somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গণজাগরণ মঞ্চ।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গণজাগরণ মঞ্চের কর্মী আরিফ নূরকে সন্ত্রাসী হামলার প্রতিবাদে গণজাগরণ মঞ্চের কর্মসূচী।


(আরিফ নূর)
ছবিঃ- সময় নিউজ চ্যানেল।
আজকের কর্মসূচীঃ-
* বিক্ষোভ সমাবেশ বিকাল-৫ টায় (প্রজন্ম চত্বর)
* মশাল মিছিল- সন্ধ্যায়।

গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে পরীবাগ ওভার ব্রিজের নিচে আরিফ নূরের উপর সন্ত্রাসীরা হামলা চালায়।
আরিফ নূর উদীচী শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় কমিটির সদস্য। তিনি মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি ও জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিতে আন্দোলনে সক্রিয় ছিলেন।
* তাঁকে হত্যার উদ্দেশ্যে এ হামলা করা হয়- সাংবাদিকদের বলেন, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
যারা বার বার গণজাগরণ মঞ্চের কর্মীদেরকে সারাদেশ ব্যাপী পরিকল্পিতভাবে রক্তাক্ত করে আসছে তাদের আসু আইনানুগ ব্যবস্থার দাবিতে বিকাল ৫টায় প্রজন্ম চত্বরে বিক্ষোভ সমাবেশ এবং সন্ধ্যায় মশাল মিছিলের ঘোষণা দেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
* মঞ্চের অন্যতম সংগঠক মারুফ রসুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হামলাকারীরা প্রথমে শাহবাগের আন্দোলনের বিভিন্ন স্লোগান নিয়ে আরিফকে ব্যঙ্গ করে। আরিফ তখন দৌড় দিলে পেছন থেকে তাকে আঘাত করা হয়।”
* হামলার জন্য জামায়াত-শিবিরকে দায়ী করে মারুফ বলেন, “যেহেতু হামলার সময়ে গণজাগরণ মঞ্চের স্লোগান নিয়ে ব্যাঙ্গ করা হয়েছিল, সুতরাং আমরা নিশ্চিত যে এটি জামায়াত-শিবিরের কাজ।”
* তাকে টার্গেট করে এ হামলা করা হয়েছে-
সঙ্গীতা ইমাম, সাংগঠনিক সম্পাদক, উদীচী শিল্পী গোষ্ঠী।

ঢামেক ফাঁড়ির পুলিশ পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এক বন্ধুর বাসা থেকে বের হয়ে ওভার ব্রিজের নিচে যাওয়া মাত্র আরিফের সামনে একটি মাইক্রোবাস থামে। মাইক্রোবাস থেকে চার-পাঁচজন বেরিয়ে এসে সামনে এবং পিছন থেকে হামলা করে এবং পরে ধারালো অস্ত্র নিয়ে মাথায় ও শরীরে আঘাত করে। পাশের সিএনজি স্টেশনের লোকজন তা দেখে এগিয়ে এলে হামলাকারীরা সটকে পড়ে বলে জানান পুলিশ কর্মকর্তা।
প্রথমে রক্তাক্ত অবস্থায় আরিফ নূরকে পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে নেয়া হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে জখম করা হয়। তিনি এখন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এ হামলার জন্য জামায়াত-শিবিরকে দায়ী করেছে মঞ্চের সংগঠকরা।
তথ্য সূত্রঃ-
* গণজাগরণমঞ্চ।
* গণজাগরণ মঞ্চের কর্মীকে কুপিয়ে জখম- বিডি নিউজ২৪
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩২
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশে AI, গণমাধ্যম, এবং জনস্বার্থের প্রশ্ন

লিখেছেন শরৎ চৌধুরী, ০৭ ই এপ্রিল, ২০২৬ সকাল ১১:৩২

বাংলাদেশে AI নিয়ে আলোচনা এখন আর শুধু “নতুন প্রযুক্তি” নিয়ে উত্তেজনা বা ভয় নয়। এখন বিষয়টা অনেক বড়। AI ধীরে ধীরে গণমাধ্যম, সরকারি কাজ, জনবিশ্বাস, ভাষা, এবং নীতিনির্ধারণের অংশ হয়ে... ...বাকিটুকু পড়ুন

বাল্যবিবাহে আমারও আপত্তি নেই, তবে…(একটু প্রাপ্তবয়স্কদের জন্য)

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৭ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৩০



১. প্রথমেই সেসব ফেসবুক যোদ্ধাদের কাছে প্রশ্ন, যারা লুবাবা‘র বাল্যবিবাহ নিয়ে খুব উৎসাহ দিচ্ছেন, তেনারা নিজেদের ১৪/১৫ বছরের কন্যা সন্তানকে বিয়ে দিবেন কিনা। বিয়ে মানে কিন্তু শুধু জীবনসঙ্গীর সাথে এক... ...বাকিটুকু পড়ুন

ট্রেইন্ড সালাউদ্দিন ওরফে শিলং সালাউদ্দিন ওরফে সংবিধান সালাহউদ্দিন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৫০


ট্রেইন্ড সালাউদ্দিন ওরফে শিলং সালাউদ্দিন যিনি দীর্ঘসময় ভারতের তত্ত্বাবধানে শিলংয়ে সংবিধানের ওপর পিএইচডি করেছেন ফলে উনি এখন সংবিধান সালাহউদ্দিন যার সুফল এখন আমরা পেতে চলেছি। ইতোমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন... ...বাকিটুকু পড়ুন

আমার বেলায় নীতি, তোমার বেলায় রাজনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:১২


২০২৪-এর গণ-আন্দোলনে বলপ্রয়োগ ও গণহত্যার অভিযোগে অন্তর্বর্তী সরকার সন্ত্রাসবিরোধী অধ্যাদেশের মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিল। বিচার শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলা হয়েছিল।... ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-৪

লিখেছেন অর্ক, ০৮ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:৪২



এ যুদ্ধে ইরান ইতোমধ্যেই একশো বছর পিছনে চলে গেছে। ইরানের খবর সেভাবে আমরা পাই না। কারণ, জঙ্গিবাদ সন্ত্রাসবাদে জর্জরিত বিপদজনক, অস্বাভাবিক দেশ। নিষিদ্ধ দেশই বলা যায়। আইনের শাসন বলে... ...বাকিটুকু পড়ুন

×