দুঃসংবাদ
১৭ ই এপ্রিল, ২০০৭ রাত ১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ব্লগারুরা আপনাদের সবার জন্য একটা দুঃসংবাদ নিয়ে আসলাম। কারো না কারো সাথে কষ্ট ভাগ করে নিতে হয় তাই এই পোস্টের অবতারণা।
আজ ১৬ই এপ্রিল ২০০৭ ভোর ৭.১৫ তে শুরু হওয়া গান ফায়ারে ভার্জিনিয়া টেক বিশ্ববিদ্যালয়ের ৩১ জন শিক্ষার্থী মারা গেছে। সকাল ৭.১৫ তে শ্যুটিং শুরু হয় একটা কো-এড ডরমিটরিতে এরপর ৯.১৫ তে একটা ক্লাস রুমের। ক্লাস রুমের বেশীর ভাগই গুলিতে মারা গেছে। কিছু গুরুতর আহত। আততায়ী নিজেও মারা গেছে। ছবি দেবার ইচ্ছে হচ্ছে না। তবে মোবাইলে তোলা একটা ভিডিও'র লিংক (
http://tinyurl.com/2emhg5) দিলাম।
আমেরিকায় স্কুল শ্যুট আউটের সবচেয়ে জঘন্যতম ঘটনা এটা।
দেশ, জাতীয়তা, ধর্ম এবং বর্ণের বাইরে আমরা সবাই মানুষ। আমাদেরই বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্ম এই সব নিহতেরা। এখান থেকেই হয়তো আসতে পারতো যুগান্তকারী কোনো সাংবাদিক, বিজ্ঞানী কিংবা সমাজবিদ। এরাই কারো না কারো আদরের সন্তান। কারো প্রেয়সী কিংবা ভালোবাসার মানুষ।
ভীষণ কষ্ট হচ্ছে।
মানুষের বুঝবার সময় কবে হবে
কখন মনে হবে, লাগাম টেনে ধরা দরকার ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকাল আমার মনে হয় -
আমাকে কেউ পছন্দ করে না,
কারো কাছে গেলে, সে বিরক্ত হয়।
পোশাক অগোছালো, এলোমেলো চুল,
চোখের দৃষ্টি কেমন ঘোলাটে!
বীরত্ব দেখানোর কিছু নেই।
চতুর পুরুষ স্ত্রীর...
...বাকিটুকু পড়ুনআজ আমার ৩য় বইয়ের জন্য চুক্তি করতে প্রকাশক আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রকাশনা সংস্থা 'উত্তরণ'-এর মাসুদ ভাইয়ের বাংলাবাজারের অফিসে ঘণ্টাখানেক ছিলাম। তাঁর সাথে কথা বলতে বলতেই আমার মনে একটি বোধোদয় আসে! আমি... ...বাকিটুকু পড়ুন

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনমৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন