এখনও সকাল-সাঁঝে রুপকথা লিখি
পরিরা তখন আসে নীল ডানা মেলে
আমার মনের আকাশ নীল হয়ে যায়
সুর্যের কাছে ঝড়তোলা সমুদ্র হওয়া শিখি
আশেপাশে ভিড় জমে ক্রমাগত
শব্দ ভেঙে সৃষ্টি করে ধুলো ওড়া ছাই
কোথাও মশাল জ্বলে,কোথাও-বা ঝড়
আমার সহনের পরীক্ষা চলে অবিরত
আমি তো একা নয় পরীরাও থাকে
মেঘ যেমন আসে পয়লা বৈশাখে
তবু আমি আনমনে চুপচাপ থাকি
আমার এই ভাঙাঘরে আসবে না-কি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


