(১)
ভারতের সুনীল গাভাসকার কিছুদিন আগে অস্ট্রেলিয়া গেছিলেন একটি টিভি চ্যানেলে ধারাভাষ্য দিতে।
সেখানে একটি সিনেমা তখন রমরমিয়ে চলছে।
সিনেমাটির নাম গাভাসকার।
অস্ট্রেলিয়ানরা তো রীতিমত উন্নাসিক। তারা তো সিনেমার নাম রাখে না। তবে কি তাঁর ক্রিকেট জীবন নিয়ে তৈরী হয়েছে বইটি?
অনেক ভেবেচিন্তে সিনেমা হলে গিয়ে ছবিটি দেখলেন গাভাসকার।
তিনি অবাক হয়ে দেখলেন ছবিটিতে একবারও তাঁর নাম তথা কীর্ত্তির কথা উচ্চারণ হওয়া দুরের কথা ক্রিকেটের "ক "ও নাই।
হতাশ গাভাসকার ডাইরেক্টরী দেখে ডিরেক্টরের ফোন নম্বর সংগ্রহ করলেন।
ফোনে নিজের পরিচয় দিয়ে বললেনঃ আমার নামে বই করলেন অথচ আমার তো দুরের কথা ক্রিকেট বিষয়ক একটা কথাও নাই সিনেমাটিতে।
পরিচালক হেসে বললেনঃ তোমার ভারতীয় পরিচালকরা তো এটা শুরু করেছে।
গাভাসকার অবাক স্বরে বললেনঃ কি রকম?
পরিচালকঃ তোমাদের পরিচালকরা সিনেমা করলো "বর্ডার", অথচ তাতে অ্যালান বর্ডার তথা ক্রিকেটের নামই নাই! আমার এই সিনেমাটা তার বদলা
বলতে পারো।
(২)
মৃত্যুশয্যায় এক ভদ্রলোক তাঁর স্ত্রীকে ডেকে বললেনঃ তোমাকে কিছু বলতে চাই।
স্ত্রী বললেনঃ থাক কিছু বলতে হবে না।
ভদ্রলোকঃ না শেষ সময়ে আমাকে একটা সত্যি কথা বলতে দাও, তোমার বোন আর বৌদির সঙ্গে আমার ঘনিষ্ট সম্পর্ক আছে।
স্ত্রীঃ তাহলে শেষ সময়ে আমারও একটা সত্যি কথা শুনে যাও, ব্যাপারটা আমি জেনেছি বলেই তোমাকে বিষ দিয়েছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

