I am not a complete fool. Some parts have been lost ............ ( tutul00m@yahoo.com)

যে বাসায় আজকে ঈদের আনন্দ আসবে না
২৮ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:০৫
আজকে ঈদ। সবার বাসায় সবাই কত মজা করছে। অথচ আজকে আমাদের বাসায় সেই আনন্দ আর খুশি কোনটাই নেই। সপ্তাহ খানেক আগেও আমার বাবা রোজকার মতো মসজিদে যেয়ে নামাজ পড়তো, খেতে, ঘুরে বেড়াতো। আজ সপ্তাহ খানেক পর অনেক অসুস্থ তিনি, কিডনীতে সমস্যা হয়েছে। এমনকি আজকে ঈদের নামাজও পড়তে যেতে পারেননি। বিছানা থেকেই উঠেতে পারতেছেন না, কিছুই খেতে পারতেছেন না। কিছু খেলেই বমি হয়ে যাচ্ছে। বাবার অসুস্থতার জন্য পুরো বাসাই আজকে থমকে আছে। এতদূর থেকে আমি দোয়া ছাড়া আর কিছুই করতে পারছিনা। বাবাকে অনেক দেখতে ইচ্ছা করতেছে, কিন্তু কিছুই করার নেই। আপনারা সবাই একটু আমার বাবার জন্য দোয়া করবেন, যেনো উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেন।
অনেক দিন আগে বাবাকে নিয়ে একটা লেখা এখানে দিয়ে দিলাম।
আমার বাবা তখন ঢাকা ওয়াসাতে চাকুরী করতো। প্রতিদিন রাতের বেলায় আমাদের তিন ভাইয়ের জন্য সে কিছু মিস্টি আর দই নিয়া আসতো। আমরা তিন ভাই রাত জেগে বসে থাকতাম সেই মিস্টি আর দইয়ের জন্য। বাবা সাইকেলে করে অফিসে যেতো। রাতে এসে বাসার গেটে সাইলেকের বেল দিতো। আমরা তিন ভাই দৌড় দিতাম কে আগে আনতে পারে।
এই রকম প্রায় প্রতিদিনই হতো। দেখা যেতো ঘুমের জন্য চোখ লাল হয়ে যেতো। কিন্তু আমরা কেউ ঘুমাতাম না। যদি আমার আগে অন্য কেউ নিয়ে আসে। বারবার চোখে পানি দিতাম তবুও ঘুমাতাম না। বসেই থাকতাম মিস্টি আর দইয়ের জন্য।
বেল দিলেই তিনজনে দিতাম দৌড়। এইভাবে কিছুদিন যাওয়ার পর জানলাম যে, বাবাকে বিকালে টিফিন দেয়া হতো ঐ দই আর মিস্টি। কিন্তু তিনি না খেয়ে আমাদের জন্য নিয়ে আসতেন। বিকালটা তার তিন ছেলের জন্য না খেয়েই কাটাতেন।
(পরিবার থেকে আজকে আমি অনেক দূরে। একা একা থাকি তাই হয়তো এইগুলি খুব মনে পড়ে। বাবারে খুব মিস করি। এই একটাই মানুষ যার কথা খুব মনে পড়ে, এই একটাই মানুষ যার জন্য খালি কান্না আসে...
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
রাতমজুর বলেছেন:
লেখক বলেছেন: মন্টা অনেক খারাপরে ভাই। একেকবার ফোন দেই আর বাবার আরো অসুস্থ হবার কথা শুনি। তাই আর ফোনও দেই না
শয়তান বলেছেন:
সব বাবারা এমনই ভাল হয় । সব ঠিক হয়ে যাবে । শক্ত হন ।
লেখক বলেছেন: একটু দোয়া করবেন ভাই, উনি যেনো তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেন
নাঈম বলেছেন:
আপনার বাবার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা......তিনি দ্রুত সুস্থ্য হয়ে উঠুন এই দোয়া করি।
লেখক বলেছেন: ধন্যবাদ নাঈম ভাই
ত্রেয়া বলেছেন:
ভাই ইনশাল্লাহ আপনার বাবা দ্রুত সুস্থ হয়ে উঠবেন।আপনি ভেঙ্গে পরবেন না।সব ঠিক হয়ে যাবে।
লেখক বলেছেন: ইনশাআল্লাহ
লেখক বলেছেন: ধন্যবাদ ভাই
ব্লগ ৪১৬ বলেছেন:
নাঈম বলেছেন: আপনার বাবার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা......তিনি দ্রুত সুস্থ্য হয়ে উঠুন এই দোয়া করি।
লেখক বলেছেন: জ্বী ভাই, একটু দোয়া করবেন
মনটা কে শক্ত করুন। ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে।
লেখক বলেছেন: শক্তই আছি
রাতমজুর বলেছেন:
কম্যুনিকেশনে থাইকেন ফ্যামিলির লগে, উনাদের কাছে এইটা অনেক বড় সাপোর্ট।
লেখক বলেছেন: কাজের চাপে বেশি ফোন আর দিতে পারি না। কিন্তু বারবার ফোন দিয়ে খারাপ খবর শুনতে কি আর ভালো লাগে
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন:
কিচ্ছু হবে না ইনশাল্লাহ ...
