somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাহাদাত উদরাজী
সাহাদাত উদরাজী'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - 'গল্প ও রান্না' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

বর্তমান সরকারকে আমি ভোট দেব না এই একটা কারনেই!

২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বর্তমান সরকারের সাফল্য গাঁথার কত কি! কিছু দিন আগে বিল বোর্ডে কত কি দেখলাম! আমি মনে করি এই সরকারের এমন কোন একটা সাফল্য নেই যাতে দেশের ৯০ ভাগ মানুষ উপকৃত হয়। দেশের ৯০ ভাগ মানুষ গরীব এবং নিম্মবিত্ত, এদের জন্য সরকার গত সাড়ে চার বছরে কি করেছে? আমি আমার ও আশে পাশের ভাল মানুষদের (খারাপ, অসৎ রা নয়) জীবন যাত্রা বিশ্লেষণ করে দেখি, কি পেলাম আমরা! আমি তো কিছুই দেখি না! আরো পদে পদে আমাদের মৃত্যুর কাটা দিয়ে ভরিয়ে রাখা হয়েছে, বেঁচে থাকার কোন উপায়তো দেখি না।

আপনারা যারা আমাকে চিনেন, তারা জানেন, আমি রেসিপি নিয়ে কাজ করি, খাবার দাবার নিয়েই আমার কারবার। বাংলায় নেটে রেসিপি দিতে পছন্দ করি আর এই পছন্দের কারনে খাবার দাবার আমার প্রিয় বিষয়। অথচ এখন বাজারে গেলে, আমি কিছুই কিনতে পারি না, বিবেকবোধে আমি প্রতি নিয়ত মরেই যাচ্ছি। কি খাচ্ছি আমরা, প্রতিদিন, প্রতিবেলায়!

নেটে/অনলাইনে আমি বার বার বলে আসছি, খাদ্যে ভেজালের বিরুদ্বে রুখে দাঁড়াতে। কিন্তু আমরা সাধারন আম জনতা আর কত কি করবো। আমরা খাদ্যে ভেজাল্কারীদের সরাসরি ফাঁসি চাইছি বহু বার। কিন্তু সরকার বাহাদুরের যেন টনক নড়ছেই না!


(এই প্রচ্ছদ দেখেই তো সরকারের বিবেকবোধ জেগে উঠা দরকার, আর কিভাবে লিখে সরকারকে জানানো যাবে।)

আজ প্রত্রিকা স্টলে সাপ্তাহিক এর প্রচ্ছদ দেখেও কি সরকার বুঝতে পারছেন না! এমন একটা খাবারের নাম বলা যাবে না, যাতে ভেজাল মেশানো হচ্ছে না। আর কত মানুষ ক্যান্সারে আক্রান্ত হলে, মারা গেলে সরকারের টনক নড়বে। আর কত পরিবার নিঃস্ব হলে, সরকার বুঝতে পারবে? কত শিশু বিকলাঙ্গ হলে সরকারের টনক নড়বে।

মাথায় পুরাই রক্ত উঠে গেছে (কত কথা মাথায়, কিছুই গুছিয়ে লিখতে পারছি না), খাবারের ভেজাল রোধে আর কত সময় নেবে সরকার? আমার তো মনে হয়, এক রাতেই এই ভেজাল (বিলবোর্ডের মত করে) রোধ করা সম্ভব! ভেজাল রোধ হলে দ্রব্য মূল্যও কমে যেতে বাধ্য। কেন দরিদ্র মানুষ একটু ভাল খাবার খেয়ে বেঁচে থাকতে পারবে না। আমরাতো প্রতিবেলা দামী খাবার চাই না, কেন আমরা সাধারন খাবার (শাক সবজি) ভেজাল মুক্ত পাব না?


