এই রমজানে আমাদের কৃচ্ছতায় অনাহারির মুখে জুটুক এক মুঠো খাবার
২২ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আর কিছু দিন পরেই রমজান। মুসলমানদের সবচেয়ে পবিত্র মাস। ইবাদতের মাস। কৃচ্ছতা সাধনের মাস। কিন্তু রমজান এলে আমরা এমনই কৃচ্ছতা সাধনে মেতে উঠি যে সেই মাসের খরচের বাজেট হয় অন্যান্য মাসের চেয়ে অন্তত দ্বিগুন। সারাদিন না খেয়ে থেকে যতটুকু সেইভ হওয়ার কথা, তার দ্বিগুন পুষিয়ে নেই ইফতারের টেবিলে নানা রকমের বিলাসী খাবারের বন্যা বইয়ে। সিয়ামের মূল উদ্দেশ্যই আমরা ভুলে যাই।
দেশে চলছে আকাল। খাবারের দাম আকাশ-ছোঁয়া। নিম্ন-বিত্ত মানুষেরা খাবারের কথা ভুলে গেছে অনেক আগেই। এবার মধ্যবিত্তের পালা। রমজানে বিশেষ ইফতারি দূরের কথা, দুইবেলা খাবার জোটানোই এখন দুস্কর। প্রতিবারের মত এবারও রমজানের আগে নিশ্চয়ই শুরু হয়ে যাবে কালোবাজারীদের ভেলকী। ইফতারের বিশেষ খাবারগুলোর দাম এবার নিশ্চয়ই আকাশ ছাড়িয়ে দৃষ্টিসীমার বাইরেই হারিয়ে যাবে। সেইগুলোর পেছনে না ছুটে আমরা বরং সিয়ামের মূল উদ্দেশ্যের দিকে মনোযোগ দেই।
প্রতিদিনের ইফতারের খরচ বাঁচিয়ে সেই টাকায় একজন অনাহারিকে এক মুঠো চাল কিনে দেই। আমাদের কৃচ্ছতায় একটা পরিবারের মুখে অন্তত এক বেলা আহার জুটুক। সেইটাই হবে সত্যিকারের ইবাদত। অন্যথায় নিষ্প্রয়োজন সারা দিন না খেয়ে থেকে এই কষ্ট করা।
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন