somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেঘের কোলে রোদ—২০ (ধারাবাহিক উপন্যাস)

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেঘের কোলে রোদ-১৯
---আপনার নাম?
---ওয়াশিম হায়দার।
---আপনি কি করেন?
---সমাজসেবা।
---মিথ্যে কথা,আপনি আমাদের কাছে স্বীকারোক্তি দিয়েছেন,আপনি
একজন খুনি।পয়সা নিয়ে মানুষ খুন করা আপনার পেশা।
---হবে হয়ত,আসলে কি জানেন,আমার কিছুই মনে থাকে না,জেগে
আছি না ঘুমিয়ে আছি বুঝতে পারি না।
---আপনি তো শুনছি ভাল অভিনয় করেন,তা এখন কি আপনি
পাগলের রোল করছেন।
---কি জানি মনে পড়ছে না।
---পড়বে,পড়বে,সব মনে পড়বে,পুলিশের ডান্ডা পিঠে পড়লে সব
মনে পড়বে।
---মারুন তাহলে ডান্তা,আমি চাইছি,আমার সব মনে পড়ুক,পুরোন
ভুল শোধরানোর তো আর উপায় নাই,তবু স্মৃতি হাঁতড়ে দেখি।
---পুরোন ভুল,তা পুরোন ভুল থেকে একটু বলুন তো আপনার
সেই জাদু –বাক্সের রহস্যটা কি,কোথায় আছে সেটা?
---জাদু-বাক্স,কোথায় আছে সেটা,আমি জানি না,যদি জানতাম
তবে আমি ওখান থেকে গোছা-গোছা টাকা তুলে গরীব-দুঃখীদের
মাঝে বিলিয়ে দিতাম।তাতে হয়ত পৃথিবী থেকে কষ্ট দূর হত না,তবে
অর্থ-কষ্ট দূর হতো।
---বাহ,খুব সুন্দর ডায়লগ তো,কোন নাটকের বলুন তো?নাটক টা
কি আপনার লেখা?
---নাটক,হ্যাঁ,অনেক নাটক লিখেছিলাম আমি,কোথায় গেল আমার
নাটকগুলো?
---আপনিই তো বলেছেন,যেখানে যত খুন করেছেন তা নিয়ে একটা
নাটক লিখেছেন আপনি,সেই নাটক যে রাতে মঞ্চস্থ হয়েছে,সেই রাতে
আরো একটা নাটক লিখেছেন।
---না,না,এটা আপনাদের ভুল হচ্ছে খুনের নাটক কখনই লিখিনি আমি।
আমি লিখেছি সামাজিক নাটক,সমাজ পরিবর্তনের নাটক।দীন-দরিদ্র
মানুষের জীবনযাপন যাতে উন্নত হয়,তারা যেন লেখাপড়া শিখে
সচেতন হয়,নারী যেন তার অধিকার পায়,তার কথায় লিখেছি আমি।
---মিথ্যে কথা,নারী শুধু উপভোগের বস্তু বলে আপনি মনে করেন,
তাই একাধিক ধর্ষণ করেছেন আপনি।
---মিথ্যে কথা,শৈশবে আমার মা মারা গেছেন,তাই সব নারীর মুখে
আমি মায়ের মুখ খুঁজি।
---তারমানে আপনি কোন মেয়ের প্রেমে পড়েননি?
---না।
---মিথ্যে কথা।
---বেশ তাহলে সত্যি কথাটা কি আপনি বলুন।
---আপনি ঘন-ঘন প্রেমে পড়েন।জামা-কাপড়ের মত প্রেমিকা বদল
করেন।
---একেবারে বাজে কথা,জীবনে একবার একটি মেয়ের প্রতি আমি
দূর্বল হয়েছি,তবে মেয়ে দূর আকাশের নক্ষত্রের মত,যাকে দেখা যায়,
ছোঁয়া যায় না।
---কে সেই সুন্দরী।
---রোমিলা,সম্ভবত তার নাম রোমিলা,ওকে দেখে আমি খুব দূর্বল হয়ে
পড়েছিলাম,পরে অবশ্য নিজেকে চাবুক মেরে ওই দূর্বলতা কাটিয়েছি।
---এই ছোঁড়া ওঠ,শালারা দিনের বেলা ঘুমায়,ওঠ।
চোখ কচলে ওয়াশিম বলল,কেন?
---এক দিদিমণি তোকে দেখা করতে এসেছে।
---দিদিমণি?
---হ্যাঁ,দিদিমণি,নামটা কি যেন বলল,রোমিলা না প্রমিলা!
(পরের কথা আগামী পর্বে )
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০১
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আদর্শের মুখোশ, নাকি অনলাইন প্রোপাগান্ডা: 'ন্যায়পরায়ণ' সাজার আড়ালে আসল রূপ কোনটা?

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ৮:২২



ধর্ম, নৈতিকতা আর আদর্শের মুখোশ পরে যখন ভেতরে ভেতরে চরম অবক্ষয় চলে, তখন সাধারণ মানুষ হিসেবে মুখ বুজে মেনে নেওয়া কঠিন!
ধর্ষণের অভিযোগ এআই (AI) দাবি করা কিংবা অনৈতিক ঘটনাকে ‘দ্বিতীয়... ...বাকিটুকু পড়ুন

সুখী শিক্ষার্থীরাই ভালো শিক্ষার্থী, ওরাই সবচেয়ে মেধাবী

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ৯:৩৮

​আজকের প্রতিযোগিতাপূর্ণ শিক্ষাব্যবস্থায় আমরা ‘মেধা’ শব্দটিকে জিপিএ-৫, গোল্ডেন মেডেল কিংবা পরীক্ষার খাতার নম্বরের ফ্রেমে বন্দি করে ফেলেছি। ভোর থেকে গভীর রাত পর্যন্ত কোচিং, প্রাইভেট আর মুখস্থ বিদ্যার যাঁতাকলে পিষ্ট হওয়া... ...বাকিটুকু পড়ুন

মওলা

লিখেছেন আরমান আরজু, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ১০:১৪

মাহরাম নয়, এমন পুরুষকে কি একজন স্ত্রীলোক নিজের স্তনের দুধ পান করাতে পারবেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৪ শে জুলাই, ২০২৬ সকাল ৯:২১

আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: সাহলা বিনতে সুহাইল নবী করীম ﷺ-এর নিকট এসে বলল: হে আল্লাহর রাসূল! আমার নিকট সালেমের আসাটা আবু হুযাইফা ভালো মনে করছেন না। নবী বললেন:... ...বাকিটুকু পড়ুন

লুচ্চামি আর যৌন হতাশা এক বিষয় না।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৫২


সম্প্রতি জামায়াতের এক লুচ্চা এমপি-র অন্তত দুইজন তরুণী নিয়ে কট খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। তিনি তরুণী নিয়ে হোটেল, কোচিং সেন্টারে রুম ডেট করতেন। নেটিজেনরা তার এই লুচ্চামি এমনভাবে... ...বাকিটুকু পড়ুন

×