আমার প্রিয় পোস্ট
- কি চান নাকি সব পাসওয়ার্ড হাতিয়ে নিতে? হ্যাকিং টুল+বইয়ের সমাহার! সাথে জেনে নিন বাঁচার উপায় (৫০তম পোস্ট)

- হাসান জোবায়ের
- সাবেক ওয়ারিদ~বর্তমান এয়ারটেলের স্প্যামিং মেসেজে বিরক্ত? বিনা পয়সায় বন্ধ করে দিন এই সার্ভিস।
- রুদ্রপ্রতাপ
- ফ্রি এসএমএস ওয়ারিদে - যত ইচ্ছে তত
- র হাসান
- মাননীয় নেত্রী শেখ হাসিনা, ১৬ বছর পরও কি আপনার এই বক্তব্য অনুদিত হবে না? - অমি রহমান পিয়াল
- যারা স্কেচ শিখতে চান আসুন তবে স্কেচ শিখি। (এক) - জেমিনি
- এই যুদ্ধাপরাধীকে প্রত্যাখ্যান করুন : দেলোয়ার হোসেন সাঈদী (পিরোজপুর-১) - অমি রহমান পিয়াল
- ২০০৮ : আপনার চোখে ব্লগের বর্ষসেরা লেখা কোনটি? (আপডেট-১২ : একটি বিশেষ ঘোষণা) - ব্রিগেড সিক্সটিন
- শাশ্বতকে নিয়ে একটা পুরনো লেখা, এবং... - আ-আল মামুন
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- পরাজিত পক্ষে আমি সবসময়ই কোনো না কোনো ভাবে উপস্থিত- - অপ বাক
- সকল ব্লগারের নামের লিস্ট ও লিংক এক জায়গায় জড়ো করা হচ্ছে, আপনারা সহযোগীতা করুন - বহুরূপী মহাজন
- বৈশ্বিক খাদ্যসংকট: ভুখা বাঙালির ভাতের কষ্ট বনাম শতাব্দীর বৃহত্তম জোচ্চুরির ইতিহাস - ফারুক ওয়াসিফ
- মানুষ খেকো দানব [ভয়ংকর অভিজ্ঞতা] - শেষ পর্ব - ইউনুস খান
- সামহোয়্যারইন ব্লগের কোন অপশনের কাজ কি? (১) - ত্রিভুজ
- ভালো লাগা প্রিয় কবিতারা- ২২ ( মানুষ--নির্মলেন্দু গুণ) - আবদুর রাজ্জাক শিপন
- জ্ঞানপিপাসুদের জন্য কিছু ফ্রি ই-বুক সাইট - রাকিব
- ফিরি ফিরি গান ডাউনলোড - মইন
- শুধু তোমার জন্য - জয়িতা
- ফায়ারফক্স এর আকর্ষণীয় কিছু ট্রিকস...... - মানচুমাহারা
- রাষ্ট্রীয় হট্টগোলের মধ্যে জোতির্ময় নন্দীর একটি কবিতা - জুয়েল বিন জহির
অনলাইনে আয় এবং পেমেন্ট ট্রান্সফার সমস্যা
২৪ শে জুন, ২০০৮ রাত ১১:২৭
গত কয়েকদিন যাবত শুধু অনলাইনে আয় করা নিয়ে ঘাটাঘাটি করছি যতক্ষণ সময় পাচ্ছি। দেখছি প্রচুর সুযোগ আছে আয় করার, যা মোটামুটি কোন বিষয়ে বিশেষজ্ঞ না হয়েও করা যায়। কিন্তু সব শেষে একটা যায়গায় গিয়ে আটকে যেতে হচ্ছে - পেমেন্ট ট্রান্সফার। এদের সবাই মূলত পেমেন্ট করে পে-প্যালে, যার জন্য দরকার হয় ক্রেডিট কার্ড। তাও আবার সব দেশের হলে চলবে না। অন্যথায় ১০ ডলার ট্রান্সফার করার জন্য ৫০ ডলার করচ হয় - ব্যাংক এর মাধ্যমে ট্রান্সফার করতে গেলে।
এই বিষয়টার কোন সমাধান কি কারো জানা আছে? বিশেষ করে পে-প্যাল ব্যাবহারের বিষয়টা। আগে একজায়গায় দেখেছিলাম ভিসা প্রিপেইড কার্ড এর মাধ্যমে বিষয়টা সমাধান করা যায়, কিন্তু এখন দেখছি সেগুলোও শুধু ইউএস সিটিজেনদের জন্য সীমাবদ্ধ হয়ে গেছে। বিভিন্ন সাইটের মাধ্যমে ইউএস এড্রেস যদিও বা যোগাড় করা যায়, কিন্তু সোশাল সিকিউরিটি নাম্বারের কোন সুরাহা করা সম্ভব না। তাই এটাও আর সম্ভব হচ্ছে না।
এর কোন সমাধান কি এখানকার অভিজ্ঞ ব্লগারদের কারো জানা আছে?
