somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সবকিছু হাসির বিষয় নয় ৯০

২৬ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(১)
কারিম--কি-রে দেবা, কালকের নাটকটা কেমন দেখলি?
দেবদাস--আর বলিস না, শুধু দুঃখ আর দুঃখ, প্রথম দৃশ্য নায়িকা মারা গেল।
কারিম--তারপর?
দেবদাস--দ্বিতীয় দৃশ্যে নায়ক পাগল হয়ে গেল।
কারিম--তারপর?
দেবদাস--তৃতীয় দৃশ্যে চেয়ার-টেবিল ভাঙা হলো।
কারিম-তারপর?
দেবদাস--চতুর্থ দৃশ্যে পুলিশ লাঠিপেটা শুরু করলো।


(২)
শিক্ষক--বলো তো সাদিদ খুঁটি ইংরেজী কি?
সাদিদ- post স্যার।
শিক্ষক- বানানে দুটো টি থাকলে কি হয়?
সাদিদ-খুঁটিটা মজবুত হয় স্যার।

(৩)
শিক্ষক- বলো তো হাসান ছাতা ইংরেজী কি?
হাসান--umbrella স্যার
শিক্ষক--এবার বলো তো ছাতু ইংরেজী কি?
হাসান- umbrellu স্যার।

(৪)

কফিশপের ভেতরে টাঙানো
দামের চার্টে লেখা আছে,
হট-কফি দু-টাকা,কোল্ড কফি -পাঁচ টাকা
কফিশপের দোকানে ঢুকেছে দুই বন্ধু।
বেয়ারা এলে অর্ডার দিলো--দু-কাপ হট-কফি।

কফি আসতেই এক বন্ধু খেতে শুরু করলো। পড়িমরি খাওয়া।

তা দেখে অন্য বন্ধু বললো--কি-রে অত তাড়াতাড়ি খাচ্ছিস কেন?
--সে তুমি বিল মেটানোর সময় বুঝবে দোস্ত, দেখছিস না, লেখা আছে হটকফি দু-টাকা, কোল্ড কফি পাঁচ টাকা।
--তা-তে কী?
--কফিটা ঠান্ডা হয়ে গেলেই ওরা কিন্তু পাঁচটাকা করে আদায় করবে।


(৫)

শিক্ষক--বলো তো সুজন, ফড়িংয়ের ডানা না থাকলে কী করতো?
সুজন--আপনার মতো মাস্টারী করতো গুরুজী।
শিক্ষক--বলো তো দাদিদ, আইসক্রিমের ডানা থাকলে কি করতো?
দাদিদ--মেঘ হয়ে উড়ে বেড়াতো ছ্যা-ছ্যা-র

(৬)

বন্ধুকে পরীক্ষা করতে সুমন বললো--আমাকে কিছু টাকা ধার দিবি?

বন্ধু--টাকা নিয়ে কি করবি শুনি?

সুমন--অনেকদিনের শখ একটা গাড়ি কিনবো।

বন্ধু--টাকায় যখন নেই তখন গাড়ি কিনে করবি?

সুমন--আমি তোর কাছে টাকা চেয়েছি, উপদেশ নয়।


(৭)
হাসানকে চশমা পরে ঘুমোতে দেখে তার দাদা মায়ের কাছে নালিশ করলো। মা এসে মৃদু বকুনি দিলেন--ছিঃ রোজ সাবধান
করে দিই , তা-ও চশমা পরে ঘুমাও? কই দাদা তো এরকম করে না?
হাসান--দাদার কথা আলাদা, দাদার তো আমার মতো চোখ খারাপ নয়। চশমা ছাড়া আমি স্বপ্ন দেখবো কি করে?

(৮)

যাদববাবু আর মাধববাবু ছেলেবেলার বন্ধু। দুজনেই ক্রিকেটের খুব ভক্ত। দুজনেরই অনেক বয়স হয়েছে। যাদববাবু একদিন মারা

গেলেন। তাঁর মৃত্যুক্ষণে মাধববাবু অশ্রুসজল কন্ঠে বললেন--তুই যেখানে যাচ্ছিস সেখানে ক্রিকেট খেলা হয় কিনা আমাকে

জানাস।


দু-দিন পরে মাধববাবু স্বপ্ন দেখলেন। যাদববাবু তাঁকে বলছেন--তোর জন্যে ভাল খবর এবং খারাপ খবর দুই-ই আছে।


--ভাল খবরটা আগে বল।

--আমি যেখানে এসেছি এখানে ধুন্ধুমার ক্রিকেট খেলা হয়। প্রতিদিনই নতুন-নতুন খেলোয়াড় আসছে।

--আর খারাপ খবর?

--আগামী কাল তুই ব্যাট করতে নামছিস।


(৯)
আদালতে এক সাক্ষীকে প্রশ্ন করা হলো --আপনার জন্মদিন কবে?
--তেসরা মার্চ।
--কোন বছর?
--প্রতি বছর একই দিনে হয়।

(১০)
ভাগ্যবান জামাই কে?
যার শাশুড়ি বোবা আর শ্বশুর বোকা।
হতভাগা জামাই কে?
যার শাশুড়ি মুখরা আর শ্বশুর নাকউঁচু।
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:১০
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×