(১)
সুজন একবার দুধের দোকানে গেছে।
দোকানদার বললো--বলো খোকাবাবু তোমাকে কত নম্বর দুধ দেব?
সুজন--দুধের আবার নম্বর কিসের?
দোকানদার--আমার দোকানে ১নং,২নং ৩নং দুধ পাওয়া যায়।
সুজন--সেটা কি রকম?
দোকানদার--আমার এখানে ১নং দুধে চার আনা জল আর বারো আনা দুধ। ১৫ টাকা কিলো।
সুজন--আর ২নম্বর ?
দোকানদার--ওতে দশ আনা দুধ আর ছ-আনা জল। ১২টাকা কিলো।
সুজন--তিন নম্বর?
দোকানদার--ওতে অর্ধেক দুধ, অর্ধেক জল। ১০টাকা কিলো।
সুজন--নির্ভেজাল দুধ নেই?
দোকানদার--ওটা আছে গরুর বাঁটে। ২০টাকা কিলো, দুইয়ে নিতে হবে তোমাকে নিজেই।
(২)
এক ফেরীওলা একটি ছেলেকে বললো--আমি বাড়ির মালিকের সাথে কথা বলতে চাই।
এমন সময় বাড়ির ভেতর থেকে স্বামী-স্ত্রীর তুমুল ঝগড়া শোনা গেল।
ছেলেটি হেসে বললো--আপনাকে একটু অপেক্ষা করতে হবে। এখনো ঠিক হয়নি এ-বাড়ির মালিক কে।
(৩)
শিক্ষক--জাম আর জামরুল নামের দিক থেকে কাছাকাছি হলেও ফল আলাদা? এমন আর একটা উদাহরণ দাও।
ছাত্র--ডাব আর নারিকেল গুরুজী, গাছ এক ফল আলাদা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

