মন'রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইলো পতিত, আবাদ করলে ফলতো সোনা

কাঙাল বানিয়ে ছাড়লো শেষতক

১৮ ই এপ্রিল, ২০০৭ ভোর ৫:৫৮

শেয়ার করুন:                   Facebook



ব্লগের কি হচ্ছে বুঝে ওঠা দুষ্কর। আমার নামের নীচে প্রোফাইলের অংশে লিখা ছিল,
''এতদিন যে বসেছিলেম,
পথ চেয়ে আর কাল গুনে
দেখা পেলেম ফাল্গুনে।''

সেটা পরিবর্তন হয়ে, হয়ে গেছে '' কাঙাল '' । অবশ্য আগের লাইন দুটোর অন্তর্গত মানে ও কাঙাল। আমাকে বাস্তব জীবনে যদি কাঙাল বলা হয় সেটাও খুব একটা ভূল হবে না। ওটাতে আমার আপত্তি নেই।
কিন্তু ব্লগের প্রোফাইল, এডিটর এতখানি অন্তর্যামী সেটা মনে হয় না। হলে কবেই আমার ব্লগ স্বতস্ফুর্ত ভাবে বন্ধ করে দিত। এক সকালে লিখা উঠত, আপনি না লিখলেও চলবে। অনেক যন্ত্রণা দিয়েছেন, আর না। কিন্তু এসব এডিটর এর মনের ইচ্ছা বলে মনে হয় না। সম্ভবত ব্লগের এটা আরেকটা বাগ। মনপড়ুয়াবাগ। আর না
হলে কোন কৌতুকপ্রিয় হ্যাকার এর কাজ।

তবে এখন আসলে আনন্দ বা বিরক্ত হওয়ার মত কোন অবস্থায় নেই, তাই শুধু একটু অবাক হওয়া বাদে আর কিছুই করতে পারছি না।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ব্লগবাগ ;
প্রকাশ করা হয়েছে: আমার দিনকাল  বিভাগে ।

 

  • ৬ টি মন্তব্য
  • ২০৭ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১৮ ই এপ্রিল, ২০০৭ ভোর ৬:০১
comment by: দ্রোহী বলেছেন: হযু, ব্যাপার না। না হয় কাঙাল হইলা! বিয়ার কাঙাল, বউয়ের কাঙাল - একটা কিছু হইলেই হইলো।
২. ১৮ ই এপ্রিল, ২০০৭ ভোর ৬:০৯
comment by: আড্ডাবাজ বলেছেন: কাঁদে না হযবরল, আমার প্রোফাইলে লিখেছে চাঁদপুর আমার বাড়ী। এখন বাবাকে জিগ্যেস করতে হবে উনি আসলে কোত্থেকে? কি আর করা? হুযুরেরর দয়া। যা বলেন আমি তা-ই। কস্ট নিয়েন না। ধৈর্যে মেওয়া ফলবে।
৩. ১৮ ই এপ্রিল, ২০০৭ ভোর ৬:১১
comment by: হযবরল বলেছেন: তাই ? যাক আমার বাড়ী টিমবাকটু লিখে নাই।
৪. ১৮ ই এপ্রিল, ২০০৭ সকাল ৭:৩৫
comment by: আরশাদ রহমান বলেছেন: সবাই কাঙাল...কোন কাঙালীনি নাই!
৫. ১৮ ই এপ্রিল, ২০০৭ সকাল ৭:৪৩
comment by: ফারহান দাউদ বলেছেন: এই ব্লগের সবাই এখন চাঁদপুরের কাঙাল,নিজেদের কথামালা নিয়ে বসেছি। হ্যাকারটা রসিক আছে,বুঝতে পারছিনা কবে নাগাদ নিজের পরিচয়টা ফিরে পাবো:(
৬. ১৮ ই এপ্রিল, ২০০৭ সকাল ১১:২০
comment by: অরুনাভ বলেছেন: এরা অবশ্য আমার বাড়িঘর নিয়ে টানটানি করে নাই .... শুধু কাঙাল বলেই ছেড়ে দিয়েছে....

 



 


জন্ম চট্টগ্রাম। শৈশব এবং কৈশোর চট্টগ্রামে। কৈশোর থেকে যৌবনে পদার্পণ ঢাকা শহরের বুকে। কর্ণেল অরেলিয়ানোর মত বত্রিশটা বিফল বিপ্লবের নায়ক...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৫৪৬৫৯