ব্লগে ব্লগারের আসল নাম, ছবি এবং ফোন নাম্বার থাকা উচিত বলে আমি মনে করি। কারন আপনি আসবেন নিক নিয়ে তার পর ঠাস করে কাঊকে গালাগাল করে, বাজে কথা লিখে চলে যাবেন - আপনার টেনশন থাকবে না তা কি করে হয়! উপরি পাওনা হিসাবে আপনার নিক টা বাতিল হয়ে গেলেও আপনার কিছু যায় আসে না কিন্তু তা কি করে হয়! আবারো একটা নিক খুলে নিবেন, চালাবেন আপনার মত করে কিন্তু তা কি করে হয়!
আপনি লিংগ চেঞ্জ করে বিপরীত লিংগের নাম ধারন করে নানা বিধ হাজার হাজার কমেন্ট নিয়ে নিবেন, ব্যাপক মজমা বসিয়ে একদিন উধাও হয়ে যাবেন। শশুর বাড়ীতেও এমন আবদার চলে কিনা আমার জানা নেই। উপরি আপনার ভুয়া নামটাকে সবাই সমীহ করবে তা কি করে হয়।
মত প্রকাশের স্বাধীনতা সবার আছে - এটা যদি আমরা মানি তবে অবশ্যই নিজ নামে আশা উচিত। আপনার জন্য পাতা আছে, আপনি লিখতে পারেন, অন্যের লিখার প্রতিউত্তরও করতে পারেন। কি লিখবেন তা আপনার ইচ্ছা, আপনার লিখার দ্বায়িত্ব আপনাকেই নিতে হবে। আপনি নিক ব্যবহার করে উলটা পালটা লিখে চোখ বন্ধ করে রাখবেন কেন? কারো বিরুদ্দ্বে আপনার কিছু বলার থাকলে আপনি কেন সামনে এসে বলবেন না!
নিক ব্যবহার করে আপনি কাউকে রির্পোট করে তাকে মডারেটরের হাতে তুলে দিবেন, মডারেটর তাকে ব্যান করে ঝুলিয়ে দিবে দিনের পর দিন, তা কি করে হয়? হয়ত ওই ব্লগারের আর জীবিত হওয়ার চান্সই থাকবে না।
আবশ্যই আমি মনে করি ব্লগে ব্লগারের আসল নাম, ছবি এবং ফোন নাম্বার থাকা উচিত। পারলে পিতা/মাতার নামও যুক্ত করা দরকার। দুনিয়াতে সব কিছু পালটে ফেলতে পারলেও পিতা/মাতার নাম পালটানো যায় না!
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০১০ সকাল ১০:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


