somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘প্রজন্ম চত্বরের দলীয়করণ হলে আমরা বসে থাকবোনা’

১৭ ই মার্চ, ২০১৩ সকাল ১০:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যুদ্ধাপরাধীদের ফাসী নিশ্চিত করার ব্যাপারে সরকারের প্রতি অবিশ্বাস ও অনাস্থা থেকেই প্রজন্ম চত্বরের নাম দিয়ে এই আন্দোলন- একথা ভুলে গেলে চলবে না........সুতরাং- ‘প্রজন্ম চত্বরের দলীয়করণ হলে আমরা বসে থাকবোনা’

১. যুদ্ধাপরাধীদের ফাসী নিশ্চিত করার ব্যাপারে সরকারের প্রতি অবিশ্বাস ও অনাস্থা থেকেই যে এই আন্দোলন- একথা ভুলে গেলে চলবে না । সরকারের প্রতি অনাস্থা থেকে আন্দোলনে নেমে এখন অগাধ আস্থার ভাব নিয়ে বসে থাকলে, ‘সরকার কে কোন ভাবেই না ঘাটানো’র নীতি অটুট রাখলে বা মিঠা মিঠা কর্মসূচী দিলে আন্দোলন কোন দিনও সফল করা যাবে না।

২. জামাত-শিবির নিষিদ্ধ করার ব্যাপারে সরকার আন্দোলনকে নানা ভাবেই হাইকোর্ট দেখাচ্ছে। এটা কিন্তু একটা সিগনাল। এই সিগনালের অর্থ বুঝে সরকারকে সময় মতো চাপ দিতে না পারলে সরকার ইস্যুটা রোজ কেয়ামত পর্যন্ত টেনে নিয়ে যাবে। নিষিদ্ধ করার প্রকৃয়া শুরু করার আল্টিমেটাম দিয়ে কোন লাভ নাই, সোজা নিষিদ্ধ করার আল্টিমেটাম দিতে হবে।

৩.শুধু আলটিমেটাম দিলেই হয় না, র্নির্দিষ্ট সময়ের মধ্যে দাবী না মানলে ‘ভবিষ্যতে আমরা আরও কঠোর কর্মসূচী দিতে বাধ্য হব’ জাতীয় ফাকা আওয়াজ দিলেই হয় না, কঠোর কর্মসূচী যে আসলেই দিতে পারি আমরা, সেটাও আন্দোলনের শত্রু ও মিত্র উভয়কেই স্পষ্ট করে বুঝিয়ে দেয়া চাই। নইলে যুদ্ধাপরাধীরা ঝোলার বদলে আন্দোলনই ঝুলে যাবে। এর জন্য প্রয়োজনে অবরোধ, ঘেরাও জাতীয় কর্মসূচী দিতে হবে।

৪. আওয়ামি লীগের নেতা-কর্মীরা সাংগঠিনক সকল কাজেই অংশ নিতে পারেন কিন্তু নেতৃত্ব হিসেবে হাজির হওয়া বা মঞ্চ দখলে রাখার মানসিকতা বা কর্মসূচী নরম করার প্রবণতা বাদ না দিলে জনগণের সামনে এই আন্দোলন স্রেফ আওয়ামি লীগের নির্বাচনী আন্দোলন বলে প্রতিভাত হবে। তখন সংগঠন হিসেবে আওয়ামি লীগ সম্পর্কে জনগণের মধ্যে যে সন্দেহ, অবিশ্বাস, ক্ষোভ, বিদ্বেষ তার ভার অযাচিত ভাবে এই নির্দলীয় আন্দোলনের উপর পড়বে যার ভার বহন করার ক্ষমতা এই আন্দোলনের নাই।

৫. সর্ব স্তরের মানুষ এই আন্দোলনের সাথে নানা ভাবে যুক্ত হতে চায়। কিন্তু বেলুন ওড়ানো আর মোমবাতি জ্বালানোর মতো কর্মসূচীর মাধ্যমে মানুষকে বেশি দিন ধরে রাখা যাবে না, আন্দোলনের দাবীও আদায় করা যাবে না- এর জন্য মানুষের স্বত:স্ফুর্ত আকাঙ্খাকে সাংগঠিনক শক্তিতে পরিণত করতে হবে। এর জন্য শাহবাগের সাথে সারা দেশের আন্দোলনের বিভিন্ন কেন্দ্রের সম্পর্ক জোরদার করতে হবে, এলাকায় এলাকায় সংগ্রাম কমিটি গঠন করে নিয়মিত লাঠি মিছিল, মশাল মিছিল ইত্যাদি অনুষ্ঠিত করার মাধ্যমে সংগঠিত শক্তির মহড়া দিতে হবে, সরকার ও জামাত-শিবির উভয়কেই নিজেদের সাংগঠিনক শক্তির জানান দিতে হবে।