শেয়ার মার্কেটে টাকা হারানো থেকে কত কিভাবে নিজের পূঁজি হারিয়ে ফেলেছি তা লিখলে সাগরের পানি কালি হলেও কম হবে কিন্তু যে একটা বিষয়ে আমি বর্তমান সরকারের উপর নাখোশ তা হচ্ছে, খাদ্যে ভেজাল। আমি সরকারকে এই বিষয়ে কঠোর হতে বলি, যদি আমাদের সাধারন মানুষের ভোট পেতে চান।

নেটের বিল কমান আর নাই কমান, নানা প্রকারের মুলা ঝুলান আর না ঝুলান, তাতে আমাদের কিছু যায় আসে না। আমাদের মত গরীব, মধ্যবিত্ত, সৎ মানুষদের সুস্থ্যভাবে বেঁচে থাকার (সামান্য খেয়ে) অধিকার কেন আপনারা নিশ্চিত করবেন না।

এখনো সময় আছে, ২৪ ঘন্টাই আপনাদের জন্য যথেষ্ট। একটা কঠিন মনোভাব এবং সদিচ্ছাই যথেষ্ট। এখুনি খাদ্যে ভেজাল বন্ধ করুন এবং জনগণের ভালবাসা অর্জন করুন। নাইলে আগামী নির্বাচনে বেল পাবেন না, আমি নিশ্চিত। এমন কিছু করুন, কাল সকালে বাজারে গিয়ে যেন বুক ফুলিয়ে ফরমালিন মুক্ত শাক সব্জি, ফলফলাদি কিনে নিয়ে আসতে পারি।

যদি তা না হয়, আমি নিজেও আপনাদের (বর্তমান সরকারকে) ভোট দেব না, এই একটা কারনেই! অন্যদেরকেও বলব, আপনাদের ভোট না দিতে।

(লেখাটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের আগামীর নেতা জয় এর কাছে পৌঁছাতে পারলে মনে শান্তি পেতাম! সাধারন মানুষ আপনাদের কাছে এই সব সাধারণ বিষয়ের পরিবর্তন চায় মাত্র।)
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আমন্ত্রণ জানাবেন না, প্লিজ!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:২৭



জনাব তারেক রহমান,
আসসালামু আলাইকুম।

আমি প্রথমেই জানাতে চাই, ভারতের সাধারণ জনগণের সাথে বাংলাদেশের মানুষের কোন বিরোধ নেই। ঐ দেশের সাধারণ জনগণ আমাদের সাথে শত্রুতা পোষণ... ...বাকিটুকু পড়ুন

রাজাকারনামা-২ (অপরাধির জন্য আমাদের,মানবতা ! বিচিত্র এই দেশের মানুষ!!)

লিখেছেন ক্লোন রাফা, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৫



সনজীদা খাতুন তখন ইডেন কলেজে কর্মরত ছিলেন । ইডেনের মেয়েরা 'নটীর পূজা' নামে একটা নাটক করেছিলো। সেই নাটকে একেবারে শেষের দিকে একটা গান ছিলো। তিনি ছাত্রীদের সেই গানটা শিখিয়েছিলেন।... ...বাকিটুকু পড়ুন

সুস্থধারায় ফিরছে রাজনীতি; আম্লিগের ফেরার পথ আরো ধূসর হচ্ছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:১০


গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন তারেক রহমান। তিনি বলেন, নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতার কারণে একে অপরের মধ্যে কোথাও কোথাও... ...বাকিটুকু পড়ুন

দেশে টেকসই পরিবর্তন আনতে এই 'প্ল্যান'-গুলো আমাদের পরবর্তী প্রধানমন্ত্রীর লিস্টে আছে কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৮



আসসালামু আলাইকুম।
দেশে টেকসই পরিবর্তন আনতে নিচের বিষয়গুলোর উপর নজর দেওয়া জরুরী মনে করছি।

প্ল্যান - ১
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর প্রত্যেকটিতে গবেষণার জন্যে ফান্ড দেওয়া দরকার। দেশ - বিদেশ থেকে ফান্ড... ...বাকিটুকু পড়ুন

পবিত্র হজ্জ্ব- ২০২৫ এর মায়াময় স্মৃতি….(৮)

লিখেছেন খায়রুল আহসান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:১০

আমরা ০৯ জিলহজ্জ্ব/০৫ জুন রাত সাড়ে দশটার দিকে মুযদালিফায় পৌঁছলাম। বাস থেকে নেমেই অযু করে একসাথে দুই ইকামায় মাগরিব ও এশার নামায পড়ে নিলাম। নামাযে ইমামতি করেছিলেন আমাদের দলেরই একজন,... ...বাকিটুকু পড়ুন

×