আমার প্রিয় পোস্ট

I am not a complete fool. Some parts have been lost ............ ( tutul00m@yahoo.com)

রবীন্দ্রনাথ আমাকে কি দিয়াছেন........

১০ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:২৩

শেয়ারঃ
0 0 0

কোন পুস্তকে যেনো পড়িয়াছিলাম রবীন্দ্রনাথের চিত্ত তাঁহার ভাবীর প্রতি ঈষৎ দূর্বল ছিলো। উহা দেখি আমিও কিঞ্চিত অনুপ্রাণিত হইয়া পার্শ্ববর্তী বাটির ভাবীর সহিত ভাব করিবার তরে মনস্থির করিলাম। কিন্তু ভাবী তাহা খুবই সহজে বুঝিতে পারিলেন। তাহার সন্নিকটে আমারে ডাকিয়া কহিলেন " মাঝে মাঝে এসো বাছা, তোমারে দেখিলে আমার নিজ কনিষ্ঠ ভ্রাতার কথা মনে পড়িয়া যায়।"

ভাবিলামঃ রবীন্দ্রনাথ আমাকে কি দিয়াছেন
পাইলামঃ ব্যর্থ প্রেমিক হইবার লজ্জ্বা


দাড়ি কাটিবার জন্য মুখে কিছু গোটার মতো উঠিতে থাকিলো। ভাবিলাম এইবার একটু দাড়ি বড় করিয়া দেখি, হয়তো উপকার পাইতেও পারি। কালক্রমে দাড়ি কিছুটা বড়ও হইয়াছিলো। তাহা দেখিয়া আমার পিতা শুধাইলেন, "রবীন্দ্রনাথেরও কিন্তু বড় দাড়ি ছিলো। শুধুই কি দাড়ি বড় করিতেছো, নাকি উনার মতো বিদ্বানও হইতেছো। "

ভাবিলামঃ রবীন্দ্রনাথ আমাকে কি দিয়াছেন
পাইলামঃ বাবার কাছ হইতে কিছু লজ্জ্বা


একদা আমাদের ক্লাসের কিছু ছাত্র মিলিয়া পরামর্শ করিলাম যে ক্লাস হইতে পলায়ন করিয়া একটি ক্রিকেট ম্যাচ খেলিবো। যেইরকম ভাবিয়াছিলাম সেইরকম করিয়াই পলায়ন করিলাম আর চিত্তে আনন্দ লইয়া খেলিতে থাকিলাম। পরদিন স্কুলে পদার্পণ করিয়াই পূর্ব দিবসের কৃতকাজের জন্য ধৃত হইলাম এবং মাস্টার কর্তৃক বেদম প্রহারিত হইলাম। মাস্টার কহিলো, "স্কুল পলায়ন করিলেই রবীন্দ্রনাথ হওয়া যায় না, বৎস।"

ভাবিলামঃ রবীন্দ্রনাথ আমাকে কি দিয়াছেন
পাইলামঃ মাস্টারের কাছ হইতে কিছু লজ্জ্বা

রবীন্দ্রনাথের জাতীয় সংগীত আমরা প্রত্যহ ক্লাস শুরু করিবার পূর্বেই গাহিতাম। একদিন আমার আর ইহা সহ্য হইলো না। সকলেই গাহিতেছে "আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি" কিন্তু আমি গাহিতে থাকিলাম "জ্বালা জ্বালা জ্বালা, এই অন্তরে" এবং উত্তেজিত হইয়া নাচিতেও থাকিলাম। কিন্তু সারিবন্ধ ছাত্রদের মদ্ধে অসারিবদ্ধ আমি পিটি স্যারের দৃষ্টি হইতে বাচিতে পারিলাম না। আমাকে সকলের সম্মুখে লইয়া গেলেন এবং উত্তম মধ্যম প্রদান করিলেন। ভাবিলাম "জ্বালা জ্বালা জ্বালা, এই অন্তরে" এই সংগীত তিনি রচনা করিলে এই প্রহার আমাকে সহ্য করিতে হইতো না।


ভাবিলামঃ রবীন্দ্রনাথ আমাকে কি দিয়াছেন
পাইলামঃ জাতীয় সংগীত রচনা করিয়া কিয়দ লজ্জ্বা

 

সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০০৯ সকাল ৮:২৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১০ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:১৭
জেরী বলেছেন: অক্ষর আপা কেমন আছেন??;)
১০ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৩১

লেখক বলেছেন: জেরী ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন?

