তুমি কোথায় আছ, কেমন আছ
সে খবর নেবার জন্য এ কবিতা লেখা নয়,
সত্যি, এ কবিতা তোমাকে উদ্দেশ্য করে নয়।
অবশ্য তোমার প্রসঙ্গ চলে আসতে পারে ;
আর যদি আসে তাহলে তা হবে খুব সংক্ষিপ্ত আর ক্ষনস্থায়ী,
এবং নিশ্চিত থাকো, ওর ভেতরে কেউ তোমাকে খুঁজে পাবে না ।
না, কেউ নয়, কেননা তোমার উপস্থিতি ওর কাঠামো বদলে দিলেও
সে-রূপ বদলানোর আগেই তোমার নিজের রূপ বদলে যাবে।
তবে তুমি জেদ ধরতে পারো, নড়াচড়া না করে
ওর বুকের ওপর গোঁয়ারের মত শক্ত হয়ে বসে থাকতে পারো,
কিন্তু না, আস্তে আস্তে সবার অলক্ষ্যে তুমি অদৃশ্য হতে থাকবে,
এবং এক সময় মুছে যাবে। সেটা ওর জন্যে কোন ব্যাপার নয়,
তোমাকে ছাড়াই এ কবিতা পূর্ণ হবে।
শূন্যতা নিয়ে পূর্ণ হবার মধ্যে ও এক অপূর্ব লাবন্য খুঁজে পেয়েছে।
বিশ্বাস করো, ও দু:খী নয়, কেবল একা।
হয়তো কখনো দূ:খী ছিল-তবে কেউ জানে না কেন,
স্মৃতিচারণ করতে এখন ও আর উৎসাহ বোধ করে না-
স্মৃতির পালকগুলো কে যেন ওর ডানা থেকে উপড়ে ফেলেছে।
তোমার সৌন্দর্য বর্ননা করার ক্ষমতা এ কবিতার নেই,
রাত ওর মাথার ওপর আকাশ হয়ে ছড়িয়ে আছে,
এত ঘুটঘুটে সে-রাত,এত নিকষ কালো তার রঙ-
যার বুকে তারারা জ্বলতে পারে না;
এবং হ্যাঁ, ঝলমল করার কোন ইচ্ছেও ওর নেই।
তুমি কখনও বুঝতে পারবে না
এবং বোঝার দরকারও নেই ও কি বোঝাতে চায়।
শোনো, ছন্দের ঝংকার ছাড়াই এ কবিতা শুরু হয়েছে,
ওর অবয়বে নেই কোন কাব্যের জৌলুস-
তোমাকে সান্তনা দেবার মত কোন ছল ওর জানা নেই।
এতক্ষণে তুমি ক্লান্ত হয়ে পড়েছ, চোখ বন্ধ করো,
ক্লান্তি ঝেড়ে ফেলো, হাই তোলো,
এ-কবিতা এখন শেষ হয়ে যাবে,
এবং নীরব হয়ে পড়বে,
তবে সব নীরবতার বুকে
একই নীরবতা নিশ্চুপ হয়ে বাস করে না।
এক নীরবতার সাথে আরেক নীরবতার
অনেক পার্থক্য থাকতে পারে।
তুমি ওকে ভুলে যাবে, তবে জেনে রাখো
তুমি ওকে ভোলবার আগেই ও তোমাকে ভুলে যাবে।
সেটাও ওর কাছে তেমন কোন ব্যাপার নয়,
মুছে ফেলার মধ্যেই ও ওর শ্রেষ্ঠ সৌর্ন্দয খুঁজে পেয়েছে।
তুমি ওকে নিয়ে ভেবো না,
ওর জন্যে মন খারাপ কোরো না,
কেননা তুমি ওকে নিয়ে কি ভাবছ
সেটা আর ওর কাছে কোন ব্যাপার নয়,
যেহেতু এ কবিতা তোমাকে উদ্দেশ্য করে লেখা নয়।
আলোচিত ব্লগ
দ্যা ফায়ার অফ মাই সউল
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
ফিফা বিশ্বকাপ ২০২৬
ফিফা বিশ্বকাপ ২০২৬
[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]
আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন
বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।