সব কিছুর দাম নিয়ে আমরা আজকাল খুবই ব্যতিব্যস্ত। চিনি ডিম মুরগি সব। প্রতি ডিমের উৎপাদন খরচ ৪ টাকা এবং সর্বচ্চ খুচরা মূল্য ৬ টাকা তা আমাদের সবারই জানা। আর কে কত পার্রসেন্ট লাভ করছে তা এখন মন্ত্রী সচিবদের বউ ছেলেমেয়েদেরও নখ-আয়নায় আছে।
এখন আমাদের গেয়ানটা আর একটু উপরে উঠাতে হবে। আমাকে কেউ একটু বলেন মোবাইল আইএসপি মানে গ্রামীনফোন (যেহেতু আমি জিপি ব্যবহার করি) মাসে বিটিসিএল থেকে কত মেগাবাইট ব্যন্ডউইথ কিনে কত জন পি২, পি১, পি ৩ ইত্যাদি গ্রাহকের কাছে বিক্রী করছে। তারা কত পারসেন্ট লাভ করছে ?
উল্লেক্ষ্যঃ কেয়ার টেকার সরকারের শুরুতে বিটিসিএল প্রতি মেগাবাইট ইন্টারনেট এক লক্ষ টাকার অধিক মূল্যে বিক্রী করত। পরে তা কমিয়ে ৩০ হাজার টাকায় নামিয়ে আনা হয়। আর গত আগষ্ট মাস থেকে গ্রামীন তা পাচ্ছে ১৮ হাজার টাকায়।
জিপি কত টাকার ইন্টারনেট কিনে কত টাকায় বিক্রী করছে এটা জানা খুব জরুরী। এরা সমস্ত লিমিট অতিক্রম করে ফেলছে। এভাবে চলতে পারেনা।
এরা লাভ করতে করতে প্রতি এমবিতে এত লোড দিয়েছে যে আমরা ৮০% সময়ই ০.০০কেবিপিএস পাই।
সহজ হিসাব গত মাসে গ্রামীন বিটিসিএল থেকে কত এমবি ইন্টারনেট কিনেছে ? এই তথ্য বিটিসিএল যে কাউকে চাহিবা মাত্র দিতে বাধ্য। আপনাদের কারও কাছে কনসার্ন সেকসনের নাম্বার থাকলে দেন, আমি কালই জানতে চাইবো। আর জিপির একজন ইউজার হিসাবে আমি ওদের যে কোন মাসের ইন্টারনেট ইউজার এর সংখ্যাগত তথ্য চাইবো। প্রথমে ১২১ এ চাইবো পরে প্রয়োজনে কোর্টে যাব। এটা জানতেই হবে। একটু হেল্প করেন। দশের লাঠি একের বোঝা।
বিষয়টা জাতির জানা খুব জরুরী কারণ দেশে ডিমের বেপারী আর ইন্টারনেট এর বেপারী সবারই সেইম ট্রিটমন্ট হওয়া উচিত
সংযোজনঃ আমাদের দেশের আই এস পি ব্যবসায়ীদের যোগ্যতা মুরগির বেপারীদের চেও নীচে। কারণ মুরগীর বেপারীরা মুরগী চুরি করে না তবে আইএসপি গুলি করে।
এরা বিটিআরসিতে এক রকম স্টেটমেন্ট দেয় আর আরএক রকম বেচে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

