(১)
পাগলা গারদের তিন পাগলকে ডাক্তার পরীক্ষা নিচ্ছেন। পাশ করলেই তিনজনকে পাগলা গারদ থেকে মুক্তি
দেওয়া হবে।
ডাক্তার তিনজনকে একটা জলহীন সুইমিং পুলের সামনে নিয়ে গিয়ে ঝাঁপাতে বললেন।
প্রথম পাগল ঝাঁপ দিলো এবং তার পা ভেঙে গেল।
দ্বিতীয় পাগলও ঝাঁপ দিলো, তার হাত ভাঙল।
তৃতীয় পাগল কোনমতেই ঝাঁপ দিতে রাজী হলো না।
ডাক্তার উচ্ছ্বসিত স্বরে বললেনঃ আরে তুমি তো কামাল করে দিয়েছো, যাও তুমি মুক্ত। তবে একটা কথা
বলো, তুমি পুলে ঝাঁপ দিলে না কেন?
তৃতীয় পাগল মাথা চুলকে বললোঃ বললে বিশ্বাস করবেন না ডাক্তারবাবু, আমি এখানে আসার আগেও
সাঁতার জানতাম না, এখনও জানি না।
(২)
ক্রেতাঃ এই আয়নার কোন গ্যারেন্টি আছে?
দোকানদারঃ অবশ্যই আছে, এটা আপনি ১০০ তলা বাড়ির ছাদ থেকে ফেলে দিন, ৯৯ তলা পর্যন্ত
আয়নাটা আস্ত থাকবে।
(৩)
সুজন একদিন চাকরী খুইয়ে বসল। নিজের মনেই সে বললোঃ এতো ডিভোর্স হওয়ার চেয়েও খারাপ
মাইরি। আমি সবকিছু হারিয়ে ফেলেছি , তবুও আমি আমার বউকে হারায়নি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


