গতবার গ্যাস বিক্রি করেন নাই বলে ২০০১ এ ক্ষমতায় আসতে পারেন নাই, এবার আর সে ভুল করতে চান না দেশরত্ন, জননেত্রী। কোনদিন সকালে উঠে দেখবেন দেশটা ভারত হয়ে গেছে এই ভয়ে যাদের সারারাত ঘুম হয় না, তারাও এমন দেশবিরধী চুক্তিতে নীরব। দেশের স্বার্থে কথা বলে আরও পাঁচ বছর বিরোধী দলে থাকার মতো বোকা নন আমাদের আপসহীন দেশনেত্রী। নারীনীতি নামের মুলা গলায় আটকে ফেলে যে ইমানদাররা দিনের মধ্যে পাঁচবার সরকারকে হুমকি-ধামকি দিচ্ছেন, এর প্রতিবাদ করাটা তাদের কাছেও কোন ইমানি দায়িত্তের মধ্যে পড়ে না। নামসর্বস্ব কমুনিজ্যমের দাবীদাররা সারাবছর সাম্রাজ্যবাদবিরোধী স্লোগানে ক্যাম্পাস গরম করে অপরাজেয় বাংলার নীচে বসে বিশ্বব্যাংক আর আইএমএফ এর মুণ্ডুপাত করলেও এখন কোন আওয়াজ নাই। যারা ক্ষমতায় আছেন, যারা ক্ষমতায় যাবেন, যারা ক্ষমতার স্বপ্ন দেখেন কেউই এই ব্যাপারে কথা বলবেন না। এ নিয়ে হইচই করবেন তারাই, অদূর বা সুদূর ভবিষ্যতে যাদের ক্ষমতায় যাবার সামর্থ্য, সম্ভাবনা, ইচ্ছা কোনটাই নেই। ৩ জুলাইয়ের হরতাল তাই ক্ষমতাহীনদের হরতাল, প্রতিমন্ত্রীর ভাষায় “টোকাইদের হরতাল”। আরিফ জেবতিক ফেসবুক নোটে লিখেছেন, “মন্ত্রী প্রতিমন্ত্রীদের টোকাই সম্ভোধন মাথায় তুলে নিন। দেশ মায়ের সম্পদ রক্ষায় আমরা শত জীবন টোকাই হতে রাজি আছি”। ’৭১ এ এই ক্ষমতাহীন টোকাইরাই যুদ্ধ করে, জীবন দিয়ে দেশ স্বাধীন করেছিল, রাজাকারদের শত গালাগাল আর হাজারো চক্রান্ত স্বাধীনতার পথে কোন বাধা হয়ে দাড়াতে পারেনি। চলুন ক্ষমতাহীন টোকাইদের ক্ষমতাটা আরেকবার দেখিয়ে দেই। ক্ষমতালোভী নব্য রাজাকারদের বিরুদ্ধে আরেকটা যুদ্ধ হোক, লক্ষ কোটি টোকাই একসাথে বারুদ হয়ে জ্বলে উঠুক। সে আগুনে প্রয়োজনে গোটা দেশ জ্বলে-পুড়ে ছারখার হয়ে যাবে, তবু দেশের সম্পদ আর ইজ্জত এভাবে বিক্রি হয়ে যেতে দেব না ইনশাল্লাহ।
এবার দেশের জন্য একটা হরতাল হোক : চলুন ৩ জুলাই ক্ষমতাহীন টোকাইদের হরতাল সফল করি
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।