সামু আর ফেইসবুকের মাঝে আপনারা কোন তফাৎ পান কিনা জানি না। তবে আমি তেমন একটা পাই না! সামুতে আমরা এখন দিনে অনেক পোষ্ট দেই আর ফেইসবুকে সারা দিনে চলে নানা স্যাষ্টাস! ধরা বাঁধা নিয়ম নাই! সামুতে যেমন অনেক ছেলে মেয়ে নাম নিয়ে লিখে থাকে তেমনি ফেইসবুকেও অনেক ছেলে মেয়ে নামে ভীষন পরিচিত! কি চরম মিল!
পোষ্টে সামুর বন্ধুরা ভাল লাগলো'তে ক্লিক করে, আর কেহ কেহ কমেন্ট করে আর ফেইসবুকেও তেমনি, লাইক কিংবা কমেন্ট! সামুতে মেয়েরা পোষ্ট করলে কমেন্ট বেশী হয় তেমনি ছেলেরা লিখলে কম! আপনাদের সামনে ফেইসবুকের প্রমান হাজির করলাম (পাওয়া, আগে দেখলে ক্ষমা করবেন)। কি চরম মিল!

তবে আমি ফেইসবুক থেকে সামুকে অনেক বেশী ভালবাসি। সামু আমার দেশী বন্ধু, ফেইসবুক বিদেশী!
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০১১ দুপুর ২:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



