আজ ভ্যালেন্টাইন ডে (অলরেডী পার হয়ে গেছে!)। বিশ্বের আনাচে-কানাচের একেক মানুষ একেকভাবে এটাকে পালন করে। আবার অনেকের মতে, এটা বিদআতি কাজ। যা হোক, আমি ওগুলোতে যাচ্ছি না। দিন গড়িয়ে এখন ভ্যালেন্টাইন নাইট।
আমার এক বন্ধু আছে, যে খুব রসালো! কৌতুক বলতে পারে, বিশেষ করে এসব ব্যাপারে! তারই বলা একটি কৌতুক এ মুহুর্তে আমার খুব মনে পড়ছে ভ্যালেন্টিন নাইট উপলক্ষে।
কৌতুকটি এরকম-
বিয়ের রাতে বউকে শুধালাম ভালবেসে-
আমার জীবনে তুমিই প্রথম, তোমার জীবনেও কী তাই ?
বউ হেসে উত্তর দেয় – “আর পারিনা গুরু, সেই নার্সারী থেকে শুরু !!!!”
সুতরাং, ভাইজানেরা এধরণের বউ থেকে সবাই সাবধান!! ভ্যালেন্টাইন ডে পালন করবে একজনের সাথে আর বিয়ে করবে আরেকজনকে!
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


