somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গ্রামীনফোন কত টাকার ইন্টারনেট কিনে কত টাকা বেচে ? তথ্যের সন্ধানে-পর্ব-২

১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পূর্ববর্তী একটা পোষ্ট এর ফলোআপ এবং বিটিটিবি'তে কথোপোকথন।

আগের পোষ্ট এখানেঃ Click This Link

আজ সকালে ফোন করা শুরু করি।
প্রথম কল 880 2 7162277 নম্বরে। এই নম্বরটা পাওয়া যাবে btrc.gov.bd এর contact us পেইজে। এটা একটা পিএবিএক্স নম্বর।

অপারেটরঃ হ্যালো ?

আমিঃ আসস্লামুয়ালাইকুম।
আমি সিলেট কানাইঘাট থেকে বলছি। আমি বাংলাদেশের ইন্টারনেট নিয়ে স্টাডি করতে গিয়ে একটা তথ্য জানতে চাচ্ছিলাম । গ্রামীনফোন প্রতি মাসে অথবা গত মাসে বিটিআরসি থেকে কত মেগাবাইট ব্যান্ড উইত্থ কিনেছে ? আমাকে দয়া করে কনসার্ন সেকসনে যদি দিতেন !

অপারেটরঃ ঠিক আছে ইনজিনিয়ার স্যারকে দিচ্ছি।

ইনজিনিয়ার স্যারঃ হ্যালো ?

আমিঃ আসস্লামুয়ালাইকুম। আমি সিলেট কানাই ঘাট থেকে বলছি। আমি বাংলাদেশের ইন্টারনেট নিয়ে স্টাডি করতে গিয়ে একটা তথ্য প্রয়োজন। জানতে চাচ্ছিলাম গ্রামীনফোন প্রতি মাসে মানে গত মাসে বিটিআরসি থেকে কত মেগাবাইট ব্যান্ড উইত্থ কিনেছে ?

ইনজিনিয়ারঃ এটা আমরা বলতে পারবো না।

আমিঃ তাহলে দয়া করে যদি বলতেন কোথায় যোগাযোগ করবো ?

ইনজিনিয়ার স্যারঃ এটা আমি কিভাবে বলবো ? আপনি সাবমেরিন অফিসে দেখন।

আমিঃ কাইন্ডলি কোন ফোন নম্বর ?

ইনজিনিয়ার স্যারঃ জানি না। বটিটিবি তে খোজ নেন।

আমিঃ ওয়েব সাইট ? বিটিবি ডট গঅভ ডট বিডি ?

ইনজিনিয়ার স্যারঃ খ টা স ...

এবার বিটিটিবি ডট গভ ডট বিডি। এই নামে সাইট নেই। গুগল আমাকে myphone.bttb.gov.bd এবং btcl.gov.bd পেইজ গুলো রেফার করল। আমি প্রথটাতে গেলাম এবং নীচের দিকে দুইটা নম্বর পেলাম। 9133377, 9124438 প্রথমটাতে কল করলাম

আমিঃ হ্যালো।

অন্যপ্রন্তঃ হ্যালো ?

আমিঃ আসস্লামুয়ালাইকুম।
আমি আপনাদের ওয়েব সাইট থেকে এই নম্বরটা পেয়েছি। একটা তথ্যের জন্য কল করলাম। আমি সিলেট কানাই ঘাট থেকে বলছি। আমি বাংলাদেশের ইন্টারনেট নিয়ে স্টাডি করতে...... । এটা কোথায় জনতে পাবো ?

অন্যপ্রান্তঃ (নিজেদের মধ্যে কথোপোকথন) এইযে দেখেন সেলিম ইন্টারনেটে এই নম্বর দিয়ে দিছে।

ঠিক আছে ডিভিশনাল ইনজিনিয়ার সহেবের নম্বর দিচ্ছি। প্রথমে পিএ ধরবে আপনি ইনজিনয়ার সাহেবের সাথে কথা বলুন। নম্বরঃ ৮১৪২০০০।

আমিঃ উনার নাম ?

অন্যপ্রন্তঃ নুরুজ্জামান।

এবার কল করি ৮১৪২০০০ নম্বরে দুই তিনবার কল করে লাইন পাই।

আমিঃ হ্যালো।

পিএঃ হ্যালো ?

আমিঃ আসস্লামুয়ালাইকুম। আমি সিলেট কানাইঘাট থেকে বলছি। বাংলাদেশের ইন্টারনেট নিয়ে স্টাডি করতে গিয়ে আমার একটা তথ্য প্রয়োজন।
জানতে চাচ্ছিলাম গ্রামীনফোন প্রতি মাসে মানে গত মাসে বিটিআরসি থেকে কত মেগাবাইট ব্যান্ড উইত্থ কিনেছে। এটা কোথায় জানতে পাব তা জানতে চাচ্ছিলাম।

পিএঃ ঠিক আছে আপনি স্যারের সাথে কথা বলে দেখেন।

ইনজিনয়ার সাহেবেরঃ হ্যালো ?