২. ১০ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৪০
অপ্‌সরা বলেছেন: হাহাহাহা খুবি মজা পেলাম।( তোমার দুঃখ দূরদশার কথা শুনে)
রবীন্দ্রনাথ যে কেউই হতে চাইলে এমনি হয়।:P
১০ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:১৮

লেখক বলেছেন: আমার দুঃখ দেইখা আপ্নে হাস্লেন:(

৩. ১২ ই এপ্রিল, ২০০৯ রাত ২:৪১
এন এইচ আর বলেছেন: আহারে বেচারা.....................।
১২ ই এপ্রিল, ২০০৯ সকাল ৮:২৬

লেখক বলেছেন: আহারে বেচারা নাজমুল!!!

৪. ১২ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:১৩
সালাহ্ উদ্দিন শুভ্র বলেছেন: ভাবিলামঃ রবীন্দ্রনাথ আমাকে কি দিয়াছেন
পাইলামঃ জাতীয় সংগীত রচনা করিয়া কিয়দ লজ্জ্বা

১২ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৩২

লেখক বলেছেন: উনি লজ্জ্বা ছাড়া আমাকে কিছুই দেন্নি

৫. ১২ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:৪৫
শত রুপা বলেছেন: ভাবিলামঃ রবীন্দ্রনাথ আমাকে কি দিয়াছেন
পাইলামঃ মাস্টারের কাছ হইতে কিছু লজ্জ্বা
১৩ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:২৭

লেখক বলেছেন: উনি লজ্জ্বা ছাড়া আমাকে কিছুই দেন্নি

৬. ১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:০৪
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: এইসব হাবিজাবি আবার ফিরায়া আনছ ...?
বাল বাল ...
১৩ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:২৮

লেখক বলেছেন: আবার মুইছা দিমু নাকি ভাবতাছি

১৩ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৫২

লেখক বলেছেন: শুভ নববর্ষ

৮. ১৩ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১:৫২
রাজামশাই বলেছেন: লজ্জ্বা নারীর ভূষন ................
১৩ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৫৩

লেখক বলেছেন: ঠিক আছে তাইলে, ঐটা আপ্নের জন্যই রাইখা দিলাম

৯. ১৩ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১:৫৫
খারেজি বলেছেন:

রবি ঠাকুর আমাদের কি দেননি, সে বিষয়েও একটা তবে হয়ে যাক!
১৩ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৫৪

লেখক বলেছেন: সেই লিস্ট তো অনেক বড় হৈয়া যাইবো

১০. ১৩ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:০৬
রাজামশাই বলেছেন: রবীন্দ্রনাথ প‌্যাঁচ লাগাইছে



সংস্কৃততে এইটারে কয়ঃ পারিজাত
বাংলায় এইটারে বলেঃ শেফালী
(পশ্চিমবঙ্গের জাতীয় ফুল)
বৈজ্ঞানিক নামঃ Nyctanthes arbor-tristis



মনিপুরীতে এইটারে কয়ঃ পারিজাত
বাংলায় এইটারে বলেঃ মধুমঞ্জরী
বৈজ্ঞানিক নামঃ Quisqualis indica



বৈজ্ঞানিক নামঃErythrina stricta var. suberosa
বাংলায় এইটারে কয় - মান্দার বা পারিজত (রবীন্দ্রনাথ)

কনফিউজ
১৩ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৫৫

লেখক বলেছেন: আমিও কনফিউজড, তয় আমি কিন্তু শিউলী হিসাবে চিনি

১৩ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:১৪

লেখক বলেছেন: আপনি যে আমার পোস্টে আসেন আপ্নের লজ্জ্বা করে না?

১২. ১৩ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:০৫
হিমালয়৭৭৭ বলেছেন: রিপোর্ট করা হইল...(এত বড় পোস্ট ক্যান??)
১৩ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:১৪

লেখক বলেছেন: ও, এইডা বড় পোস্ট তাই না!!! তাইলে আপ্নের গুলা কি?

