somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাহাদাত উদরাজী
সাহাদাত উদরাজী'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - 'গল্প ও রান্না' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

আমার তো মনে হচ্ছে চরম হরতাল হচ্ছে। ১২টার সময় সাইন্সল্যাব এলাকা দেখুন।

০৪ ঠা এপ্রিল, ২০১১ দুপুর ১২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার অফিস টাইম বেলা ১২টা থেকে। বৃহস্প্রতিবার বাদে প্রতিদিন রামপুরা থেকে সাইন্সল্যাবে বাসে এসে হেঁটে অফিসে প্রবেশ করি। আজ হজরত আমিনীর ডাকা হরতালেও আমাকে অফিসে আসতে হল। সকাল এগারটায় বাসা থেকে বের হয়েছিলাম। বাস স্টপেজে গিয়ে দেখি দুইএকটা ফাল্গুন চলছে। তেমন ভীড় নেই। আহ কি শান্তি, একটানেই এসে পড়লাম। মাত্র ২৫ মিনিটেই সাইন্সল্যাব। রাস্তা ঘাট একদম ফাঁকা, দোকান পাঠের সার্টার বন্ধ! আমার তো মনে হচ্ছে, একটা চরম হরতাল পালিত হচ্ছে।

তবে আমি মনে করি, এই হরতাল হযরত আমিনীর ডাকে নয়। মানুষ নিজ থেকেই এই হরতাল করছে! হুজুর আমিনী না ডেকে অন্য যে কেউ ডাকলেই এমন হরতাল এখন হয়ে যাবে বলে আমি মনে করছি।

সরকার বাহাদুর হয়ত বগল বাজাবে, হরতাল হয় নাই! কিন্তু বিবেক কি বলে! আমার পরিস্কার মনে হয় -
১। মানুষ সরকারের আচরনে আর খুশি হতে পারছে না,
২। দ্রব্য মুল্যে মানুষ দিশেহারা,
৩। খাদ্য ভেজালে সারা বংলাদেশ সয়ালাব,
৪। সন্ত্রাসে মানুষ চরম অতিষ্ট,
৫। জানযটে মানুষ নাকাল,
৬। রাষ্টের বিচারে মানুষ চরম অখুশি
ইত্যাদি ব্যাপারে আমার মনে হয় মানুষ স্বত্বফুর্ত হয়েই এই হরতাল পালন করছে।

সাইন্সল্যাব ওভার ব্রীজে দাঁড়িয়ে মিনিট দশেক আগে তিনটে ছবি তুলেছি, আপনাদের জন্য তা পেশ করলাম। দেখুন, আপনার এলাকার দৃশ্যও আশাকরি এমনই আছে।

নিউমার্কেটের দিকে

মীরপুর রোড

এলিফ্যন্ট রোড়ের রাস্তা

আপনারা কি বলেন! আমি কি মিথ্যা বলছি! মানুষ সরকারের কাছে যা আশা করেছিল তা পুর্ন হচ্ছে না বলেই, মানুষ হরতাল করছে, নারী নীতি সাধারন মানুষের কাছে কোন ব্যাপারই নয়। বাংলার মানুষ এত বোকা নয়, শধু ক্ষমতায় গিয়ে সরকার বাহাদুরের মাল গুলোই বোকা বনে যায়! আফসোস.।.।।
২৫টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×