somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাহাদাত উদরাজী
সাহাদাত উদরাজী'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - 'গল্প ও রান্না' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

খাদ্যে ভেজালকারীকে কি করা যায়! (তরমুজে বিষ)

০৩ রা এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকায় এখন রাস্তা ঘাটে যে খানেই যাবেন যে মশুমী ফলের দেখা পাবেন তা হচ্ছে ‘তরমুজ’। তরমুজ অনান্য ফলের মতই একটা জনপ্রিয় ফল। এমন আবাল বৃদ্ব বনিতা পাবেন না, যে তরমুজ খেতে পছন্দ করে না। তরমুজ খেতে শিশুরা একটা আলাদা আকর্ষন বোধ করে।


দেখুন কত সুন্দর করে সাজিয়ে রেখেছে!


পথে পথে তরমুজের বাহার দেখে গতকাল এই সিজনে প্রথম তরমুজ কিনে বাসায় নিয়ে গেলাম। দাম কম নয়, একেকটা তরমুজ যেন একেকটা সোনার টুকরা! রাতে পরিবার পরিজন নিয়ে তরমুজ কেটে খেতে বসলাম। ভিতবে ব্যপক লাল, কিন্তু তেমন মিষ্টি নয়। কেমন যেন পানসা আর তিতকটা স্বাদ। কোন মতে কয়েক টুকরা খেয়ে উঠে পড়েছিলাম। সকালে ঘুম থেকে উঠে সারা গলার ভিতর মনে হচ্ছিলো তিতা (এই বিস্বাদ বুজানো যাবে না, আপনি খেলেই বুঝতে পারবেন)।

অফিসে আসার পথে এক বন্ধুর সাথে দেখা। তার সাথে এই তরমুজ ব্যাপারে আলাপ হল। ও আমাকে সরাসরি এই রকম তরমুজ খেতে নিষেধ করল। এই সকল কাঁচা তরমুজকে নাকি নানা প্রকারের মেডিসিন দিয়ে পাকানো হয়েছে। এমন কি ইনজেকশনের মাধম্যে তরমুজের ভিতরে মেডিসিন ভরা হয়।

এই সব মেডিসিনের পাকানো, রঙ ভরা তরমুজ খেলে শরীরের কি হতে পারে, তা সহজে অনুমেয়। শিশুদের শিশু কালেই শুরু হবে সমস্যা। হায় রে মানুষ, সামান্য লাভের জন্য কি করছিস! মানুষ মেরে টাকার পাহাড় বানানো। একটা বারের জন্যও কি মনে পড়ে না, একদিন তোকেও (এদের ‘তুই’ বলাই উত্তম) এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে।

খাদ্যে ভেজাল মিশানো এইসব পশুদের কি করা উচিত!

[গতকাল লিখাটা একটা ব্লগে পোষ্ট করেছিলাম, দেখুন বন্ধুরা কে কি বলেছেন]
সাইক্লোন : ০২-০৪-২০১১ | ১৮:০৪ |
খাদ্যে ভেজাল মিশানো এইসব পশুদের ঐ ভেজাল খাদ্য খাইয়ে মেরে ফেলা উচিত!
ডা. দাউদ : ০২-০৪-২০১১ | ১৮:৩৪ |
চিল শকুনের দেশে বাস করছি আমরা
কাকে বলবেন?
কতক্ষন বলবেন?
যারা দেখার তারা না দেখার ভান করে মুখ ফিরিয়ে নেয়
যারা দেখে তারা কিছু করার সাহস করেনা
এসব শকুনদের কঠিন শাশ্তি দেয়া দরকার
নাজিয়া তাসনিম : ০২-০৪-২০১১ | ১৯:৩২ |
আসলে এসব পশুদের যতই সাজা দেয়া হোক না কেন এরা অসত্‍ই থাকবে। মনুষ্যত্ব বলে এদের কিছু নেই।
শামান সাত্ত্বিক : ০২-০৪-২০১১ | ২০:১৮ |
বাংলাদেশে মরণব্যাধি ক্যান্সারের একটা বড় কারণ ফলমূল খাদ্যে ভেজাল মিশানো।
প্রতীপ : ০২-০৪-২০১১ | ২০:২৬ |
কেনু নামক কমলা জাতীয় ফল বাসায় এনেছিলাম ৪হালি। ১৬ দিনের দিন দেখলাম প্রথম দিন যেভাবে নিয়ে এসেছি কেনু সেইরকমই আছে।
কোন পচন নেই!
এরপর কমলা/কেনু কেনা বন্ধ করে দিয়েছি
রঙের মানুষ রঙ্গীলা : ০২-০৪-২০১১ | ২০:৩৭ |
আর কইয়েন না সাহাদাত ভাই। আমার ছোট ছেলেটা তরমুজ পছন্দ করে।দেশে যাওয়ার পর শখ করে ছেলের জন্য তরমুজ এনেছিলাম কিন্তু খাওয়ার পর থেকে যে তরমুজ খাওয়া ছেড়েছিল এখন আর মুখেই দেয় না।আমি মনে করি এদের কঠিন শাস্তি হওয়া উচিৎ।
মুরুব্বী : ০২-০৪-২০১১ | ২১:১৪ |
খাদ্যে ভেজাল মিশানো এইসব পশুদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
জনসচেতনতা বৃদ্ধি সহায়ক পোস্টের জন্য ধন্যবাদ প্রিয় সাহাদাত উদরাজী।
মোঃ মাজারুল ইসলাম : ০২-০৪-২০১১ | ২১:১৯ |

খাওয়া গেলে শুধু ছবি দেখতে হবে।
বিকল্প ব্যবহার
হাওড়ের বাসিন্দা : ০২-০৪-২০১১ | ২২:৪২ |
hummmmm !
জ.ই মানিক : ০৩-০৪-২০১১ | ১১:১৪ |
সৃষ্টির সেরা জীবদের কর্মকান্ডই আলাদা।লোভ আর স্বার্থের ফিকিরে অপরের বারোটা বাজাতে কার্পণ্য নেই তাদের কোনো।
ধরে ধরে জুতোপেটা করা দরকার সমষ্টির ক্ষতিকারক এই সমস্ত মানুষ নামের পশুদেরকে।

[এবার দেখা যাক সামু বন্ধুরা কে কি বলেন]
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:২৮
১২টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×