আমেরিকা যাচ্ছে প্লেন।
একজন বাঙালী আর একজন বাঙালীকে বললেন--এই নিন হজমীগুলি খান।
দ্বিতীয়--চুপ,চুপ, অমন কথা ভুলেও বলবেন না।
--কেন হজমীতে খারাপ কি?
--হজমী নয় আপনার বাক্যের শেষ শব্দটি মারাত্মক, এয়ারপোর্টে দু-ঘন্টা হ্যারাস করবে।
--বলেন কি, মানুষে-মানুষে বিশ্বাস ভেঙে খানখান।
--আরে সরবনাশের মাথায় বাড়ি, দু-ঘন্টাটা চার ঘন্টা হয়ে গেল।
(২)
কর্তাঃ শুনেছো, গুরুলিয়া গ্রামের হেডমাস্টার বিয়ে বাড়িতে ঢোল বাজান। আমাদের খোকার স্কুলের হেড মাস্টার ঢোলটোল কিছু বাজান নাকি?
গিন্নীঃ না,না, ওঁর টাইম কোথায় ঢোল বাজানোর? উনি কেবল কোচিং করান। দ্যাখো না, তাতে নিজেই ফুলেফেঁপে ঢোল হয়ে গেছেন।
(৩)
প্রশ্নঃনির্মম রসিকতা কি?
উত্তরঃ জামাই যখন মোবাইলে শাশুড়ির কুশল জানতে চায় আর জামাইয়ের আওয়াজ শুনে মাথায় ঘোমটা দেন।
প্রশ্নঃ শরমময় রসিকতা কি?
উত্তরঃ শ্বশুরমশাই যদি ভুল করে জামাইয়ের কাছে লাইটার চেয়ে বসেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


