ঝরা বকুলের সনে
আমাকে খুঁজো না মানুষের ভিড়ে আছি ছায়া হয়ে মিশে
খুঁজো জোনাকির নিভু আলোয় বা কোনো পূর্নিমার রাতে,
আমি আছি ঝির ঝির বৃষ্টির মাঝে, আছি তোমাদের হৃদয়ে
ধুসর সন্ধ্যার আলোর আভায় হিজল তমালের অন্ধকারে ।।
আমাকে খুঁজো রাত্রি নিশীথে আছি আঁধারের সাথে মিশে
কবিতার শব্দমালায় নুপুর নিক্কনে, রাগিনীর রাগে
সবুজের সাথে মিশে ঝরা পাতার সনে , যেথা
ধুসর পাহাড়ের হাতছানি আর শিরিষের গায়ে গায়ে মিশে
হলুদ পাখির আর শালিকের আনন্দ্দ কোলাহল ।।
ধুসর আঁধার ঘন কুয়াশা এসবেই করেছে
গ্রাস আমার নিশ্চিন্ত সময় কে,
তবু আমি উড়ে বেড়াই মেঘের ভেলায়
ভোরের নরম রোদ ছুঁয়ে যায় আমায়
ছুঁয়ে যায় এই চুল, এই চোখ ।
মনে পরে সুদুর অতীতের কিছু ক্ষন
সেদিন ও ছিল এমনি ম্লান রোদ ছায়ার খেলা
তার চোখে দেখি আলোআধারের লুকোচুরি ।।
তবু যেন মনে হয় এসব কিছু নয়
আমি থাকি অন্ধকার গোপন ধুপছায়ে মিশে,
থাকি প্রজাপতির ডানায় চির রঙিন ,
থাকি ঝুলে শূন্যতায়
কেবলি শুন্যতা ।।
অব্যক্ত বেদনায় নীল আমি
গিয়েছে ভেঙ্গে খেলাঘরটি আমার
এতদিন যারে আপনার ভেবে রেখেছি
সেই গেল চলে ।
এমনি করেই চলে গেছে বহুদিন ,
কি একাকী নিশ্চিন্ত বসবাস!!
সঙ্গী ওই চরুই পাখিটি
বেঁধেছে ঘর আমারেই ঘরে
একি অপূর্ব পরিহাস !!!!
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন
দ্যা ফায়ার অফ মাই সউল
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
ফিফা বিশ্বকাপ ২০২৬
ফিফা বিশ্বকাপ ২০২৬
[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]
আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন
কবিতাঃ শরৎ বন্দনা

শরৎ এলেই আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা
দিনমণি আর মেঘমালার লুকোচুরি খেলা।
রুম ঝুমঝুম নূপুর পায়ে ছুটছে নদীর ঢেউ
ভাটিয়ালি গাইছে গান অচিন সুরে কেউ।
বিলে ঝিলে শাপলা পদ্ম... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।