লেখক বলেছেন: তাই যেনো হয়
সাদাকালোরঙিন বলেছেন:
ঠিক আপনার বাবার মতই আমার মাও তার স্কুলের টিফিন আমাদের জন্য রেখে দিতেন । আপনি ঠিক সেই সময়ের কথা মনে করিয়ে দিলেন। বাবা-মা রা যে কেন এমন করে সন্তানদেরকে ঋনী করে যান .... আপনার বাবা দ্রুত সুস্থ্য হয়ে উঠুন।
লেখক বলেছেন: যাদের বাবা-মা অসুস্থ আছেন, তারা যেনো সুস্থ হয়ে উঠেন, আর যাদের বাবা-মা সুস্থ আছেন তারা যেনো সুস্থ থাকেন
হাসান মাহবুব বলেছেন:
শুভকামনা থাকলো অক্ষর ভাই। ইনশাল্লাহ উনি সুস্থ্য হয়ে উঠবেন।
লেখক বলেছেন: দোয়া করবেন ভাই
মাহিরাহি বলেছেন:
আপনার বাবার সুস্থ্য হয়ে উঠুন মহান আল্লাহর কাছে এই প্রার্থনা রইল।আমার দুটি ছেলে আছে, আমিও মাঝে মাঝে আপনার বাবার মত সন্তানদের জন্য অফিস থেকে এটা ওটা নিয়ে আসি, নিজে না খেয়ে।
আপনার ঘরে ঈদের আনন্দ না থাকলেও তারও চাইতে বড় একটা জিনিষ আছে, তা হল একজন ভাল মানুষের জন্য আর কিছু মানুষের মমত্ব আর ভালবাসা।
লেখক বলেছেন: আপনার ছেলেও আপনাকে নিয়ে এইভাবে কোন একদিন লেখবে নিজে না খেয়ে তাদের জন্য নিয়ে আসার কথা
অপ্সরা বলেছেন:
বাবা ইনশাল্লাহ ভালো হয়ে উঠবেন তাড়াতাড়ি। মন খারাপ করেনা ভাইয়া।
লেখক বলেছেন: দোয়া করবেন আপু
লেখক বলেছেন: ধন্যবাদ
অগ্নিশিখা বলেছেন:
চিন্তা করবেন না , ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে।
লেখক বলেছেন: কিছুই খেতে পারতেছেন না বাব, চিন্তা এইখানেই। এমনকি টেব্লেট খেলেও বমির সাথে বের হয়ে যাচ্ছে
মিয়াবেপারী বলেছেন:
সন্তানের দোয়া আল্লাহ অতি দ্রুত কবুল করেন আল্লাহ আপনার বাবা, পরিবারের সবাইকে সুস্থ্য রাখেন এই দোয়া করি
বাবা কি ব্যাথা যার নাই সে বুঝে ভাই , আপনার বাবা তাড়াতাড়ি ভাল হন এই দোয়া করি, তার সাথে আমার মৃত বাবার জন্যও একটু দোয়া চাই
আমিন
লেখক বলেছেন: আল্লাহ আপনার বাবাকে বেহেশ্ত নসিব করুন
অলস ছেলে বলেছেন:
কষ্টটা বুঝতে পারছি একই ভাবে। আব্বা পড়ে গিয়ে পা ভেঙ্গে হাসপাতালে, ডায়বেটিসের কারণে সমস্যা অনেক বেশি। খুব খারাপ লাগছে। ভালো হয়ে উঠুক আপনার বাবা। দোয়া থাকলো।
লেখক বলেছেন: আপনার বাবাও যেনো তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার আপনাদের মাঝে ফিরে আসেন সেই দোয়াই করি
কাব্য বলেছেন:
ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে।একদম চিন্তা করবেন না।সৃষ্টিকর্তাকে স্মরণ করুন।
নতুন রাজা বলেছেন:
ভাইরে মনটা খুবই খারাপ হয়ে গেলো... অজান্তেই চোখদুটো ভিজে গেলো...। দোয়া রইলো আপনার বাবার জন্য... ফি-আমানিল্লাহ্...। নিশ্চয়ই আল্লাহ্ আমাদের সাথেই আছেন। ভালো থাকবেন ভাই...
