(১)
--একটা গাছে ৪ টা পাখি বসে ছিল, এক বন্দুকবাজ গুলি করল। তাতে দেখা গেল ৩ টা পাখি মরে গেছে, একটা পাখি মরেনি। কেন?
--কেন?
--দাদাগিরি।
(২)
--দাদা ডাক্তার না তোমাকে মানা করেছে, তাও তুমি মদ খাচ্ছো?
--আরে না -না, সামনে কালীপুজো হাউই বাজি ওড়াবো কিন্তু বাজারে খালি বোতল কিনতে পেলাম না, তাই মদ।
(৩)
রমেশ--দাদা, তুমি বিবাহিত তবুও কেমন লুকিয়ে-চুরিয়ে দিব্যি প্রেম করে যাচ্ছো। বৌদি যদি জানতে পারে?
সমীর--আরে না-না তোর কখনওই জানতে পারবে না।
রমেশ-ধর যদি মেয়েটির ফোন আসে?
সমীর--হুম, ফোন তো বহুবার আসে তবু তোর বৌদি বুঝতে পারে না।
রমেশ--কেন?
সমীর--মেয়েটির নাম আমি মোবাইলে সেভ করে রেখেছি লো-ব্যাটারী বলে, রিং শুনে তোর বৌদি তুলেছে, আর ভেবেছে চার্জ নাই, তাই মোবাইল চার্জে দিয়েছে, হা-হা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


