somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাহাদাত উদরাজী
সাহাদাত উদরাজী'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - 'গল্প ও রান্না' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

ছেলেটা ভাল করবেই! আমি নিশ্চিত হয়ে বলছি!

২৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকদিন হলে গিয়ে বাংলা সিনেমা দেখা হয় না। ডিজিটাল সিনেমা মুক্তির নামে কি হচ্ছে তা জানতে গত দিন হরতালের সন্ধ্যায় এক সিনেমা হলে ঢুকে পড়ি! কম্পুটার, প্রজেক্টর এবং পেন ড্রাইভ দিয়ে কি করে ছবি চলে তা দেখার ইচ্ছা ছিল!

ছবি ছিল 'পূর্ন দৈর্ঘ্য প্রেম কাহিনী'! ছবির একটা গান আগে থেকে শুনে আসছিলাম বলে আগ্রহটা ছিল বেশ। ছবি দেখা নিয়ে একটা পূর্নাংগ চিত্র সমালোচনা লিখে ফেলা যায়, সময় পেলে লিখবো! ছবিটার কিছু অংশ আমার কাছে অপ্রয়োজনীয় মনে হলেও ছবির কাহিনী এবং ধারাবাহিকতা ভাল লেগেছে।

সাকিব অভিজ্ঞ অভিনেতা হিসাবে মন্দ করেন নাই, সবাই তার ঠোঁটের লিপিষ্টিক নিয়ে কেন কথা বলেন তা এই ছবি দেখে বুঝতে পারছি! বেশি সাজুগুজু করা উচিত নয় এটা তিনি এত পুরানো অভিনেতা হয়েও বুঝতে পারছেন না! দুইকানে দুল না দিলেও একজনকে স্মার্ট লাগে, এটা এখনো তিনি বুঝতে পারছেন না! কে আসলে কাকে বুঝাবে!


ছবির নায়িকা জয়াকে দেখে মনে হল, তিনি আরো কিছু ছবি করতে পারেন! ফিগার জিরো সাইজ থেকেও নিচে নামিয়ে এনেছেন কি করে তা নিয়ে গবেষনা চলতে পারে। অভিনয়ে তিনি চাইলে আরো ভাল করতে পারেন, তবে তার নিজের ইনোভেটিভ আইডিয়া তেমন একটা নেই বলেই মনে হয়। তাকে দেখে কেমন জানি সেলফিস সেলফিস মনে হয়!

যাই হোক, আজ অন্য কোন বিষয় নিয়ে নয়। লিখতে বসেছি,এই ছবির অন্য একজন অভিনেতা 'আরেফিন শুভ'কে নিয়ে। এই ছবিতে ছেলেটাকে তেমন সময় দেয়া হয় নাই প্রথম দিকে! শুধু একটা গানে ছিলো, যে গানটা হিটের তালিকায় আছে! শেষের দিকে শুভের কিছু অভিনয় ছিল। আমি তার অভিনয়, স্টাইল, নাচ এবং আঁচার ভাল করে লক্ষ করেছি!


আমি নিশ্চিত ছেলেটা যদি পরিশ্রম করে, নিজকে একটু কয়েকটা বছর ধরে রাখে, নারী ঘটিত কোন ব্যাপারে জড়িয়ে না যায় তবে এই ছেলেই হবে আমাদের আগামী দিনের বাংলা ছবির এক নাম্বার হিরো। ছেলেটা যদি একটু মনোযোগী হয়, তার পিতা মাতার ও তার নিজের পরিবারের কথা মাথায় রেখে চলে তবে এই ছেলেই হবে আমাদের বাংলা ছবির নাম্বার ওয়ান হিরো।

আমি আরেফিন শুভ'র সার্বিক সাফল্য কামনা করি। আর বলি, নারীদের গোপন প্রেম থেকে দূরে থাকুন, আপনার সামনে সুদিন, কাজে লাগান। হেলায় ফেলে দেবেন না! আপনিই হবেন আমাদের আগামী দিনের স্টার! আমি নিশ্চিত হয়েই বলছি।
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জামাতের নিশ্চিত ভূমিধ্বস পরাজয়ের কারন

লিখেছেন কিরকুট, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৪

*** জামাত শিবিরের পচা মস্তিষ্কের কেউ এই পোষ্টে এসে ল্যাদাবেন না***


রাজনীতির ইতিহাসে কিছু পরাজয় থাকে তা কেবল নির্বাচনী ফলাফলের ভেতর সীমাবদ্ধ নয় সেগুলো হয়ে ওঠে নৈতিক রায়।

জামাতের সাম্প্রতিক নিশ্চিত... ...বাকিটুকু পড়ুন

ধন্যবাদ ড. ইউনূস। আপনিই দেখিয়ে দিলেন।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:২৯


মৃত্যুদন্ড প্রাপ্ত হাসিনা বিগত ৩টি নির্বাচন এমনভাবে করেছিল যে সেখানে কোন নাগরিককে ভোট দেওয়ার প্রয়োজন হতোনা। দিনের ভোট রাতে হয়েছে, আগের দিন হয়েছে অথবা তাহাজ্জোত পড়ে হয়েছে। এই আগের... ...বাকিটুকু পড়ুন

নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আমন্ত্রণ জানাবেন না, প্লিজ!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:২৭



জনাব তারেক রহমান,
আসসালামু আলাইকুম।

আমি প্রথমেই জানাতে চাই, ভারতের সাধারণ জনগণের সাথে বাংলাদেশের মানুষের কোন বিরোধ নেই। ঐ দেশের সাধারণ জনগণ আমাদের সাথে শত্রুতা পোষণ... ...বাকিটুকু পড়ুন

রাজাকারনামা-২ (অপরাধির জন্য আমাদের,মানবতা ! বিচিত্র এই দেশের মানুষ!!)

লিখেছেন ক্লোন রাফা, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৫



সনজীদা খাতুন তখন ইডেন কলেজে কর্মরত ছিলেন । ইডেনের মেয়েরা 'নটীর পূজা' নামে একটা নাটক করেছিলো। সেই নাটকে একেবারে শেষের দিকে একটা গান ছিলো। তিনি ছাত্রীদের সেই গানটা শিখিয়েছিলেন।... ...বাকিটুকু পড়ুন

সুস্থধারায় ফিরছে রাজনীতি; আম্লিগের ফেরার পথ আরো ধূসর হচ্ছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:১০


গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন তারেক রহমান। তিনি বলেন, নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতার কারণে একে অপরের মধ্যে কোথাও কোথাও... ...বাকিটুকু পড়ুন

×