৬. স্থানীয় সংগ্রাম কমিটির মাধ্যমে নানা ভাবে সাংগঠিনক শক্তির মহড়া দেয়া ছাড়াও জামাত-শিবিরের অপপ্রাচার গুলোরও জবাব দেয়া সম্ভব। তার জন্য লিফলেট, ছোট ছোট সভা, এলাকায় এলাকায় গণ সংযোগ নানান কিছু্ই করা যেতে পারে। আমাদের অনেকের হয়তো ধারণাই নাই নানান ধরণের অপপ্রচার ও বিভ্রান্তি কত দূর পর্যন্ত পৌছেছে, কতটা বিভ্রান্তি ছড়িয়েছে। এই অপপ্রচার গুলোর সঠিক জবাব জনগণের কাছে সময় মতো পৌছে দিতে না পারলে পরিস্থিতি খুব খারাপ হবে।

৭. যুদ্ধাপরাধীদের ফাসীর দাবীর সাথে কিংবা যুদ্ধাপরাধী সংগঠন জামাত-শিবির নিষিদ্ধ করার দাবীর সাথে আন্দোলনকারীরা ডান হাত দিয়ে খায়, না বাম হাত দিয়ে খায়- এই প্রশ্নের যেমন কোন সম্পর্ক নাই, তেমনি সম্পর্ক নাই আন্দোলনকারীর ব্যাক্তিগত ধর্মবিশ্বাস/অবিশ্বাসের। এই বিষয়টি জনগণের সামনে দ্রুত পরিস্কার করতে হবে।

সৌজন্যে : তারেক মাহমুদ...
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=যতই মোহ জমাই দেহ বাড়ী একদিন ঝরবোই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৯



আমিও ঝরা পাতা হবো, হবো ঝরা ফুল,
রেখে যাবো কিছু শুদ্ধতা আর কিছু ভুল,
কেউ মনে রাখবে, ভুলবে কেউ,
আমি ঝরবো ধুলায়, বিলীন হবো,
ভাবলে বুকে ব্যথার ঢেউ।

সভ্যতার পর সভ্যতা এলো,
সব হলো এলোমেলো;
কে থাকতে... ...বাকিটুকু পড়ুন

সামনে আসছে শুভদিন , জান্নাতের সুবাস নিন।

লিখেছেন সপ্তম৮৪, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২৮

আর অল্প কিছুদিন পরেই বাংলাদেশ পেতে যাচ্ছে প্রথমবারের মত সম্পূর্ণ সৎ এবং মেধাবীদের দ্বারা গঠিত সরকার।
মেধাবীদের বিপরীতে আছে একমাত্র শক্ত দল বিএনপি। বিএনপির জনসমর্থন প্রচুর।... ...বাকিটুকু পড়ুন

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

বালাদেশের নির্বাচনী দৌড়ে বিএনপি–জামায়াত-এনসিপি সম্ভাব্য আসন হিসাবের চিত্র: আমার অনুমান

লিখেছেন তরুন ইউসুফ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৩



বিভিন্ন জনমত জরিপ, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রবণতা এবং মাঠপর্যায়ের রাজনৈতিক তৎপরতা বিশ্লেষণ করে ৩০০ আসনের সংসদে শেষ পর্যন্ত কে কতটি আসন পেতে পারে তার একটি আনুমানিক চিত্র তৈরি করেছি। এই... ...বাকিটুকু পড়ুন

ধর্ম পরে, আগে আল্লাহ্‌কে মনে রাখো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৩৭

প্রিয় শাইয়্যান,
পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহ্‌কে তুমি যখন সবার আগে স্থান দিবে, তখন কি হবে জানো? আল্লাহ্‌ও তোমাকে সবার আগে স্থান দিবেন। আল্লাহ্‌ যদি তোমার সহায় হোন, তোমার আর চিন্তা... ...বাকিটুকু পড়ুন

×