১৩. ১৩ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:১৬
হাসান মাহবুব বলেছেন: রবীন্দ্রনাথকে তীব্র দিক্কার। X(
১৩ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:২০

লেখক বলেছেন: হ, তার আইপি সহ ব্যান করা হোক

১৪. ১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:৩৭
হিমালয়৭৭৭ বলেছেন: আপ্নের পোস্ট এত বড় হইতে পারবোনা....
১৪ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:০৭

লেখক বলেছেন: ক্যা? এমন কোনো লিখিত দিছি নাকি সামুর কাছে। আপ্নেই খালি বড় পোস্ট দেন। আমাগো তো পিচ্চি পিচ্চি পোস্ট। সামুর জায়গা রক্ষা করি

১৫. ১৪ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:১৫
সহেলী বলেছেন: কফি কে দিয়াছে ?

শুভনববর্ষ ।
১৪ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:১১

লেখক বলেছেন: শুভ নববর্ষ

১৬. ১৪ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:১৯
হাসান বায়েজীদ বলেছেন: রবীন্দ্রনাথের ভাষায় বাক্যরচনার তেব্র দিক্কার...;) শুভনববর্ষ
১৪ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:৩০

লেখক বলেছেন: এইডা তো রবীন্দ্রনাথের ভাষা না, সাধুভাষায় ল্যাখছি

শুভ নববর্ষ

১৫ ই এপ্রিল, ২০০৯ ভোর ৫:৫৭

লেখক বলেছেন: আপনাকেও শুভেচ্ছা

১৮. ১৫ ই এপ্রিল, ২০০৯ ভোর ৬:১১
শিবলী বলেছেন: অক্ষর দেখিলেই নাজমুল হাসান মনে পরে................
১৫ ই এপ্রিল, ২০০৯ ভোর ৬:৩০

লেখক বলেছেন: তাহা হৈলে মাথায় অতি উত্তমভাবে বাড়ি প্রদান করিতে হৈবে, যাহাতে করিয়া উহার পূর্বের আর পশ্চিমের সব স্মৃতি মুছিয়া যায়

১৯. ১৫ ই এপ্রিল, ২০০৯ ভোর ৬:৫৫
রিসাত বলেছেন: ওমা ফাগুনে তোর আআআআমের বনে ঘ্রাণে পাগল করেএএএএএ

এই জ্বালা থেকে মুক্তি পেতে জাতীয় সংগীত চেইন্জ করার সময় এসেছে বলে আমি মনে করি,,,
১৫ ই এপ্রিল, ২০০৯ সকাল ৭:০২

লেখক বলেছেন: চেইঞ্জ কর্তে কমু না।

১৫ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:২৬

লেখক বলেছেন: পর্ছি

২১. ১৫ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:২৫
রাতের বৃষ্টির শব্দ বলেছেন: ha ha ha hashate asi.............


শুভ নববর্ষ
১৫ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:২৬

লেখক বলেছেন: শুভ নববর্ষ

১৫ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৫৬

লেখক বলেছেন: "আপনি" নববর্ষ

২৩. ১৫ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৫৮
অরণ্যচারী বলেছেন: এপ্রিল,২০০৯(৪৩)

কেম্নে কি!!?
১৫ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:০৬

লেখক বলেছেন: এইগুলান পুরান পোস্ট। সব মুইছা ফালাইছিলাম। তাই আবার রি-পোস্ট কর্ছি।

১৫ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:১৫

লেখক বলেছেন: :P

২৫. ১৫ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:০৬
অরণ্যচারী বলেছেন: কি করেন? ফাস্ট এন্ড ফিউরিয়াস ডাউনলোড করছেন?
১৫ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:৫৩

লেখক বলেছেন: হ, আপ্নের দেওয়া লিঙ্ক থিকাই কর্ছিলাম। ফাস্ট এন্ড ফিউরিয়াস টোকিও ড্রিফটও দিছি। এখন ঐটাই দ্যাখতাছি

১৫ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:৫৩

লেখক বলেছেন: কি?

২৭. ১৫ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:২৬
ভাঙ্গা পেন্সিল বলেছেন: হুহ, যতোই টেরাই করেন ড্রেনপাইপ হৈতে দিরং আছে
১৫ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:৫৪

লেখক বলেছেন: আমি প্রথমে ঐ রকম শিরোনাম দিতে চাইছিলাম যে ইন্সপায়ার্ড বাই ড্রেনপাইপ। কিন্তু পরে আর দেই নাই

২৮. ১৫ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:৫৫
ইন্ডিয়ানা জোন্স বলেছেন: তোর অভ্যাসের দোষ এইগুলা... রবিন কাকুর কিছুই করার নাই এইখানে!!!
১৫ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:৫৮

লেখক বলেছেন: কাকুর ভাইতিজা আইছে তার পক্ষে সাফাই গাইতে:)

২৯. ১৫ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:২৩
অরণ্যচারী বলেছেন: ফাস্ট এন্ড দা ফিউরিয়াস টোকিও ড্রিফিটটা জটিল! বিশেষ করে শেষ রেসটা।
১৫ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:২৭

লেখক বলেছেন: হা, এইমাত্র শেষ কর্লাম। কালকে বাকি পর্বটা ডাউনলোড দিবো

৩০. ১৫ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:৩৭
শূন্য আরণ্যক বলেছেন: +++

সখী ধর ধর বলিয়া কারো হাত ধরিতে গেলাম

রবীন্দ্রনাথ দিয়েছেন লুল হবার লজ্জা ;)

১৫ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:৪০

লেখক বলেছেন: ভাগ্যিস েই লাইন আমি পড়ি নাই আর কারো হাত ধর্তে যাই নাই, তাইলে তো লুল হৈয়াই যাইতাম

৩১. ১৫ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:২৪
১৯৭১স্বাধীনতা বলেছেন: ওস্তাদ ----বামে কাটবো

রবি মামারে ডাইনে রাইখা

অই দাড়িওয়ালা লোকটাই তো যত সমস্যার মূল
২১ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:৪৮

লেখক বলেছেন: রবি মামুরে ডাইনে রাখলে তো ওভারটেক কর্বো, হেরে ব্যাকেই রাখলাম

৩২. ১৬ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:০৭
হিমালয়৭৭৭ বলেছেন: নতুন পোস্ট লিখুম , "অক্ষর ভাই, আমাকে কী দিয়াছেন?"..কেমুন হয়?
২১ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:৪৮

লেখক বলেছেন: লেখেন

২১ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:৪৯

লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ

৩৪. ১৬ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:০৩
মুক্ত বয়ান বলেছেন: সব গুলান ফিরাইয়া আনতাছেন। বেশ। এখন তাইলে পড়তে বইসা যাই!! :)
২১ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:৪৯

লেখক বলেছেন: যখন তখন নাই হৈয়া যাইতে পারে

৩৫. ১৭ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:০৬
পাপী বলেছেন: ওহ জোস হইসে! ব্রিলিয়ান্ট আইডিয়া!!!
২১ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:৪৯

লেখক বলেছেন: :)

৩৬. ১৯ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৫১
বুলবুল আহমেদ পান্না বলেছেন: রবীন্দ্রনাথের দাড়িগুলা বালা ফাই..... ;)
২১ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:৫০

লেখক বলেছেন: সাদা দাড়ি তো

৩৭. ২০ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:১১
ক-খ-গ বলেছেন: মাল্টোবা স্যার তুমারে অনেকদিন দেখিনা..... কই গেলা? আছো কেমুন?
২১ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:৫০

লেখক বলেছেন: আছি, এই যে

৩৮. ২০ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:১৩
শাওন৩৫০৪ বলেছেন: কাদম্বিনী ভাবী ভালো আছিলো!!
২১ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:৫১

লেখক বলেছেন: মেজদিদি আরো ভালো আছিলো

২১ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:৫১

লেখক বলেছেন: আচ্ছা

৪০. ২১ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১২:০৪
ক-খ-গ বলেছেন: মাল্টোবা স্যার তুমি কই?? আছো কিমুন?
২১ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:৫১

লেখক বলেছেন: এইতো আছি জীবিতৈ, মরি নাইক্কা

৪১. ২১ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১২:২২
বুলবুল আহমেদ পান্না বলেছেন: নতুন্কিছু ল্যাখ্ন্নোক্যা ?