নাজমুল আহমেদ বলেছেন:
অক্ষর ভাই অন্তর থেকে দোয়া করছি আঙ্কেল যেন খুব দ্রুত সুস্থ হয়ে উঠে।
মুকুট বলেছেন:
মন্তব্যের জন্য লগিন করলাম। প্রবাসে থাকি বিধায় আপনার কষ্ট বুজতেছি, আল্লাহর কাছে প্রার্থনা রইলো আপনার বাবাকে দ্রুত সুস্থ করে দিন, নিজে বেশি বেশি করে দোয়া করন। শুভকামনা।
অমাবশ্যার চাঁদ বলেছেন:
আল্লাহ্তায়ালা আপনার বাবাকে দ্রুত সুস্থ করে দিন। আমীন।
আকাশনীল বলেছেন:
দোয়া রইল ভাই।
শ্রাবনের ফুল বলেছেন:
আল্লাহ তায়ালা আপনার বাবাকে দ্রুত সুস্থ্য করে দিন, এত মমতা যার বুকে সেই বাবার বুকে অক্ষর ভাইকে আশ্রয় নেবার সুযোগ করে দিন। আমিন।
লালসালু বলেছেন:
আপনার বাবা দ্রুত সুস্থ্য হয়ে উঠুক এই দোয়া করি।
রাহি বলেছেন:
আপনার বাবার জন্য দোয়া রইল। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন, ইনশাল্লাহ
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন:
সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ।
আন্ধার রাত বলেছেন:
কায়মনো বাক্যে আল্লাহর কাছে প্রার্থনা করুন। উনার দ্রুত সুস্থ্যতা কামনা করছি। পরিবারের সাথে ঘন ঘন যোগাযোগ রাখা দরকার আছে...এটা একটা মানসিক সাপোর্ট তাদের জন্য।
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
আপনার আগের পোস্টের কথাগুলো পড়ে খুব খারাপ লাগলো। আপনার আব্বু দ্রুত ভালো হয়ে উঠুন, তাঁর সেড়ে ওঠা অন্য এক ঈদের আনন্দ নিয়ে আসুক, এই দোয়া থাকলো।
দ্রোহ বলেছেন:
আপনার স্মৃতিচারণ মন টা খারাপ করে দিল আপনার বাবা দ্রুত সুস্থ হয়ে উঠুন এই প্রার্থনা করলাম ....।
আশীফ এন্তাজ রবি বলেছেন:
মন খারাপ হলো। তবুও বলছি, মন খারাপ করবেন না। আপনার কিছুটা মন খারাপ লাগা আমাকে পাঠিয়ে দিন ...
শান্তির দেবদূত বলেছেন:
মনটা খারাপ করে দিলেন ...... আপনার বাবার জন্য দোয়া রইলো....ইনশাআল্লাহ উনি দ্রুত সুস্হ হয়ে যাবেন .....
মেহবুবা বলেছেন:
কি বলব ? অনেক দূরে থাকলে নিজেকে অসহায় মনে হয় এমন অবস্থায় ।
আমি আপনার বাবার জন্য দোয়া করবো । ওনার নাম বা আপনার নামটা জানা থাকলে ভাল হত ।
আল্লাহ আমাদের সব কিছুর মালিক । উনি মঙ্গলময় ।
এমিল বলেছেন:
ধৈর্য্য রাইখেন...
এন এইচ আর বলেছেন:
ইনশাল্লাহ আপনার আব্বু ভালো হয়ে উঠবেন তাড়াতাড়ি..................তার জন্য টেনশন না করে আল্লাহর কাছে দোয়া করুন। কারণ বাবার জন্য সন্তানের দোয়া আল্লাহ কবুল না করে পারে না। আমার বাবা নেই কোন দিন বাবা বলে ডাকতেও পারি নাই। বাবার ভালবাসা মিস করি। মন থেকে দোয়া করি আপনাদের বাবা আপনাদের মাঝে ভালবাসার বন্ধন হয়ে সদা সুস্থ্য থাক।
বিবর্তনবাদী বলেছেন:
দোয়া করি যেন সব ঠিক হয়ে যায়
স্পেলবাইন্ডার বলেছেন:
শুভকামনা।
জেরী বলেছেন:
বাবা ভালো হয়ে ওঠুক
সাধারণমানুষ বলেছেন:
দোয়া করি তিনি যেন দ্রুতই সুস্থ হয়ে উঠেন
নাজমুল আহমেদ বলেছেন:
আঙ্কেল কেমন আছে অক্ষর ভাই??
অক্ষর বলেছেন:
সবাইকে অনেক ধন্যবাদ দোয়া করার জন্য। আল্লাহর রহমতে বাবা এখন অনেক সুস্থ আছে
জনৈক আরাফাত বলেছেন:
আরও শুভকামনা।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















