বিভ্রান্ত সময় !
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
বিভ্রান্ত সময় আমাকে স্তব্দ করে দেয়,
এটা কি কোনো জীবন হলো ?
যে জীবনে নেই কোলাহল, নেই কোনো প্রাণ ।
কেমন শীর্ণ এক নদী এই জীবন।
ভালো নেই বলতে চাইনা
যেভাবেই থাকি বলি ভালো আছি
এ কি অপূর্ব ছলনা !!
নিজের সাথে ।
মধ্যান্নের রোদ খাঁ খাঁ করছে,
পথে নেমে ছাতিম গাছ খুঁজি
খুঁজি কোনো গাছের ছায়া ।
বৈশাখের তীব্র দহন
আমাকেও পুরিয়ে ছাই করছে,
ভেতর, বাহির।
একটু জলের আশায়
এদিক, ওদিক চাই
কেউ নেই !!
ফেরীয়ালাও আজ রোদ বাঁচাতে
আশ্রয় নিয়েছে কোনো গাছের ছায়ায়।
কেউ কোথাও নেই,
একটি ভিখিরি এগিয়ে আসতে গিয়ে
থমকে দাঁড়ায়।
দীর্ঘ প্রসব বেদনার পর গর্ভধারিনী শান্তির নিশ্বাস ফেলছে ,
হয়ত কোনো কবি তার কবিতার ছন্দ মিলিয়ে
তৃপ্ত আজ.কিম্বা অনেক দিনের পর ,
আজ তৃপ্ত কোনো নারী.
ভালবাসা পেয়ে,
বহু আকাঙ্খার ফল ।
কিন্তূ আমি কিছুই চাইনা
কেবল,
একটু ছায়া দাও।
একটু অবসর দাও।
একটু ভালবাসা দাও ।
একটু সুন্দর জীবন দাও ।
এর মাঝেও শুনতে পাই কান্নার রোল,
স্বজন হারানোয় বেদনায় নীল
জীবনের আগমনে হাসির হল্লা।
এই অলস নীরব মধ্যান্নে কিছুই ভালো লাগেনা ,
বুকের ভেতর মরুভূমির হাহাকার !
১৪টি মন্তব্য ১৪টি উত্তর
আলোচিত ব্লগ
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।