ওদের বাসায় প্রক্সি দিতে দিতে তাদের বাসার দোতলার বাড়িওয়ালা বল্লো তার দুই ছেলেকও পড়াতে হবে। তবে সব বিষয় না, শুধু ইংরেজী। বড়টা ক্লাস সিক্স আর ছোটটা ক্লাস টুতে। পরের দিন থেকেই যেনো শুরু করি।
পরদিন থেকে উপরতলা থেকে পড়ানো শেষ করে নিচতলায় নামতাম। ছাত্র বড়টা ভালোই ছিলো। যেই পড়া দিতাম, সেই পড়াই দিয়ে দিতো। কিন্তু সমস্যায় পরলাম তার ছোটটারে নিয়া। দুনিয়ার ফাজিল। পরতে বসলে সব কাজ করতে মনে পরে, পড়া ঠিক মতো করে না। অনেক দিন শুধু মারার ভয় দেখিয়ে পড়া আদায় করতাম, কিন্তু এক সময় দেখা গেলো মার খাওয়াকেও আর ভয় পায় না।
একদিন পড়া না পেয়ে মেজাজ খুব খারাপ হয়ে গেলো, মারলাম ঝাড়ি। ঝাড়ি খেয়ে ভয়ের বদলে ছাত্র হেসে দিল। মেজাজ আরো খারাপ হয়ে গেলো, দিলাম এক চড়। চড় খাইয়া ছাত্র কয়,
"স্যার, দাত তো হিলে"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


