(১)
বাসে এক ভদ্রলোক অনেকক্ষণ ধরে হাঁচি চেপে রাখছিলেন।
তার যখনই হাঁচি আসছিল তখনই তিনি নাক চেপে কোনরকমে হাঁচি বন্ধ করছিলেন।
পাশের সিটে বসে থাকা ভদ্রলোক সেটা লক্ষ্য করে বললেনঃ আপনার হাঁচি আসছে তবু হাসছেন না কেন?
হাঁচিচাপা ভদ্রলোকঃআমার স্ত্রী বলে দিয়েছে,যখন তোমার হাঁচি আসবে, তখন বুঝে নেবে, আমি তোমাকে
মনে করছি বা স্মরণ করছি।তুমি আমার কাছে এসে যাবে।
পাশের সিটের ভদ্রলোকঃতাতে কি হয়েছে?
হাঁচি চাপা ভদ্রলোকঃআমার স্ত্রীর মৃত্যু হয়েছে।
(২)
শাশুড়ির সাথে হবু জামাইয়ের আলাপচারিতা।
শাশুড়িঃ বাবা, আমার দুই মেয়ের মধ্যে, এই ছোটটিই এখন বিয়ের পিঁড়িতে বসার জন্য বেঁচে আছে। বড়টিতো একবছর আগে ভগবানের প্রিয়া হয়ে গেছে।
জামাইঃ তার আত্মার শান্তি কামনা করি।
শাশুড়িঃ তোমার মায়ের আত্মার শান্তি কামনা কর বাছা। আমার বড়মেয়ে মরেনি, প্রতিবেশী ভগবান দাসের
সাথে বাড়ি থেকে পালিয়েছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


