বাংলা নাম পাশ্চাত্য নাম আরবী নাম উজ্জলতা
ক্রতু Dubhe দোব্বে 1.95
পুলহ Merak মেরাকোল আরাবে 2.44
পুলস্ত্য Phecda ফাখদোল আবে 2.54
অত্রি Megrez মেগরেজোল আবে 3.4
অন্গিরা Alioth আলইয়াম 1.68
বশিস্ঠ Mizar মেসরেজ 2.16
অরুন্ধতী Alcor আলকোর 4.0
মরীচি Alkaid আলকায়েদ 1.91
এই সপ্তর্ষী মন্ডল আজকে আমরা যেভাবে দেখতে পাই তা এই রকম ছিল না,কারন এই মন্ডলের প্রথম তারা ক্রতু Dubhe এবং লেজের তারা Alkaid মরীচি এই তারা দুটির গতি দুই দিকে আলাদা আলাদা।এবং আজ থেকে 50,000 বছর পরে সপ্তর্ষীর বর্তমান আকার পরিবর্তন হয়ে যাবে।
এই মন্ডলের সাতটি উজ্জল তারার মধ্যে ক্রতু গাঢ় কমলা রংয়ের কম্পনশীল তারা এবং মরীচি রুপালী নীল রংয়ের তারা বাকী পাঁচটি নীলচে সাদা রংয়ের।এই মন্ডলের বশিস্ঠ তারাটি বিশেষভাবে উল্লেখযোগ্য,এটি একটি জোড়া তারা এবং যে সমস্ত জোড়াতারা এ পর্যন্ত আবিস্কৃত হয়েছে তার মধ্যে এটিই প্রথম।
এই সপ্তর্ষী মন্ডলের সাহায্যে আকাশের অনেক গুলো প্রথম শ্রেনীর উজ্জল তারা এবং মন্ডল খুজে বের করা যায়।যেমন-প্রথম দুটো তারা পূলহ ও ক্রতুকে একটি কাল্পনিক রেখা দ্বারা যোগ করে রেখাটিকে সামনে 6গুন বাড়িয়ে দিলে তা লূঘু সপ্তর্ষী বা ধ্রুব (Poll star) তারায় গিয়ে পৌছাবে।পূলহ ও ক্রতুর মধ্যবর্তী দূরত্ব 5 ডিগ্রী এবং ক্রতু থেকে ধ্রুব তারার দূরত্ব মোটামুটি 30 ডিগ্রী দূরে।পেয়ালের হাতলের তিনটি তারা অন্গিরা,বশিস্ঠ,মরীচি কে একটি কাল্পনিক বৃওচাপ গঠন করে এই বৃওচাপটিকে 5 গুন বাড়িয়ে দিলে বুটিস মন্ডলের উজ্জল তারা স্বাতী (Arcturus) এ গিয়ে পৌছাবে।এই বৃওচাপটিকে আরো একটু সামনে বাড়িয়ে দিলে কন্যা রাশির উজ্জল তারা চিত্রা (Spica) গিয়ে পৌছাবে।পেয়ালের নীচের দুটো তারা অর্থাৎ পূলস্ত্যকে পূলহের সাথে যোগ করে বাড়িয়ে দিলে তা মিথুন রাশির প্রথম তারা সোমতারা (Polax) এ গিয়ে পৌছাবে।এই মন্ডলে অনেক গুলো গ্যালাস্কী আছে M81,M82,M108,M109,M101 এই গ্যালাস্কী গুলো ছোট আকারের দূরবীন দিয়ে দেখতে পাবেন।
সময় পেলে আকাশের এই মন্ডলটিকে দেখে নিবেন।
এর পরের পর্বে এই গ্যালাক্সী গূলোর অবস্থান জানবো।
ম্যাপ সৌজন্যে:গুগল।
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১২ দুপুর ১:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


