কানে হেড ফোন লাগিয়ে গান শুনা কিংবা টিভিতে লাইভ গান দেখা, কোনটার সাথেই তুলনা চলে না কনসার্টে গিয়ে গান শুনার মতো। আমি এখানে আমার মতে, বাংলাদেশর সেরা দশ কনসার্ট পারফর্মারদের লিস্ট করছি। দেখেন তো আপনার সাথে মিলে কিনা!
১/ আইয়ুব বাচ্চুঃ
আইয়ুব বাচ্চুর অনেক অনেক গানই আমার প্রতিদিনকার প্লে লিস্টে থাকে। তবে এখন অবস্থা এমন হইছে যে, বাচ্চু ভাইকে এখন গান আর গাইতে হয় না! কেননা বেশির ভাগ মানুষেরই তাঁর গানগুলো মুখস্থ। শুধু গানের প্রথম কয়েকটা লাইন গাইলেই হল, বাকি গানটা দর্শকরাই গায়! আর গানের সুরগুলোও সোজা, ফলে সবাই চিৎকার করে , গলার সর্বশক্তি দিয়ে এল আর বির অসাধারণ সব গানের সাথে তাল মেলায়।

আমার মনে হয়, স্টেজ পারফর্মের দিক থেকে অন্তত বাংলাদেশে বাচ্চু ভাইয়ের উপরে আর কেউ নাই। এই লোকের গিটারের যাদুতে কনসার্টে হাজার হাজার মানুষ যেভাবে আবেশিত হয়, সেটা একটা দুর্দান্ত ব্যাপার! আর মঞ্চে উঠে, শত শত মানুষকে দিয়ে একই তালে গান গাইয়ে নিবার অলৌকিক ক্ষমতা খুব কম মিউজিশিয়ানরেই আছে। বাচ্চু ভাই সেই পারফর্মার যার গান শুনে হাসতে হাসতে পুরানো দিনের কথা মনে পড়ে কেঁদে ফেলা যায়!
এল আর বির সব গান এখানে পাবেন ।
২/ সালেকা মালেকাঃ
গুরু আযম খানের স্টেজ পারফর্ম নিয়ে বলার যোগ্যতা আমার নাই। আশির দশকে এই মানুষ বাংলাদেশের তরুণ প্রজন্মকে যে নতুন ধরনের সংগীতের সাথে পরিচয় করায় দিছিল, তাঁর কোন তুলনা হতে পারে না।

খুব সম্ভবত, গান যে শুধু শুনার জিনিস না, দেখার জিনিস ও বটে- এই আইডিয়ার শুরুটা কিন্তু এই পপ সম্রাটের। সালেকা মালেকা অথবা তাঁর অন্যান্য গানের সাথে তাঁর হালকা ছন্দে শরীর দুলানো নাচের ভঙ্গিমা, কিংবা দুই হাত দিয়ে দর্শকদের সাথে করা মিথস্ক্রিয়া – অসাধারণ অসাধারণ!
আযম খানের সব গান এখানে পাবেন ।
৩/জেমসঃ
বাংলাদেশের সব থেকে ভারী গলা মনে হয় জেমসের। দেখতে খানিকটা বদমেজাজি এই লোকটা স্টেজে কণ্ঠ আর গিটার দিয়ে যে ম্যাজিক দেখাতে ওস্তাদ, তা বলাবাহুল্য!

এই লিজেন্ডের গানগুলো এতো বৈচিত্র্যময় যে কিছু কিছু লিরিক্স দেখলে মনে হয়, এই গুলো জেমস ছাড়া আর কারো পক্ষে গাওয়া সম্ভব না!
জেমসের সব গান এখানে পাবেন
৪/মমতাজঃ
শহুরে শিক্ষিত মানুষ হয়ত মমতাজের গান বেশি একটা শুনে না। কিন্ত হাজার হাজার বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে একই সাথে একই গান গেয়ে বিনোদন দিতে পারার ক্ষমতা, এখন পর্যন্ত বাংলাদেশে এই একজনরেই আছে।

কিছু কিছু বাণিজ্যিক গান গেয়ে সমালোচনা পেলেও এই শিল্পীর গলার কাজ আসলেই সেই রকম!
মমতাজের সব গান এখানে পাবেন
৫/ ওয়ারফেজঃ
দেশের অন্যতম লিজেন্ডারি ব্যান্ড। হার্ড রক ঘরনার গানই মূলত গায়। তবে কানে হেডফোন লাগিয়ে কিংবা একা একা এদের গান শুনতে অবশ্যই জোস জোস লাগে ,

আবার আপনি যদি কনসার্টে যেয়ে ওয়ারফেজের সাথে সাথে তাল মিলান , সেটার অনুভূতিটা আক্ষরিক অর্থেই অস্থির!
ওয়ারফেজের সব গান এখানে।
৬/অর্থহীনঃ
এই একটা ব্যান্ড, যার প্রায় সব গুলো গান আমি গুনগুন করে গাই!

