সামুতেই আমার লেখার শুরু। পরীক্ষার খাতার কথা বাদ দিলে কোন লেখালেখিই আমি কোনদিন করি নাই। সামুতে ছিলাম, সামুতে আছি, কিন্তু সামুতে থাকুম কিনা এইটা কৈতে পার্তাছিনা। আগেও এই কথা কৈছি, কিন্তু আবার ঠিকই ফিরা আইছি। অন্য এক টানের লেইগা। না আইসা আর পারি নাই।
কিন্তু এইবার সামুর প্রতি টানটা কিয়ের লেইগা জানি কৈমা যাইতাছে। এইটা আমিও বুঝতাছি। পোস্ট দিতে তো মঞ্চায়ই না, ইদানীং খেয়াল কর্তাছি মন্তব্যও কর্তে মঞ্চায় না। ঘন্টার পর ঘন্টা লগ ইন থাকি, কিন্তু মন্তব্য কর্তে ইচ্ছা করে না।
পুরান কিছু নিক যাইতাছে, নতুন কিছু নিক আইতাছে। আমি কৈতাছি না, নতুন নিক যে আইতাছে এইটা খারাপ। কিন্তু একটা নিকের সাথে সখ্যতা গৈড়া তোলা অনেক সময়ের ব্যাপার। প্রথম থিকা শুরু কর্তে হয়। আস্তে আস্তে পরিচয় বাড়ে, কিন্তু একটা পুরান নিকের অভাব তো আর পূরণ কর্তে পারে না।
কাউরে আন-ব্যান কর্তে কৈ না, কাউরে ব্যানও কর্তে কৈ না, কৈ খালিঃ
আপনারা.........
ব্লগে পোস্ট করার যে আগ্রহ ছিলো সেইটা ফিরায় দেন
ব্লগে মন্তব্য করার যে ইচ্ছা ছিলো সেইটা ফিরায় দেন
ব্লগে যে উচ্ছ্বলতা ছিলো সেইটা ফিরায় দেন
সব কিছু আগের মতো কৈরা দেন
(ভাবতাছি কাইল্কা থিকা ভিজিটর হিসাবেই থাকুম, খুব ইচ্ছা কর্লে একটা মন্তব্য কৈরা যামু। এক বছর সাত মাসের অভ্যাস, এক দিনে তো আর দূর করা যাইবো না)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


