কিন্তু যতভাবেই সিমুলেশন করতেছি, কোনভাবেই পেপারের মত আউটপুট আসতেছে না। প্রফেসরদের দেখাইছি, তারা কেউ কোন ভুল বের করতে পারে নাই কোডিং এ। ম্যাটল্যাব, সিমুলিঙ্ক দুইটা দিয়েই কাজ করা হইছে, মাগার যেই লাউ সেই কদু।
হয় আমাদের কোডে ভুল আছে, পেপার ঠিক আছে, অথবা আমাদের কোড ঠিক আছে, ওই পেপারে ভুল আছে। মাগার পেপারটা একটা জার্নাল পেপার, যাকে রেফারেন্স ধরে প্রচুর কাজ করা হইছে, সেজন্য পেপারটায় ভুল থাকার সম্ভাবনা কম।
কোন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কি আছেন যে একটু হেল্প করতে পারেন? কোডটা একটু দেইখা দিবেন। প্লাস আরেকটা প্লট কোন ভাবেই মিলতেছে না, কোডিং এ অ্যাপ্রোচেও ভুল থাকতে পারে। একটু দেইখা দিলে খুব ভাল হইতো। প্রজেক্ট সুপারভাইজার একটা বাল। উনার দেখা পাওয়া আর হ্যালির ধুমকেতুর দেখা পাওয়া সমান কথা। দেখা পাইলেও বলে আরো স্টাডি কর, স্টাডি কর। উনি সপ্তাহে মাত্র দশ মিনিট সময় বরাদ্দ রেখেছেন আমাদের জন্য, তাও সেসময় কখনোই উনাকে পাওয়া যায় নি। তাই উনার আশা বাদ।
নিচে আমাদের কাজের হালকা বর্ণনা দিলাম। ননটেকি হইলে আর পইড়েন না, মাথা গরম হইবো।
দুইটা ১৮০ ডিগ্রী শিফটেড সাইন ওয়েভ নিয়ে তারসাথে একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ কম্পেয়ার করছি। দুইটা আউটপুট আসল। Va and Vb
এরপরে ট্রায়াঙ্গুলার ওয়েভটাকে থিটা ডিগ্রী শিফট করিয়ে আবারো আগের সাইন ওয়েভ দুইটার সাথে কম্পেয়ার করা হইলে আরো দুইটা আউটপুট আসল। Va* and Vb* যারা আসলে থিটা ডিগ্রী শিফটেড ভার্সন অফ Va and Vb
এরপরে বিয়োগ করলাম।
Va - Vb = Vab এবং Va* - Vb* = Vab*
এরপরে (Va + Va*)/2 =Vr এবং (Vb + Vb*)/2 =Vs
আমাদের আউটপুট ভোল্টেজ, Vo = Vr - Vs , যেটার প্রায় সাইনুসয়ডাল (sinusoidal), মানে তার হারমোনিক কম। এইটা দিয়াই সুইচ কন্ট্রোল করুম।
ছবি দেখুনঃ
এইটুকু তো সোজা, ঝামেলা হইতেছে যে, পেপারটায় দেখানো হইছে যে, বিভিন্ন রকম থিটার জন্য উপরের কাজটা বারবার করে দেখা গেছে, থিটা = ৯ ডিগ্রী হলে হারমোনিক সবচেয়ে কম আসে, মানে আউটপুট প্রায় sinusoidal আসার কথা। কিন্তু ম্যাটল্যাবে সিমুলেশন করে দেখলাম, একই রকম আসে না, একটু আলাদা আসে। সিমুলিঙ্কেও আসে না।
ছবি দেখুনঃ
থিটা ভার্সেস Vn (n তম হারমোনিকের ভোল্টেজ) প্লট করে দেখা গেছে, থিটা = ৯ হলেই বেস্ট রেজাল্ট আসে। কথা হচ্ছে, এই প্লটটা কেমনে করব?
ছবি দেখুনঃ
যেটা একেবারেই পাচ্ছি না, সেটা হল, হারমোনিক অর্ডার (n) ভার্সেস Vn (n তম হারমোনিকের ভোল্টেজ) কেমনে প্লট করব?
ছবি দেখুনঃ
দুইটা প্লটই অলরেডি করে ফেলছি, কিন্তু পেপারের মত আউটপুট আসতেছে না। পেপারে দেখাইছে, ১৬ থেকে ২৪ আর ৩২ থেকে ৪০ তম হারমোনিক সবচেয়ে শক্তিশালী, যার ফরে ফিল্টারিং করে এই হাইয়ার অর্ডার হারমোনিক গুলারে বাদ দেয়া সম্ভব। কিন্তু বাস্তবে যা আসতেছে, তা হচ্ছে, থার্ড, ফিফথ, সেভেন্থ, নাইন্থ হারমোনিক গুলাও ব্যাপক স্ট্রং। এত শার্প ফিল্টার তো আর প্র্যাকটিকালি ফিজিবল না। তাইলে কি হইল? কেমনে করুম তাইলে?
তাইলে আমাদের ভুলটা কই? চুল ছিঁড়তে ছিঁড়তে অর্ধেক টাক হয়া গেছি, মাগার হইতেছে না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


