৩০ বছরের রহমান
১৯ শে মে, ২০০৭ রাত ৮:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
-আপনার নাম ?
-রহমান।
-কি করেন ?
-বইয়া রইছি।
-বাড়ী কই ?
-খুলনা।
-খুলনা কোন জায়গায় ?
-উত্তর বাজার।
-ঢাকা আসছেন কবে ?
-৪/৫ দিন আগে।
-ক্যান আসছেন ?
-কামের খোঁজে।
-কাম পাইছেন ?
-না।
-খাইছেন কি ?
-দুই দিন খাই নাই। খুব কষ্টে আছি। ৪/৫ দিন ধইরা জ্বর।
-বিড়ি কই পাইছেন ?
- (হাসি..) মাইনসের কাছে চাইয়া লইছি.. (একটু লজ্জ্বা পেয়ে লুকিয়ে ফেলে)
-বাড়ীতে কে কে আছে ?
-মা-বাপ আছে।
-বউ পোলাপান ?
-নাই।
-নাই মানে ? বিয়া করেন নাই ?
-নাহ্।
-ক্যান ?
-নিজেই খাইতে পাই না..
-আপনের বয়স কত ?
-৩০ বছর।
-কত ??
-৩০ বছর।
-ছেলে মেয়ে কয়টা ?
-নাই।
-আসলেই বিয়া করেন নাই ?
-না।
-তাইলে এহন করবেন ? পাত্রী দেখমু ?
-(..হাসি.. ) নাহ্।
-ক্যান ?
-নিজেরই খবর নাই..
-বাপ মা কি করে ?
-কাম করে।
-এহন কই যাইবেন ?
-হেইডাই চিন্তা করি..(চেহারা দেইখা মেন হয়না আসলেই চিন্তা করে..মনে হয় খুব ফুর্তিতে আছে..)
রাতে ফেরার সময় আবার দেখা গেল..ষ্টেশনের বাইরে ঘুমানোর আয়োজন করছে...
ক্যানভাস অফ লাইফে আরো
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০০৭ রাত ৮:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
ফিফা বিশ্বকাপ ২০২৬
[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]
আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের...
...বাকিটুকু পড়ুন
সংবাদপত্র যা বলছেজাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ...
...বাকিটুকু পড়ুন
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন