somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফাটল দেখাইয়া আর কতকাল ফাকাইবেন কর্তা?

২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লালন শুধায়
"রাজেশ্বর রাজা যিনি
চোরেরও শিরোমণি
নালিশ করিব আমি
কোনখানে কার নিকটে"

নালিশ শোনার কেউ নাই। বিচার করার কেউ নাই। উচুভবনের দুই পায়ের সুবেশী প্রাণীরা নিচু ভবনের দুই পায়ের আধানাংগা খেটে খাওয়াদের নিংড়ে ব্যবসা করেন, সমাজে উদ্দ্যগ্ক্তা সাজেন। এদের ধরতে নাই। ব্যবসায়ী গ্রেফতার করলে ক্ষমতার সাম্যাবস্থা, অর্থনীতির মেরুদন্ড চোট্ পায়। এরা সংবেদনশীল বিলুপ্ত প্রায় পান্ডা। এদের নিরাপদ প্রজননের জন্য রাষ্ট্রীয় ব্যবস্থা করা হয়। আমি বরং সাধারণদের দুইটা গালি দিয়া রাতের টক শোতে কিছু বিজ্ঞ মতামত শুইনা উপসংহার টানি- কিসসু হবে না এদেশে।

মঙ্গলবার ফাটল দেখা দিসে, বুধবার পুরা বিল্ডিং ধ্বসে পড়সে সাভারে। যেটা হবার সেটাই হইছে। কিন্তু ফাটল দেইখাও ঐখানে শতশত মানুষ কাজ করতে গেল কেন? কারণ মালিক সাহেব বলসে- 'বুঝলি উপেন, এ সামান্য ফাটল। কাজ কর মাহিনা পাবি'

এর আগেও এমন করেছি আমরা। চট্টগ্রামে ফ্লাইওভারের গার্ডার ধ্বসার আগেও দুই-তিনবার ধ্বস দেখে কাজ থামানো হইসে। তার নিচে ফাকা জায়গায় দোকান পাট, গাড়ি চলাচল চলেছে। কেউ ভাবে নাই একদিন ওটা আবার ভেঙ্গে পড়বে। সরকার প্রশাসন কেউ ওটা ভেঙ্গে ফেলার তাগিদ দেয় নাই। কিছু দুই পায়ের মানুষের মাথায় যেদিন ভেঙ্গে পড়ল, সেদিন আমরা আহাজারি শুরু করলাম। এরপর সেই কোম্পানির কারো কিছু হয়েছে শুনি নাই। আগ্রহ নাই। এরচেয়ে ঠের গুরুত্বপূর্ণ খবর আছে পত্রিকায়। সনি লিওনের বাড়ি ভাড়া পাচ্ছেন না কেন, সাইফের বিয়েতে কারিনা কি পড়বেন, কে আস্তিক, কে নাস্তিক, কে কে নতুন রাজাকার খাতায় নাম লিখলো- অনেক ইন্টারেস্টিং সংবাদ। কিন্তু কিছু সংবাদ ফিরে ফিরে আসে। যেমন, আগেও গার্ডার কেটে, টেনে সরিয়ে উদ্ধার করার পর্যাপ্ত যন্ত্রপাতির অভাব ছিল। এখনো আছে। যেন এই যন্ত্রগুলা মাঝে মাঝে দরকার পরে বলে কেনার দরকার নাই। বাংলাদেশে ভূমিকম্প হলে যখন একসাথে এমন শত শত রানা প্লাজা ভেঙ্গে পড়বে তখনো শুনতে হবে 'পর্যাপ্ত যন্ত্রপাতি নাই'

মাননীয় সাধু চোরদের কাছে জানতে চাই, বিলিয়ন ডলারের রাশিয়ান সাবমেরিন দিয়া আমাদের উপরে ধসে পড়া বিল্ডিং টাইনা তুলবেন? নাকি সাগরের জেলেদের নিরব গণহত্যার পাহারা দিবেন? আমাদের বিভক্ত করার নানান মেকানিজম আপনারা টাইনা আনছেন, ধর্মে, শিক্ষায়, সংস্কৃতিতে, সংবাদমাধ্যমে। আমাদের মইধ্যে এমন ফাটল দেখাইয়া আর কতকাল ফাকাইবেন কর্তা?

আপনাগো সময় আর বেশি নাই। যে গতিতে সাধারণ স্থানীয় মানুষ ঝাপায়া পড়সে উদ্ধার করতে, দূর দুরন্ত থিকা শত শত রক্তের ব্যাগ নিয়া ছুইটা গেছে, রাস্তায় পাশেই পানি দিতেছে, বিনা পয়সায় অপারেশন করাইতেছে- তাতে বুঝা যায় আপনাদের সময় আর বেশি নাই কর্তা। আপনি যতবড় যুবলীগ হন, পাগল হন, মুজিবের মাজারের খাদেম হন - রক্ষা নাই। এই দেশের কিসসু না হইলেও আপনের কিসু একটা হবেই।



--------------------------------
লেখাটা অনেক শেয়ার হয়েছে- তাই এখানেই উদ্ধারকাজের আপডেট দেই। সবাই প্লিজ দল মত ভুলে সাহায্য করুন
সাভার ট্র্যাজেডিতে সাহায্য করতে চান: কাকে পৌঁছাবেন আপনার সাহায্য?
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৮
৫টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×