অনেক অনেক গুলা বসন্ত পার কৈরা দিলাম মাগার আমার কোন গতি হৈলো না। বাপ-মা কি বুঝে না, নাকি দেখতে পারে না। ভাবতাছি তাগো লেইগা হাই পাওয়ারের গ্লাস কিনা দিমু যাতে তারা তাগো এই পুত্রধনের বয়স একবার দেখবার পারে।
আর নৈলে আমার ব্যবস্থা আমারই করন লাগবো। ফোন দিলেই কমু, সারাদিন না খাইয়া আছি রাইন্ধা দিবো ক্যাঠায়। ঘর এলোমেলো হৈয়া আছে, গুছাইয়া দিবো ক্যাঠায়। অসুস্থ হৈলে একটা মানুষ নাই যে আমার দেখভাল কর্বো। ঘরে ঢুকলেই কেমন উদাস উদাস লাগে, ফাঁকা ফাঁকা লাগে। একজন থাকলেই তো এইসব কাম কর্তে পার্তো।
এত বড় খাট কিনা লাভ কি হৈলো, সিঙ্গেল খাটৈ ভালো আছিল। বালিশ দুইখান ছিলো একটা ফালাইয়াই দিমু। ড্রেসিং টেবিল কিঞ্ছিলাম ভাবছিলাম কামে দিবো, ঐডাও ফালায় দিমু আমার চুল না আচড়াইলেও হৈবো, চেহারা না দেখলেও হৈবো।
কত বসন্ত দেশে গেলো, কত বসন্ত বিদেশে গেলো! কিন্তু আমার কোন গতি হৈলো না...
হায় বসন্ত! হায় হায় বসন্ত!!!
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০০৯ রাত ২:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