বেসবাবা সুমন যখন গিটার নিয়ে অদ্ভুত সব কাজ করে- প্রতিটা দৃশ্য যেন একেকটা ক্লাসিক মোমেন্ট! আর ইন্সট্রুমেন্ট গুলার মধ্যে ড্রাম বাজানো সম্ভবত সব থেকে বেশী পরিশ্রমের, তবে রাফা যেভাবে এক সাথে ড্রাম আর গলার যে কাজ করে, বলার আসলে কিছু নাই!
(অফটপিকঃ অর্থহীন নিয়ে আমি আগে একটা পোস্ট দিছিলাম, আমার মতো নগণ্য মানুষের সর্বাধিক পঠিত পোস্ট ছিল সেটা! হাতে সময় থাকলে ঢুঁ মাইরেন অ্যালবাম রিভিউঃ অর্থহীনের নতুন অ্যালবাম “ অসমাপ্ত ২ ” )
অর্থহীনের সব গান এখানে।
৭/ মাইলসঃ
দেশের লিজেন্ডারি ব্যান্ড গুলার একটা। আমি মাইলসের বেশি একটা ভক্ত না।

তবে স্টেজ কেমনে কাঁপাইতে হয়, সেটা এদের দেখলেই বুঝা যায়।
মাইলসের সব গান এখানে।
৮/ সোলসঃ
কনসার্টের প্রথম দিকে হালকা সুরের গানই বেশি জমে।

এই দিক থেকে সোলস আমার খুবই প্রিয় ।
সোলসের সব গান এখানে।
৯/ ব্ল্যাক , আর্টসেল, নেমেসিস এদের গান খুবই খুবই ভালো, কিন্তু এদের গভীর অর্থপূর্ণ লিরিক্স প্রমাণ করে দেয় , এদের গান বুঝার ক্ষমতা আছে শুধু শহুরে শিক্ষিত পোলাপাইনদের। আর এদের গানের সুর ও বেশ জটিল টাইপের, কাজেই কনসার্টে এদের গান শুনতে মজা লাগে কিন্তু তাল মিলিয়ে গাওয়া হয়ে উঠে না!

ব্ল্যাকের টা এখানে,

আর্টসেলের টা
এবং

নেমেসিসের টা এখানে পাবেন
১০/ কনসার্ট পারফর্মের দিক থেকে ১০ নম্বরে থাকবে আম জনতা!

এঁরা ছাড়া কি আর কনসার্ট জমে!
আরো অনেকের নাম এই লিস্টে আসবে। সময় কম এবং পরীক্ষা বলে বেশি লিখতে পারলাম না। আমি একটা জিনিস বুঝি না, বাংলাদেশে এতো জোস জোস পারফর্মার আছে, অথচ এই দেশের কিছু কিছু আয়োজক ভারত থেকে বি গ্রেডের শিল্পীদের মোটা অঙ্কের টাকা দিয়া নিয়া আসে কেন ? এদের প্রোগ্রাম দেখতে ৫০০/১০০০ টাকা দিয়া নিশ্চয়ই দেশের আপামর জনসাধারণ যায় না, গুটি কয়েক হাজার মানুষ হয়তো যায়। উপরে যে কয়েক জনের নাম বললাম, এদের যে কোন এক জন প্রোগ্রামে থাকলে, আমার মনে হয় প্রোগ্রাম হিট খাইতে বাধ্য ।
উৎসর্গঃ
নাজিরুল ইসলাম নাদিম,
অতি আবেগি এই ছেলেটাকে মহান সৃষ্টিকর্তা সারাজীবন ভালবাসার চাদরে দেকে রাখুক। কাছের মানুষগুলোর মমতায় আবেশিত থাকুক বাকি জীবন।
( বড় বড় লেখক বই টই উৎসর্গ করে। আমি ছোট খাটো , তাই এইসব সামান্য পোস্ট উৎসর্গ করি! কি আর করুম)
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


