somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১৩দফার কি হাল জনাব? কোন পথে দেশ?

০৭ ই মে, ২০১৩ দুপুর ২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আল্লামা শফি ভাষন না দিয়ে চলে গেলেন। তাহলে কি দাড়ালো ব্যাপারটা? আল্লামা ডাকলেন। বিএনপি সহযোগিতার আশ্বাস দিলো (জানি না কয়জন গিয়েছিল খালেদার ডাকে)। লাখো মানুষ আসলো। পুলিশ আর পুলিশের ভায়রা ভাই লীগের সাথে মারামারি লাগলো। শাপ্লা চত্তর- মতিঝিলে কিছু লাশ নিয়ে ফিরলো হেফাজতীরা। এরপরেও আল্লামা সাহেব দেখা দিলেন না। রাতে প্রায় মিলিটারি কায়দায় আধাঘন্টায় পিটায়ে তুলে দেয়া হইলো শাপলা চত্ত্বর থেকে। সবাই যে যার মতো ফি্রে গেল। ফেলায়ে গেল কিছু লাশ। এই লাশের সংখ্যা কত তা দিয়া ঘটনার মাজেজা যে যার মতো উপলব্ধি করতেছি। ৫/৫০/৫০০/২৫০০, এগুলা শুধুই সংখ্যা। ৫০০ হইলে পাশবিক, ২৫০০হইলে পাকিস্তান। পিলখানাতেও কিন্তু লাশের সংখ্যা আর অবস্থা দেইখা পাবলিক সেন্টীমেন্ট ১৮০ডিগ্রী ঘুইরা গেছিল। এখন সেই থ্রেশল্ড কতো? সাভারের ৬০০লাশের পরে কি আমাদের লাশের থ্রেশল্ড বাইড়া গেছে?

এই সমীকরনের বাইরে নেতাদের কথা জানতে চাই, তারা ১৩দফার কিভাবে আদায় করবেন? রাজনীতি করবেন না। সাধু। আবার সহযোগী দল (বিএনপি জাপা জামাত)গুলারেও বলতেছেন না ১৩দফা মেনিফেস্টোতে দিতে। ক্ষমতায় থাকা যাবে না হুমকি দিলেন- এখন বলে যান ক্ষমতায় থাকা যাবে। আর থাকতে হইলে এইভাবে মানুষ মারতে হবে। ঘরের বাইরে আসতে ভয় থাকলে লাদেনের মতো ঘরে বসেই ভিডিও ছাড়েন। শুনতে চাই বড় হুজুর কি বলতে চান। খালেদা হাসিনা অনেক শুনসি। কয়জন নাস্তিক বা ইসলামবিরোধীর তালিকা করসেন? কার কি ক্ষতি করতে পারসেন? নাকি ক্ষোভ শুধুই সরকারের উপরে? তাইলে সরকার বিরোধী আন্দোলনের ঘোষনা দেন বিএনপির সাথে। তত্ত্বাবধায়কের আন্দোলনই করেন। আছি সাথে। নাস্তিক সরকার(হেফাজতের ভাষ্য অনুযায়ী) সব দাবি মাইনা নিবে কেন আশা করতেছেন? এইসরকের দেশে বিদেশে সবাই শুরুর দিন থেকে সেক্যুলার বলেই জানে। তাহইলে এদের কাছে ১৩দফার আশা করেন কেন? মদিনা সনদের বয়ান শুনে? একমুখে দুই কথা কি রাজনীতিবিদদের মুখে ৪২বছর শুনেন নাই? হাসিনায় এতো আস্থা কেন আপনাদের?

যদি সত্যিকারের ইসলামসম্মত আইনের শাসন চান তাহইলে কেন তার ফ্রেমওয়ার্ক খাড়া করতেসেন না? হাসিনা/খালেদা যদি মুখে বলে ১৩দফা মানলাম, আর কাজে করে উল্টা তাতে কি সমস্যার সমাধান হবে? নাকি ঘনঘন ঢাকায় আসতে হবে হেফাজতকে? কোন আইন কোরআন হাদিস সম্মত আর কোনটা বিরোধী, তার ব্যাখ্যা কে দিবে? কারাগারের আল্লামারা (শয়তান ও সাঈদী) নাকি হাটহাজারীর আল্লামা? বড় হুজুর না থাকলেও যেন চলে এমন সিস্টেম করে যান। প্লিজ ঝাইড়া কাশেন আল্লামা। আপনার কিছু বলা উচিৎ। যারা মারা গেছে তাদের বাবা মার জন্য হলেও বলেন। সমাধানের দিকে আসেন লাশের রাজনীতির দিকে না। যদি আসলেই পরিবর্তন চান তাহইলে খালেদাকে বলেন মেনিফেস্টোতে ইরানের মতো ১২ সদস্যের গার্ডিয়ান কাউন্সিল করতে, যার ৬জন ইসলামিক আইন বিশেষজ্ঞ, বাকি অর্ধেক মানুষের বানানো আইনে আইনজ্ঞরা, যারা পার্লামেন্ট দ্বারা নির্বাচিত হবেন। দয়া কইরা সমাধানে আসেন, পাবলিক ভোটে যান। মনে রাখবেন, কেউ কাউরে সমূলে ধ্বংস করতে পারবেন না। সেই চেষ্টা বৃথা। দাঙ্গা ফ্যাসাদ মানুষ যেমন পছন্দ করে না, আল্লাহও পছন্দ করেন না।
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪২
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল: আমার বৈষয়িক ভাবনা

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৩০

এবার এসএসসিতে ৬ লাখ ৯০ হাজার পরীক্ষার্থী ফেল করেছে। ২২৬ মাদ্রাসায় একজনও পাশ করতে পারেনি। স্কুল মাদ্রাসা মিলিয়ে মোট সাড়ে তিনশোর কাছাকাছি শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাশ করেনি, শতভাগ ফেল!

এ নিয়ে... ...বাকিটুকু পড়ুন

র-প্রধানের ঢাকা সফর: খবর শুনেই হাসপাতালে ভর্তি পাকিস্তানের হাইকমিশনার !

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১২:১৭


রসিকতা বাদ দিয়ে বলি, দুটি ঘটনাই সত্যি। বাংলাদেশে RAW এর প্রধান পরাগ জৈন এসেছেন এবং পাকিস্তানের হাইকমিশনার এখন হাসপাতালে আছেন। দুটি ঘটনা আসলে পরস্পরবিচ্ছিন্ন, একটার সঙ্গে আরেকটার কোনো... ...বাকিটুকু পড়ুন

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

লিখেছেন জুল ভার্ন, ১২ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৩



ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু... ...বাকিটুকু পড়ুন

আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

লিখেছেন অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০



আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ মায়া

লিখেছেন সামিয়া, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৯:২৩


মানুষের জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের সঙ্গে সম্পর্কের কোনো পরিচয় দেওয়া যায় না। তাদের সঙ্গে ভালোবাসা থাকে, অথচ তাকে ভালোবাসা বলা যায় না। শ্রদ্ধা থাকে, অথচ শুধু শ্রদ্ধা... ...বাকিটুকু পড়ুন

×