somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুসলিম হলেন টনি ব্লেয়ারের শ্যালিকা লরেন বুথ

২৫ শে অক্টোবর, ২০১০ রাত ১২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


Click This Link
টনি ব্লেয়ারের শ্যালিকা লরেন বুথ ইসলাম গ্রহণ করেছেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানে ভ্রমণের সময় তার মাঝে যে পবিত্র অনুভূতি জাগ্রত হয়েছিল, তার প্রভাবেই তার ধর্মান্তরিত হবার এই সিদ্ধান্ত এসেছে বলে জানা গেছে
মিডিয়াকর্মী লরেন বুথ (৪৩) মূলত ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের স্ত্রী চেরি ব্লেয়ারের সৎ বোন। মুসলিম হবার পর তার বর্তমান জীবনাচরণ সম্পর্কে তিনি বলেন, 'বাড়ি থেকে বের হবার সময় এখন আমি মাথা আচ্ছাদন করে হিজাব পরছি, দিনে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছি এবং সুযোগ হলে আমাদের স্থানীয় মসজিদটিতেও মাঝে মাঝে যাচ্ছি।'
উল্লেখ্য, গত ছয় সপ্তাহ আগে ইরানের ‘কুম’ শহরে ফাতিমা আল মাসুমেহ’র স্মৃতিচিহ্ন পরিদর্শনের সময় তিনি ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন। সেই সময়কার অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘এটা ছিল মঙ্গলবার সন্ধ্যে। আমে বসে বসে চিন্তা করছিলাম এবং প্রচণ্ড রকম এক আধ্যাত্মিক ঘোরের মাঝে ঘুরপাক খাচ্ছিলাম। বাস্তবিকই সেটা ছিল একটা আনন্দ আর রোমাঞ্চের এক বিশেষ মুহূর্ত।‘ ঐ ঘটনার পর ব্রিটেনে ফিরে ধর্মান্তরিত হবার সিদ্ধান্ত গ্রহণ করেন তিনি।


তিনি বলেন, ‘এখন আমি ইসলামে নিষিদ্ধ মাংস খাওয়া ছেড়ে দিয়েছি এবং প্রতিদিন কুরআন পড়ছি। বর্তমানে কুরআনের ৬০তম পৃষ্ঠা অধ্যয়ন করছি। গত ৪৫ দিনে আমি কোনো প্রকার মদ পান করি নি।” তিনি আরো বলেন, ‘সবচে আশ্চর্য রকম ব্যাপার হলো, মুসলিম হবার সিদ্ধান্ত নেবার পর থেকেই আমি একবারের জন্যেও আর অ্যালকোহল স্পর্শ করি নি। অথচ একটা সময় এমন ছিল যে, দিনের শেষে দুই/এক গ্লাস মদের জন্যে আমি উন্মত্ত থাকতাম।”
Click This Link
মুসলিম হবার ফলে এরই মাঝে তিনি হিজাব পরা শুরু করে দিয়েছেন। আগামীতে তিনি বোরকাও পরবেন কিনা তা জানতে চাইলে তিনি বলেন, “আমার এই আধ্যাত্মিক পথচলা আমাকে কোথায় নিয়ে যাবে, তা বলা কঠিন।”

ইরানে ঐ স্মরণীয় ভ্রমণের আগ থেকেই মিস বুথ ইসলামের প্রতি সহানুভূতিশীল ছিলেন এবং ফিলিস্তিনে কাজ করতে গিয়ে মুসলমানদের সাথে একটা বড় সময় অতিবাহিত করেছেন। ইসলাম সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, “আমি সবসময় ইসলামের শক্তি আর প্রশান্তির দ্বারা আচ্ছন্ন হয়ে থাকি।”
আরো বিস্তারিত :: Click This Link
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১০ রাত ১:০১
১৯টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×