nobody is perfect. I am NOBODY

হৃদয়স্পর্শী একটি প্রেমর গল্প...

২২ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৫৭

শেয়ার করুন:                   Facebook

অঢেল সম্পদ ওয়ালা এক ব্যবসায়ীর একটি মেয়ে ছিল। মেয়েটি খুবই সুন্দরী ছিল। সেই মেয়েটি খুবই গরীব এমন এক ছেলের প্রেমে পড়ে। যখন মেয়েটির বাবা তাদের প্রেমের কথা জানতে পারলো তখন সে কিছুতেই সেই সম্পর্ক মেনে নিতে চাইলো না। এমনকি ছেলেটিকে মেরে ফেলারও হুমকি দিলো।

ছেলে আর মেয়েটি তখন উজ্জ্বল এক ভবিষ্যতের জন্য বাসা ছেড়ে দূরে কোথাও চলে যেতে চাইলো এবং এক রাতে দুজনে চলেও গেলো।

বাবা জানার পর তাদের অনেক খুঁজতে থাকলেন। পরে খোঁজ পেলে কোন উপায় না দেখে তাদের সম্পর্ক মেনে নিতে রাজি হয়। তাদেরকে বললো, "যদি তোমরা দুজনেই ফিরে আসো তাহলে আমি তোমাদের বিয়ে দিয়ে দিবো। কেননা তোমরা সত্যিই দজন দুজনকে খুব ভালোবাসো।"

এভাবে তাদের প্রেমের জয় হলো এবং তারা বাসায় ফেরত আসলো।

পরদিন দুজনে মিলে বিয়ের কাপড় কিনতে মার্কেটে গেলো। ছেলেটি সাদা কাপড় পড়ে ছিলো। মেয়েটির জন্য খাবার কিনতে গিয়ে ছেলেটি যখন রাস্তা পার হতে গেলো তখন একটি গাড়ী এসে তাকে সজোরে ধাক্কা মারলো। ছেলেটি সাথে সাথেই মারা গেলো। মেয়েটি সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলে।

দুইদিন পর। মেয়েটির মা স্বপ্ন দেখে এক বুড়ীকে। বুড়ীটা তাকে বললো তার মেয়ের কাপড়ে ছেলেটির রক্তের দাগ লেগে আছে, সেটা যেনো তাড়াতাড়ি ধুয়ে ফেলে। কিন্তু মেয়েটির মা স্বপের কথা ভুলে গেলো। পরদিন মেয়েটার বাবাও একই স্বপ্ন দেখলো এবং ভুলে গেলো।

তার পরদিন মেয়েটাও ঔ একই স্বপ্ন দেখলো। খুব ভয় পেয়ে ঘুম থেকে উঠে তার মা ও বাবাকে স্বপ্নের কথা বললো। মা ও বাবা খুবই অবাক হলো। মেয়েটির মা তাকে দ্রুত কাপড় ধুতে বললেন।

মেয়েটি কাপড় ধুতে গেলো কিন্তু কিছু দাগ থেকে গেলো। পরদিন রাতে মেয়েটি আবার সেই বুড়িকে স্বপ্নে দেখলো। বুড়িটি খুব রাগ্বত স্বরে মেয়েটিকে শেষবারের মত সতর্ক করে দিয়ে বললো "রক্তের দাগ ভালোমত পরিষ্কার কর, নয়তো খুব খারাপ কিছু ঘটতে পারে।" পরদিন ঘুম থেকে উঠেই কাপড় ধুতে গেলো। সে তার সাধ্যমত চেস্টা করতে লাগলো। কিন্তু রক্তের দাগ কিছুটা রয়েই গেলো। সে খুব ক্লান্ত হয়ে পরলো।

পরদিন সন্ধ্যায় মেয়টি বাসায় একা ছিল। হঠাত গেটে কড়া নাড়ার শব্দ পেল সে। দরজা খুলে দেখলো স্বপ্নের সেই বুড়িটা। মেয়েটা খুব ভয় পেয়ে জ্ঞান হারানোর মত হলো। বুড়িটা মেয়েটিকে একটা নীল রংয়ের প্যাকেট দিলো। মেয়েটা প্যাকেট নিতে গিয়ে খুবই ভয় পেলো এবং জিজ্ঞেস করলো "এইটা কিসের প্যাকেট?" বুড়িটা বললো,



"কেয়া ডিটারজেন্ট পাওডার। এক ধোয়াতেই সব দাগ নিমিষেই পরিষ্কার। ১০টি খালি মোড়ক দিলে একটা ফ্রী"


(সংগৃহীত)

 

 

  • ১৩ টি মন্তব্য
  • ২৬১ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ২ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২২ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:১০
comment by: রাশেদ বলেছেন: খিকজ।
২. ২২ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:২৬
comment by: অরুনাভ বলেছেন: wow....
৩. ২৪ শে নভেম্বর, ২০০৭ সকাল ১০:১৭
comment by: অক্ষর বলেছেন: রাশেদ ভাইকে খিকজ

অরুনাভ ভাইকে ধন্যবাদ

৪. ২৪ শে নভেম্বর, ২০০৭ রাত ১১:৩৯
comment by: অক্ষর বলেছেন: রাশেদ ভাইকে খিকজ

অরুনাভ ভাইকে ধন্যবাদ
৫. ০২ রা ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:৩৩
comment by: অক্ষর বলেছেন: রাশেদ ভাইকে খিকজ

অরুনাভ ভাইকে ধন্যবাদ
৬. ০২ রা ডিসেম্বর, ২০০৭ রাত ৯:১৭
comment by: প্রচেত্য বলেছেন: দারুন উপভোগ করলাম
৭. ০৩ রা ডিসেম্বর, ২০০৭ সকাল ৯:৫৪
comment by: অক্ষর বলেছেন: @প্রচেত্য, উপভোগ করেছেন জানতে পেরে ভালো লাগলো
৮. ০৫ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:১০
comment by: এরশাদ বাদশা বলেছেন: কোথা থেকে সংগ্রহ করলেন নাজমুল ভাই?
৯. ০৫ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১১:০৯
comment by: অক্ষর বলেছেন: ইন্টারনেট থেকে, তয় অনুবাদ করছি

কপি-পেস্ট মারি নাই
১০. ০৫ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১১:১৬
comment by: অজানা একজন বলেছেন: হাহাহাহাহাহাহাহাহাহাহা ।

মনে হয় রিমিক্সড জিনিস । তয় ভাল লাগছে ।
১১. ০৬ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৯:৩৯
comment by: অক্ষর বলেছেন: আফনারে রিমিক্সড ধন্যবাদ
১২. ২৩ শে জানুয়ারি, ২০০৮ রাত ১১:৩৪
comment by: আশরাফ মাহমুদ বলেছেন: হি হি......
২৩ শে জানুয়ারি, ২০০৮ রাত ১১:৪১

লেখক বলেছেন: হি হি......

 



 


ভালো হোক, মন্দ হোক, যেকোন ধরনের মন্তব্য মুছে দেওয়া হতে পারে !!!

মন্তব্য মুছে ফেলার কারন নিজের মাঝে খুজুন, এর জন্য...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৪১২৪০