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
মুক্তির কথা বলেছেন:
আপনি payonner.com দেখুন। এখানে বাংলাদেশ এর এডরেস দিয়ে মাস্টার কার্ড করতে পারবেন। যা আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন। আমি একটা করেছি।
কাপালিক বলেছেন:
এড্রেসটা বোধ হয় কোন স্পেলিং মিসটেক আছে, কাজ হচ্ছে না। বিষয়টা একটু খুলে বলবেন?
মুক্তির কথা বলেছেন:
payoneer.com
কাপালিক বলেছেন:
ধন্যবাদ। এইবার ঠিক আছে। দেখি সিস্টেমটা কি!!
কাপালিক বলেছেন:
এটা একটা প্রিপেইড কার্ড এবং সবাই পেতে পারে, দারুন খবর! কিন্তু এটা পেপ্যাল সাপোর্ট করে কি না জানেন? আপনার অভিজ্ঞতা শেয়ার করবেন দয়া করে?
মুক্তির কথা বলেছেন:
আপনি এই কার্ড দিয়ে পেপাল একাউন্ট খুলতে পারবেন। আমি খুলিনি যদিও। আমার অলরেডি একটা পেপাল একাউন্ট আছে। ওটা অবশ্য আমেরিকার ঠিকানায়। ভাবছি এটা দিয়ে দেশের ঠিকানায় একটা করব
রাহা বলেছেন:
হুমম... ধন্যবাদ... আয় করার সাইট গুলো কি শেয়ার করবেন ??
নেমেসিস বলেছেন:
যা করবেন বুঝে শুনে কইরেন । অনেকেই টাকা প্যাচে পোচে ফালায়া হাপিশ করে দেয় ।
আরিফ থেকে আনা বলেছেন:
আপনার কি টাকা ক্যাশ করার দরকার ? যদি অনলাইনে কেনাকাটা করেন তাহলে ফেইক পেপ্যাল একাউন্ট খুলতে পারেন। ভুল অ্যাড্রেস দিয়ে। যদি টাকা ব্যাংক একাউন্টে আনতে না হয় ।
কাপালিক বলেছেন:
আমার আসলে পেপ্যাল দরকার পেমেন্ট রিসিভ করার জন্য। বিভিন্ন সাইটে কাজ করলে ১০/২০/৫০ ডলার আয় করলে যাতে সেগুলোর পেমেন্ট রিসিভ করতে পারি। পরে অবশ্যই সেগুলো ব্যাংক একাউন্টে ট্রান্সফার করতে হবে।কাজেই সমস্যাটা বিরাট!!
আরিফ @ ফেইক একাউন্টের ব্যাপারটা বলবেন?
রাহা @ আয় করার সাইটগুলো নিয়ে একটা ব্লগ লিখব শিগগীরই। প্রস্তুতি চলছে। কিন্তু মুশকিল হলো ব্লগারে লিখব, নাকি পয়সা দিয়ে ওয়ার্ডপ্রেস হোস্ট করব বুঝতে পারছি না। ঘাটাঘাটি করছি। শীগগীরই জানাব।
আরিফ থেকে আনা বলেছেন:
ফেইক একাউন্ট হচ্ছে আপনি একটা ভুল ঠিকানা দিয়ে একাউন্ট খুলবেন। তারপরে আপনার একাউন্টে টাকা আসলে আপনি অনলাইনে কেনাকাটা করতে পারেন। যেমন একটা মোবাইল কিনলেন, সেটির পেম্যান্ট যদি পেপ্যালের মাধ্যমে করা যায় তাহলে আপনি পেপ্যাল একাউন্টের টাকা দিয়ে মোবাইলটি কিনে আপনার বাসায় নিয়ে আসতে পারেন। কিন্তু টাকা যদি ক্যাশ করে বাংলাদেশে নিয়ে আসতে হয় তাহলে ঠিকানাগত ঝামেলা হতে পারে।
কাপালিক বলেছেন:
ধন্যবাদ আরিফ।কিন্তু ফেইক একাউন্ট কিভাবে করা যায়? আমার মূল উদ্দেশ্য হচ্ছে পে-প্যালের মাধ্যমে পেমেন্ট রিসিভ করা এবং ক্যাশ করা।
নাহিদ বলেছেন:
এইখানে টোকা মারতে পারেন...
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