:(
২১ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:৫১

লেখক বলেছেন: মঞ্চায় না

৪২. ২১ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১২:২৫
কঁাকন বলেছেন: অক্ষর সামহয়ার কে কি দিয়াছে :)
২১ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:৫২

লেখক বলেছেন: আমি কিছু দেই নাই, ল্যাঞ্জা নাড়াইয়া কেতজ্ঞতা প্রকাশ করা ছাড়া

২১ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:৫২

লেখক বলেছেন: :)

৪৪. ২১ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:৪১
ক-খ-গ বলেছেন: সামহ্যয়ার অক্ষরকে কি দিয়াছে :)
২১ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:৫৩

লেখক বলেছেন: এইখানে বিনামূল্যে লেখার সুযোগ দিয়া বাধিত কর্ছে

৪৫. ২১ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:৫০
মোতাব্বির কাগু বলেছেন: সুন্দর হইছে +++++++++

সময় কইরা পড়লে বাধিত হব।
Click This Link
২১ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:৫৩

লেখক বলেছেন: ঠিক আছে, পর্তাছি

৪৬. ২১ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:৫১
মোতাব্বির কাগু বলেছেন: রবীন্দ্রনাথ বাংগালীজাতিকে কি দিয়াছেন??

----আলেকজান্ডার ডেন্ড্রাইট
২১ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:৫৩

লেখক বলেছেন: ঐটা তো ইতিহাস

২১ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:০৭

লেখক বলেছেন: দেখছি:)

৪৮. ২১ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:৫৮
এন এইচ আর বলেছেন: কি ব্যাপার ভাই নাহমুল, অনলাইনে কম দেখী ব্যাস্ত নাকি খুব? না আবার শরীর টরির খারপ হয়েছে।

আর যদি সব ঠিক থাকে লেখা চাই লেখা।
২২ শে এপ্রিল, ২০০৯ সকাল ৭:১০

লেখক বলেছেন: ব্যস্ত না ভাই। ভাল্লাগে না

৪৯. ২১ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:২০
খলিল মাহমুদ বলেছেন: রবিকাকা আমাকে একটা মোক্ষম জিনিস দিয়াছিলেন। :)
২২ শে এপ্রিল, ২০০৯ সকাল ৭:১১

লেখক বলেছেন: বলিয়া যান। উনি আপনাকে কি মোক্ষম জিনিস্টা দিয়াছিলেন?

২২ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৩১

লেখক বলেছেন: :)

৫১. ২২ শে এপ্রিল, ২০০৯ সকাল ১০:৩১
নির্বাসন বলেছেন: ভাল্লাগছে...(কেলানোর ইমোটীকন)
২২ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৩১

লেখক বলেছেন: ধন্যবাদ (কেলানোর ইমো)

৫২. ২২ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৪৭
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: ক-খ-গ বলেছেন: মাল্টোবা স্যার তুমারে অনেকদিন দেখিনা..... কই গেলা? আছো কেমুন?
২২ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৩১

লেখক বলেছেন: আছি তো

৫৩. ২২ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৩২
এন এইচ আর বলেছেন: ইস মান ইজ্বত আর থাকল না । নিজের নাম লিখতে ভুল করি।:(:(

আর ভাল্লাগে না কইলেই হইলো। একটু লবণ দিয়া টেরাই করো ভাল লাগতে পারে:):):)
২২ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৫:০০

লেখক বলেছেন: লবণ দিলেও হয় না।

আপ্নেগো ডেট ঠিক হৈছে নাকি?

৫৪. ২২ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:১০
এন এইচ আর বলেছেন: ওরে ভাইরে ডেট এতো তারাতারি না। দেরি আছে অনেকককককককককককককককককককক। আমার ইচ্ছা ০১/০১/১১


তবে মায়ের সদন এর কারনে বন্ধন মজবুত হয়েছে এখন দেরি করতে ভয় নেই।

আমি তোমাকে তুমি বলি আর তুমি আমাকে আপনি বলো এটা ঠিক না। বয়সে(রিয়েল+সা,ইন) তুমিই বড় হবে। এরপর আপনি বললে খবর আছে।
২৩ শে এপ্রিল, ২০০৯ সকাল ৮:৩৫

লেখক বলেছেন: সব্দিক দিয়া ক্লিয়ার থাকলে দেরী কৈরা আর লাভ কি? শুভ কাজ তাড়াতাড়ি কৈরা ফালাইলেই ভালো

৫৫. ২০ শে জুন, ২০০৯ রাত ৮:৩৮
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: ব্লগে যে একটা রবীন্দ্রনাথ আছে জানতাম নাতো! :P

ক্লাস করতে মাঝে মাঝে ইচ্ছে না করলে, আপুর কাছ থেকে আমার শুনতে হয় "স্কুল পলায়ন করিলেই রবীন্দ্রনাথ হওয়া যায় না।"
২০ শে জুন, ২০০৯ রাত ১১:২৪

লেখক বলেছেন: তাইলেতো দুইটা রবীন্দ্রনাথ

৫৬. ২১ শে জুন, ২০০৯ ভোর ৪:২৮
এরশাদ বাদশা বলেছেন: রবী বাবুর অনেক গুনের সাথে এইটাও জানা গেলো, তাহার চরিত্রের মাঝেও কিঞ্চিত লুলামি বিদ্যমান ছিলো, যাহ ব্যাপকভাবে এই ব্লগের মাঝে দেখা যায়। যাক, রবীবাবু বহুল চর্চিত একজন ব্যাক্তি। জীবদ্দশায় পিতৃমহোদয়ের বিশাল সয়সম্পত্তির ওয়ারিশ হিসাবে রাজার হালে ছিলেন এবং মহানন্দে সাহিত্য চর্চা করিয়াছেন। খাওয়া পরার চিন্তা হইতে মু্ক্ত ছিলেন বলিয়াই তিনি জাগতিক এবং পরকালের সকল বিষয়ে একেবারে কষিয়া(!) লিখিয়াছেন। যাহার কারনে আজিকের লেখক সম্প্রদায় যাহাই লিখিতে চায়, দেখিতে পায় বৃদ্ধ বহু আগেই তাহা লিখিয়া ফেলিয়াছেন। আজ যদি তাহাকে ব্লগে পাইতাম তাহলে তাহার প্রত্যেক পোস্টে অতীব আনন্দের সহিত কষিয়া মাইনাস দিতাম।
রবীবাবু শুধু আপনাকেই নয়, সকল লেখকদিগকেই লজ্জা দিয়াছেন।

ব্লগে রম্য লেখা মনে করতাম খালি আমিই লিখি। এখন দেখি আপনে গুরু সাজিয়া বসিয়া আছেন। ব্যাপক লিখিয়াছেন, ব্যাপক।

২১ শে জুন, ২০০৯ সকাল ৮:৩৪

লেখক বলেছেন: লুলামী যে শুধু আপনার মাঝেই আবদ্ধ থাকিবে তাহা কি করিয়া চিন্তা করিলেন!!! লুল সবার মাঝেই বিদ্যমান, কখনো তাহা প্রকাশিত হৈয়া থাকে, কখনো হৈয়া থাকে না।

৫৭. ২২ শে জুন, ২০০৯ রাত ১:৩৭
এরশাদ বাদশা বলেছেন: চিত্তে বড়োই কষ্ট লাগিল। ব্লগের তাবৎ লুলদিগের বিরুদ্ধে যতো যুবক প্রতিবাদ করিয়াছিলো, উহাদের মাঝে আমিও একজন। লুলামি তো দূর, সকল নারী ব্লগারদিগকে দিদি বলিয়া সম্বোধন করিয়া থাকি। ইহার পরেও আমাকে লুল হিসেবে অভিহিত করিয়া আমাকে বেদনাহত করিয়াছেন। :(
২২ শে জুন, ২০০৯ সকাল ৯:৫০

লেখক বলেছেন: আপনাকে বেদনাহত করিয়া থাকিলে আমি খুবৈ দূঃখিত। আশা করি উহাকে আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখিয়া থাকিবেন।

১১ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:৩৪

লেখক বলেছেন: ধন্যবাদিত

৫৯. ১৭ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:৩৫
জনৈক আরাফাত বলেছেন: রবি এর সংগে তুলনা। তেব্ব দিক্কার আপ্নেরে! X(
০১ লা নভেম্বর, ২০০৯ দুপুর ১২:২৭

লেখক বলেছেন: :(

৬০. ১৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১:৫৬
তায়েফ আহমাদ বলেছেন: ঐ বুড়টাই তো সর্বনাশ করে গেল!
সব বিষয়েই কলম চালিয়েছে।
বাঙালির নিস্তার নেই ঐ বুড়োর হাত হতে!
০১ লা নভেম্বর, ২০০৯ দুপুর ১২:২৮

লেখক বলেছেন: :)

 

মোট সময় লেগেছে ১.৬১৩৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি যখন বড় বিপদে পরি তখন মানিব্যাগ থিকা বউয়ের ছবি বাইর করি আর ভাবি...

এর থিকা বড় বিপদ আর কি হৈতে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই