আমার প্রিয় পোস্ট

নাই কাজ তো ব্লগিং কর!

বউয়ের জন্য সাহায্য দরকার

১৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:২৩

শেয়ার করুন:                   Facebook

আমার বউ ঘরে বসে থেকে থেকে অস্থির হয়ে গেছে। জ্বালিয়ে মারছে একটা কিছু শিখতে ভর্তি করে দেয়ার জন্য। কিসে ভর্তি করা যায় বলেন তো!

আমার ইচ্ছা ও একটা বুটিক শপ করুক। এর জন্য কোথায় এবং কি ধরনের প্রশিক্ষণ নেয়া যায় কেউ বলবেন?

অন্য কিছু শেখার ব্যাপারে পরামর্শ থাকলেও দিতে পারেন। তবে সেটা হতে হবে ব্যাবসা নির্ভর।

ধন্যবাদ সবাইকে।

 

সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৪৯

 

  • ৩২ টি মন্তব্য
  • ৩৩৭ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ২ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:২৫
comment by: সৌম্য বলেছেন: ভোড় বেলা সংসদ ভবনের সামনে কংফু ক্যারাটের ক্লাস হয়। ঐ খানে ভর্তি করে দেন।
১৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৩১

লেখক বলেছেন: আপনেরে পাইলেতো পরে হাড্ডি ভাইঙ্গা ফালাইবো। তহন করবেন কি?

২. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:২৭
comment by: ভুরিদত্ত বলেছেন: Click This Link
১৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৩৪

লেখক বলেছেন: ধ্যূর মিয়া!

৩. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৩১
comment by: স্পেলবাইন্ডার বলেছেন: আমারও দরকার.........:)
১৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৩৫

লেখক বলেছেন: লাইনে থাকেন!

৪. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৩২
comment by: হোদল রাজা বলেছেন: অলস-ঘরে বসা বউ বড় বিপদ!

বউরে দৌড়ের উপর রাখেন নাইলে নিজে থাকেন!! অনেক ঠেইকা শিখছি
১৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৩৫

লেখক বলেছেন: আমারেই দৌড়ের উপ্রে রাখছে! তাই বাঁচনের উপায় খুঁজতাছি।

৫. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৩৩
comment by: সরকার সেলিম বলেছেন: সামুতে ভর্তি করে দেন।
১৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৩৭

লেখক বলেছেন: কইতাছে কম্পিউটার কোর্সে ভর্তি কর। আমি কই এইটার মধ্যে শিখার কিছু নাই। আন্ধাগুন্ধি টিপলেও শিখ্যা যাইবা।

৬. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৩৩
comment by: ত/ত বলেছেন: http://www.adsense.com/
১৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৩৯

লেখক বলেছেন: ভালা বুদ্ধি। তয় বাংলায় সাপোর্ট থাকলে ভালো হইতো। সামুর লুলু গুলান মাইয়া মাইনসের ব্লগ দেইখা হামলাইয়া পড়ত, আর ব্লগ হিট! টেকা আর টেকা!!

৭. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৩৬
comment by: রাফাত সাদাত বলেছেন: মেয়েদের জন্য টিচিং পফেশানটা ভাল। ইংলিশ মিডিয়াম স্কুলে টিচারি করতে দেন।
১৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৪০

লেখক বলেছেন: নাহ্! মাষ্টারি ভাল্লাগেনা। আমি আসলে চাই ব্যবসা করুক নিজের।

৮. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৪০
comment by: হোদল রাজা বলেছেন: লিনক টা দেকবেন নাকি বস?

Click This Link
১৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৪৩

লেখক বলেছেন: হা হা..এই জন্যই চাকরির চিন্তা বাদ। করলে নিজের ব্যবসা।

৯. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৪৫
comment by: রাফাত সাদাত বলেছেন: মাইয়া লোক ব্যাবসা করব?? যাক ভাল। আপনেরে দিয়াই হইব। ভাল বুদ্ধি দেওন ঠিক না মাইনসেরে। ভাল থাকুন।
১৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৫১

লেখক বলেছেন: আরে ভাই রাগ করেন ক্যা! আমার ইচ্ছা হইলো ও নিজে কিছু করুক। চাকরি মানেই ঝামেলা। তাই সেইটা চাচ্ছি না।

আপনিও ভালো থাকুন।

১০. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৫১
comment by: রথে চেপে এলাম বলেছেন: ভাই রান্না শিখনের ঐখানে ভর্তি কইরা দেন আর আমারে দাওয়াত দিয়েন :P
আর ব্যবসা করলে চাইনিজ রেস্টুরেন্ট এর ব্যবসা করতে কন। আমারে ঠিকানা দিয়েন :)
১৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৫৩

লেখক বলেছেন: বুদ্ধি মাগনা দিলেও খাওন মাগনা নাই!

১১. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৫২
comment by: ভুরিদত্ত বলেছেন: এখন খেয়াল করলাম। ব্যবসা নির্ভর হতে হবে?

চালু ব্র্যান্ডের ফ্র্যাঞ্চাইসি নিতে পারেন ভাবিজান।

অন্যথায়, ঘরে সতীন আনেন। দুই জনে চুলোচুলি করবে! ;)
১৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৫৪

লেখক বলেছেন: চুল দুইজনে মিল্লা ছিড়বো পরে আমারডি! এমনেই দৌড়ের উপ্রে আছি!!

১২. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:০৪
comment by: অলস ছেলে বলেছেন: বাবু ধরায়া দেন
১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১০

লেখক বলেছেন: ধ্যূর মিয়া! কিয়ের মধ্যে কি!!

১৩. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:০২
comment by: মুজাহিদ হাসান বলেছেন: আপনার বউরে মানুষ চিনতে শিখান...
মানুষ তার সমস্যা কিভাবে সলভ করে- তা শিখান।

২ বছরের মধ্যে ভালো ধান্দা হইব।
১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:২০

লেখক বলেছেন: এই ব্যাপারে ওস্তাদ তো আপনেরে মনে হইতেছে। ভরসা পাইতেছিনা!

১৪. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৩৬
comment by: লুথা বলেছেন:
টিচার হইতে বলেন... প্রাইভেট টিচার... পোলাপান বাসায় আইসা পডবে...বাচ্চা পোলাপান...
১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:২১

লেখক বলেছেন: এইটা পছন্দ হইছে। বিবেচনায় রইলো। ধন্যবাদ।

১৫. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৫৭
comment by: এম এস জুলহাস বলেছেন:
হাতে ফিডার ধরিয়ে দেন।

ঘুরে আসতে পারেন।
Click This Link
১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:২৭

লেখক বলেছেন: ফিডারে হবে না। কাজ দরকার।

১৬. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:০৪
comment by: মুনশিয়ানা বলেছেন: রাফাত সাদাত বলেছেন: মাইয়া লোক ব্যাবসা করব?? যাক ভাল। আপনেরে দিয়াই হইব। ভাল বুদ্ধি দেওন ঠিক না মাইনসেরে। ভাল থাকুন।



রাফাত সাদাত এইটা কি কইলেন? মাইয়া লোক কি ব্যবসা করতেছে না..., ঢাকা শহরে এরকম নারী উদ্যোক্তা পাইবেন শত শত। শেয়ার ব্যাবসা থেকে শুরু করে বুটিক গার্মেন্ট, কি নাই...? এমন কি গ্রাম গঞ্জে ঘুইরা দেখেন, মহিলারা কি করতেছে...

অনেক মহিলাই আছে যারা ব্যাবসায়ী হিসাবে পুরুষদের চাইতেও ঝানু। আমার ধারনা তারা পুরুষদের ব্যবসা শিখানোর ক্ষমতা রাখে...

জানি না আপনি কোন জগতে থাকেন, এগুলো আপনার চোখে পড়ে নাই কেন...?
১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৫

লেখক বলেছেন: মেয়েরা স্বাধীন হোক এই চিন্তাই এখনো বাঙ্গালী পুরুষের পৌরষে লাগে। তার উপরে যদি পুরুষের সমান বা তাকেও ডিঙ্গিয়ে যাওয়ার কথা আসে, তাহলেতো হলোই!

 

 


অনেক কিছুই শুরু করি, শেষ করা হয় না।


মানুষের জন্য কিছু করতে ইচ্ছে করে, করা হয়নি কিছুই।


http://kapalic.wordpress.com

আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