আমিঃ আসস্লামুয়ালাইকুম। আমি একটা তথ্যের জন্য বিটিআরসি সহ কয়েক জায়গায় কল করে এখানে আপনার কাছে রেফার হলাম।

ইনজিনয়ার সাহেবেরঃ আগে বলেন আমার এখানের নম্বর কে দিল ?

আমিঃ না, আমি আপনাদের ওয়েব সাইট থেকে একটা কনটাক নম্বরে কল করেলে আপনার নম্বর টা পাই।

ইনজিনয়ার সাহেবেরঃ ও আচ্ছা।

আমিঃ আমি একটা তথ্য জানতে চাচ্ছিলাম।
আমি সিলেট কানাই ঘাট থেকে বলছি। বাংলাদেশের ইন্টারনেট নিয়ে স্টাডি করতে গিয়ে একটা তথ্য প্রয়োজন।
জানতে চাচ্ছিলাম গ্রামীনফোন প্রতি মাসে মানে গত মাসে বিটিআরসি থেকে কত মেগাবাইট ব্যান্ড উইত্থ কিনেছে ?

ইনজিনয়ার সাহেবেরঃ আপনি গ্রামীন থেকে জেনে নিন।

আমিঃ জ্যী, যেহতু জিপি বিটিটিবি থেকে ব্যান্ডউইত্থ কিনে আমাদের কাছে বিক্রী করছে তাই বিটিটিবিই রিলায়েবল সোর্স এই তথ্য জানার জন্য।

ইনজিনয়ার সাহেবেরঃ এটাতো আমাদের এই ডিভিশনের জানা নেই।

আমিঃ আমাকে যদি কোথাও রেফার করতেন ?

ইনজিনয়ার সাহেবেরঃ ৮৩১৩৪৭৭ আপনি এই নম্বরে দেখতে পারেন ?

আমিঃ কাইন্ডলি নম্বরটা কোথায় এবং নামটা ?

ইনজিনয়ার সাহেবেরঃ এটা হেড অফিসে খ টা স।


অফিসের কাজে ব্যস্ত হয়ে যাওয়ায় আজ আর আগানো হলো না।

যাই হউক অনেক কিছু শিখলাম। আর তথ্য আমাদের জানতেই হবে। ক্রীস্টাল ক্লীয়ার আর শিখাতে হবে তথ্য কিভাবে উপস্থাপন করতে হয়। খুবই সুন্দর ও সহজ কাজ শুধু সামান্য একটু সভ্য হতে হবে এই যা।


কমেন্ট সংযোজনঃ বিটিটিবি এই দেশের একটা প্রচীনতম চোরের প্রতিষ্ঠান। এখানে যে সব স্টাফ ইনজিনিয়ার আছে এদেরকে দেখা যায় সত্তুরের দশক থেকেই রাজা জমিদারের মত জীবন যাপন করছে।

প্রতিটা জেলা শহরেই দেখবেন এদের কার্যালয়ের বিশাল এরিয়া নিয়ে বাউন্ডারী ওয়াল দিয়ে এই দেশের সবচেয়ে কুক্ষাত চোর গুলি চুপচাপ বসবাস করছে।

অথচ এদের হাতে কত হাজার কোটি টাকার সম্পদ দিয়ে রেখেছি সে সম্মর্কে আমাদের কোন ধারণাই নাই। গাজীপুর চৌরাস্তার পাশে খালি বাউন্ডারী ওয়াল দিয়া ৪৬০ একর জায়গা পরে আছে। নিয়োজিতরা গাছপালা আর গরু পালন কইরা খাইতাছে।

অথচ দেখেন গ্রামীনফোন একটা বিল্ডং দিয়া ৪ কোটি ইউজার। এখানের ইনজিনিয়ার গুলি সব চুরি বিদ্যায় পিএইছডি করা। দেশের আইটি সেক্টর টারে দুনিয়ার সবচেয়ে নীচু মানের কইরা রাখছে।

এদের সব কয়ডারে মাথা কামাইয়া জুতার মালা পরাইয়া দেশ ব্যাপী ঘোরানো হবে, ইনশাল্লাহ।


আপনাদের যার কাছে এই বেপারে যেই তথ্য আছে দয়া করে ফেইসবুকের এই গ্রুপে সেয়ার করেন লিংক দেন।

Egg Retailer 50% and Internet's GrameenPhone 1000% Profit, Hell is it ! Click This Link
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৩৯
৫৮টি মন্তব্য ৯টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×