শাশুড়ি নিয়ে কোন কথা লিখতে গেলে মনে পড়ে যায়,
ছেলেবেলায় ব্যকরণ-চর্চার কথা।
শ্বাস+উড়ি=শাশুড়ি
শাশুড়ি=যাকে দেখে শ্বাস উড়ে যায়।
আসুন এখন কিছু শাশুড়ি সংক্রান্ত কৌতুকীতে আলোকপাত করি
(১)
হারাধনের বউ পালিয়েছে।
হারাধন আর তার বাবা ছুটলো থানায়।
অনেক খোঁজাখুজির পর বউ পাওয়া গেল।
পাড়া-পড়শীরা পর্যন্ত ছিঃ ছিঃ করে গেল।
কিন্তু হারাধনের মা তাকে কিছু বললো না।
কেন বলুন তো?
কিঁউ কি শাস ভি কভি বহু থি
(২)
এটা অনেকদিন আগের গল্প। মানে যখন গ্রামের মানুষ আয়নার কথা জানতো না।
গ্রামের একটি মেয়ের বিয়ে হয়েছে শহরের এক ধনীর সাথে। মেয়ের সাথে মাও এসেছেন।
নতুন বউ বাসরঘরে ঢুকে বিশাল আয়নায় নিজেকে দেখতে পেল।
কাঁদতে কাঁদতে বেরিয়ে এল।
তার মা বললো কি হয়েছে সোনা?
--মা গো মা, তোমার জামাই আমার আগেই একটা বউ নিয়ে এসে ঘরে রেখেছে।
--কে রে সে মুখপুড়ি, দাঁড়া দেখছি তাকে।
বলে ঘরে ছুটে গেল গালাগালি দিতে-দিতে।
বেরিয়ে এল মেয়ের চেয়ে বেশী কাঁদতে কাঁদতে।
বললো--পোড়া কপাল আমাদের, জামাই একটা শাশুড়িও এনে রেখেছে।
(৩)
নতুন বৌমা শ্বশুরবাড়ি এসেছে।
একথা সেকথার পর শাশুড়ি তাকে বললেন--
তোমার শ্বশুরের ঘরে কখনও একা যেও না ।
বিস্মিত বৌমা বললো--কেন মা।
--হার্টের অপারেশনটার পর যাকে দেখে জড়িয়ে ধরে।
বৌমা গম্ভীর গলায় বললো--হুম,বাবা বলছিলেন বটে।
--তোমার বাবাকেও জড়িয়ে ধরেছিল?
--হ্যাঁ ধরেছিল, তবে শ্বশুরমশাই নয় আপনি, আপনারও কি হার্টের অসুখ মা?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


