Click This Link
ক্যামব্রিজের পিটারবরো নগরীর প্রাণকেন্দ্রে শত শত গৃহহীন ইউরোপীয় অভিবাসীদের অবৈধ ক্যাম্প স্থাপন করে বসবাস করার এক চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে।
নগরীর সড়কের পাশের বনের মধ্যে, পার্ক ও ঝোপ জঙ্গলের আড়ালে অন্ততঃ ১৫টি অস্থায়ী ক্যাম্পে গাদাগাদি করে এরা বসতি গড়ে তুলেছে।
এদের বেশীর ভাগই এসেছে পূর্ব ইউরোপীয় দেশ থেকে। কারখানার শ্রমিক কিংবা কৃষি শ্রমিক হিসাবে এরা ব্রিটেনে এসেছিল।
Click This Link
সাম্প্রতিক বিশ্ব অর্থনীতির মন্দার কবলে পড়ে কিংবা চাকুরীর চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবার পরও এরা ব্রিটেন ছেড়ে যায়নি, বরং চাকুরীসহ অন্যন্য সুযোগ সুবিধা পাওয়ার আশায় এখানে থেকে গেছে।
এই গৃহহীনের দল প্রাকৃতিক রিজার্ভ গুলোতে,পার্কে এমনকি কারো বাড়ীর বাগানের সেডের নীচেও তাবু খাটিয়ে বিছানা, রান্নাক্ষ চুলা এবং তৈজষপত্র নিয়ে বসবাস শুরু করেছে।
সম্প্রতি এক তদন্তে দেখা গেছে, পিটারবরো এর বুনগেট এর এ-১১৩৯ এলাকার পার্ক ও জঙ্গলে যার পাশ দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ী চলাচল করে, তার পার্শে¦ও কয়েকটি তাবু খাটিয়ে অভিবাসীরা ঘুমাচ্ছিল।
রাস্তা থেকে নেমে কিছুদুর হেটে গেলেই ঘন ঝোপ ঝাড়ের মধ্যে দুটি অস্থায়ী, অগোছালো ক্যাম্প চোখে পড়বে। ক্যাম্পের পাশের গাছের নীচে পড়ে আছে ‘হোয়াইট সিডর’ মদের বোতল ও ক্যান, গাছের ডালে আর র্যাকস্যাকে ঝূলিয়ে রাখা হয়েছে কোর্ট, ট্রাওজার, তোয়ালে আর বেল্ট।
Click This Link
তাবুর মধ্যে গাদাগাদি করে রাখা হয়েছে কম্বল আর শ্লিপিং ব্যাগ। আর ক্যাম্প থেকে আর একটু এগুলেই ব্যবহৃত টিসু পেপার আর মল মূত্রের স্তুপ।
পিটারবরো এর আইটি কর্মী আয়ান ট্রেজার (৪২) জানান, তার বাড়ীর সেডের নীচে গত ছ’মাস হলো চেক রিপাবলিক থেকে আগত একজন অভিবাসী আশ্রয় নিয়েছে। ক্রমেই এ ধরনের অভিবাসীর সংখ্যা বাড়ছে বলে তিনি জানান। বিভিন্ন ক্যাম্পে এরা স্পঞ্জের মত ঠাসা ঠাসি করে বসবাস করে।
আরো বিস্তারিত সংবাদ :: Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





