somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মরুজীবন-৭: তুমারা বাল গিরতাহে?

০৬ ই আগস্ট, ২০০৮ রাত ১১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশে থাকতে হিন্দি সিনেমা কোন কালে তেমন না দেখার কারনে হিন্দিটা প্রায় জানতামই না। কাতারে আসার পর দেখি বাঙ্গালী আর আরব ছাড়া আর মোটামুটি সবার সাথেই হিন্দিতে কথা বলতে হয়। এখানে উপমহাদেশের মানুষের কমন ভাষা হচ্ছে হিন্দি। প্রথম প্রথম হিন্দি জানিনা বললে সবাই মোটামুটি টিটকারী করতো। বাঙ্গালী হিন্দি জানে না এইটা আবার কেমন কথা। মনে হয় যেন বাঙলা না, হিন্দিটাই বাংলাদেশের মাতৃভাষা! যদিও হিন্দিটা এখন ভালোমতই রপ্ত হয়ে গেছে, তারপরেও কখনো কখনো কিছু শব্দ নিয়ে বেশ মুশকিলে পরে যেতে হয়।

এই রকম একটা শব্দ হচ্ছে "বাল"। সেলুনে গিয়েছি চুল কাটাতে। নরসুন্দর যখন এগিয়ে এসে বলে, "বাল কাটায়েগা?", এখনো প্রথমটা ভ্যাবচ্যাগা খেয়ে যাই। প্রশ্নটার আসল মানে যখন মাথায় ঢুকে যে সে আসলে জানতে চাচ্ছে চুল কাটাবো কি না, ততক্ষনে মিনিমাম দুই সেকেন্ড সময় পার হয়ে গেছে। যতবারই সেলুনে ঢুকি, ততবারই এই ধাক্কাটা খেতে হয়।

সেদিন এক পাঠানের সাথে গাড়ীতে যাচ্ছি। সে চালাচ্ছে, আমি চুপ করে পেসেঞ্জার সিটে বসে আছি। হঠাৎ সে জানতে চায়, কেয়া সোচতাহে? এ্যায়সে সোচেগা মে পুরা বাল সফেদ হো যায়েগা। আমি হেসে ফেলি। বলি, ইয়ে জবানা মে হার বাচ্চা সফেদ বাল কো সাথ পয়দা হোতাহে। ম্যায় তো বুড্ডা হোগিয়া। এই জমানায় সব পোলাপান পাকা চুল নিয়ে দুনিয়াতে আসে বলেছি মনে করে সে হেসে ফেলে, যদিও মনে মনে আমি বাল-পাকনা পোলাপানের কথা চিন্তা করেই আসলে হাসতে থাকি।

নতুন এক সাইটে এক কমবয়সী পাঠান সপ্তাহ দুয়েক যাবৎ পকলিন দিয়ে মাটি কাটার কাজ করছে। সারাদিন শুধু দুইজনে একসাথে সাইটে থাকায় তার সাথে বেশ বন্ধুত্ব হয়ে গেছে। একদিন দুপুরে একসাথে দু'জনে যাচ্ছি মসজিদের দিকে। হঠাৎ সে বলে, মেরা তুমকো এক বাত পুছনেকা হ্যায়। বললাম, বলো। সে বলে, তুমারা বাল গিরতাহে? হো হো করে হেসে ফেলি। ভাবি, চুল পড়লে পড়তে পারে, বাল পড়ার কথা তো কখনো শুনি নাই! বলি, নেহি গিরতাহে। সে মাথায় হাত দিয়ে দেখায়, বলে, দেখো মেরা কিতনা বাল গিরতাহে। পুরা খালি হো গিয়া। তুম ইসকা কোই দাওয়াই জানতাহে? বলি, এর কোন ওষুধ নাই বোধ হয়। বেশি করে দুধ খাও। কাজ হতে পারে। বিয়ের চিন্তায় বেচারা অস্থির। টাক মাথার বরের ভাগ্য কোন দেশেই ভালো না।
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:০৬
৬টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×