১)
সুলতানা:-শুনছো,আমাদের তো কোন ছেলেপুলে নেই,তাই ভাবছি,আমার সব সম্পত্তি কোন ফকির-দরবেশকে দান করে যাব।
শুনে সুলতানার স্বামী বাদশা যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই ঘর থেকে দৌড়ে বেরিয়ে যাচ্ছিল, সুলতানা তার হাতটা ধরে বলল:
পাগলের মতো দৌড়ে কোথায় যাচ্ছো?
বাদশা:সম্পত্তি রক্ষা করতে যাচ্ছি।
সুলতানা: মানে বুঝলাম না।
বাদশা: ফকির-দরবেশ হতে যাচ্ছি।
(২)
শিক্ষক: জেন্ডার কয় প্রকার ও কী কী?
ছাত্র: ম্যাসকুলাই,ফেমিনিন আর আলেকজেন্ডার।
(৩)
শিক্ষক: মধ্যযুগকে অন্ধকার যুগ বলা হয় কেন?
ছাত্র: খুব সোজা স্যার, সে-সময় 'নাইট' রা রাজত্ব করতেন।
(৪)
যুক্তিবিদ্যার ক্লাস চলছে।
শিক্ষক: আমি টেবিল ছুঁয়েছি, টেবিল মাটি ছুঁয়েছে । সুতরাং আমি মাটি ছুঁয়েছি। এমন একটা যুক্তি দেখাও।
ছাত্র: খুব সোজা স্যার, ধরুন, আপনি আপনার মেয়েকে স্নেহভরে চুমু খেয়েছেন, এখন আমি আপনাকে শ্রদ্ধাভরে
চুমু খাচ্ছি, তার মানে, আমি আপনার মেয়েকে প্রেমভরে চুমু খাচ্ছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


