(১)
স্বামীঃ মেয়েরা চিরকাল পরনির্ভরশীল?
স্ত্রীঃকি রকম?
স্বামীঃ ছেলেবেলায় বাবার উপর,মেয়েবেলায় স্বামীর উপর,আর অবেলায় জামাইয়ের উপর নির্ভরশীল।
স্ত্রীঃপুরুষরাও তো পরগাছা।
স্বামীঃ কি রকম?
স্ত্রীঃছেলেবেলায় মায়ের রান্না,মরদবেলায় বউয়ের রান্না আর ভামবেলায় বৌমা নয় আয়ামার রান্না ছাড়া বাঁচে না।
(২)
প্রশ্নঃপুরুষের চিহ্ন কি?
উত্তরঃ যার সমন্ধে সেই পাড়ার লোকজন বুঝতে পারে না, যে, লোকটা বাড়ির চাকর নাকি মালিক।
স্বামী স্ত্রীতে তুমুল ঝগড়া চলছে।
(৩)
স্বামীঃ ওগো শুনছো,এই বইটাতে লিখেছে যে,যাদের বাবা মুর্খ হয় তাদের ছেলে বিদ্বান হয় আর যাদের
বাবা বিদ্বান হয় তাদের ছেলে মুর্খ হয়।
স্ত্রীঃ যাক বাবা নিশ্চিন্ত হলাম।
স্বামীঃ কেন?
স্ত্রীঃ তোমার ছেলে বিদ্বান হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


