আমাদের সরকারী প্রতিষ্ঠান সমূহের তথ্যের অবস্থা যে কি তা যারা ওখান কাজ করে তারাও জানে না। খালি গোপন আর গোপনীয়।
ভাত রান্না করতে গেলে যেমন একটা ভাত টিপলেই সমগ্র পাতিলের খবর পাওয়া যায় তেমনি এই অনুসন্ধান থেকেই বোঝা যায় এদেশে প্রধান মন্ত্রীর কার্যালয় থেকে শুরু করে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের সামান্য তহসিল অফিসে রেজিষ্টারের তথ্যেও একই রকম গোপনীয়। সব সরকারী কাজ হয় গোপনে। আর এই সুযোগ শতভাগ নেয় দেশের এবং বিদেশের বেনীয়ারা।
আজ সকালে আবার ফোনা ফুনি শুরু করি। গতকালের শেষ রেফারেন্স ছিল হেড অফিস ৮৩১৩৪৭৭ নম্বর।
অপর প্রান্তঃ হ্যালো ?
শাল্লাঃ সালামালাইকুম স্যার। আমি সুনামগঞ্জ শাল্লা থেকে বলছি।
অপর প্রান্তঃ জি বলেন।
শাল্লাঃ স্যার আমি বাংলাদেশের ইন্টারনেট নিয়ে একটা স্টাডি করছি। একটা তথ্যের জন্য আমি প্রথমে আপনাদের সবগুলো ওয়েব সাইট টপ টু বটম খুজেছি। না পেয়ে বিটিটিবি বিটিসিএল সহ বেশ কয়েক জায়গায় কল করে সর্ব শেষ আপনার এখানে রেফার্ড হয়েছি।
অপর প্রান্তঃ কি জানতে চান বলুন ?
শাল্লাঃ জি স্যার। আমি জানতে চাচ্ছিলাম গ্রামীনফোন প্রতি মাসে অথবা গত মাসে আপনাদের কাছ থেকে কত মেগাবাইট ব্যান্ডউইথ কিনেছে ?
অপর প্রান্তঃ স্যার এটাতো আমার জানা নেই। আপনি চাইলে ডিই (ডিভিশনাল ইনঞ্জিনিয়ার ) সাহবেবের এর সাথে কথা বলতে পারেন।
শাল্লাঃ দেন তাকে।
অপর প্রান্তঃ ৮৩১২২৬৬ এই নম্বর।
শাল্লাঃ ধন্যবাদ।
এবার ঘুরালাম ৮৩১২২৬৬ নম্বরে।
ডিইঃ হ্যালো ?
শাল্লাঃ সালামালাইকুম স্যার। আমি সুনামগঞ্জ শাল্লা থেকে বলছি। বাংলদেশের ইন্টারনেট নিয়ে একটা স্টাডি করছি। একটা তথ্য অনেক জায়গায় খুজে না পেয়ে সবশেষে আপনার কাছে রেফার্ড হয়েছি।
আমি জানতে চাচ্ছিলাম গ্রামীনফোন প্রতি মাসে অথবা গত মাসে বিটিটিবি থেকে কত মেগাবাইট ব্যন্ডউইথ কিনেছে ?
ডিইঃ আপনি এই তথ্য দিয়ে কি করবেন ?
শাল্লাঃ ঐ যে বলল্লাম ইন্টারনেট নিয়ে স্টাডি করছি। এছাড়া আমি গ্রামীনের একজন ইন্টারনেট ইউজার। আর তারা আপনাদের কাছ থেকে ইন্টারনেট কিনে আমার মত লক্ষাধীক ইউজারের কাছে রিটেইলে বিক্রী করে। এরকম একটা রেগুলার স্টেইটমেন্ট আপনাদের প্রতিষ্ঠানের এবং দেশের স্বার্থেই আপনাদের ওয়েব সাইটে থাকার কথা ছিল। আমি আপনাদের সবগুলো সাইট এবং পেইজ দেখেছি। খুব সুন্দর হয়েছে সাইট গুলো। কিন্তু দুর্ভাগ্য তথ্যটা পাইনি।
ডিইঃ তথ্যটা তো আমার জানা নেই।
শাল্লাঃ আমি কোথায় পেতে পারি যদি বলতেন ?
ডিইঃ আপনি ডিরেক্টর ইন্টারনেটের সাথে কথা বলে দেখেন।
শাল্লাঃ উনার নাম্বার দেন।
ডিইঃ নেন ৮৩১৪২৬০।
শাল্লাঃ ধন্যবাদ। (এবার আমি খ-টা-স শিখে ফেলেছি)
এখন এই নতুন নম্বরে ঘুরালাম আমার দূর্ভাগ্য তাকে সীটে পেলাম না।
নিজের অফিসে ব্যস্ত হয়ে পরায় আজ আর কোন রেফারেন্স নম্বর সংগ্রহ করা হলো না। তবে আমার মনে হয়ে ছিল এবার হয়তো আরও ভালো কিছু শেখা হতো।
(অনাবশ্যক পটভূমিঃ এই তথ্য খোজাটা আপত দৃষ্টিতে খুবই নিছক মনে হলেও একটু ভাবলেই দেখা যাবে এ দেশের মূল সমস্যা এখানেই। আমাদের এই গোপনীয়তাই আমাদের অগ্রগতি না হওয়ার পিছনে মূল কারণ।
আর এ গোপনীয়তা আমাদের সিস্টেমে এসেছে বৃটিশ এবং পাকিস্তান শাসন ব্যবস্থা থেকে। দেশ স্বাধীন হলেও আগের সব নিয়ম কানুনই রয়ে গেছে। সে গুলো আমাদের জাতীয় স্বার্থের বিরুদ্ধে ছিল বলেই আমাদের ত্রিরিশ লক্ষ মানুষ প্রণ দিয়ে ছিল।
আমাদের মানুষ গুলোযে খারাপ তা কিন্তু নয়। তার প্রমান আমরা অনেক বার দিয়েছি। যদি সবকিছুকে শুধু ক্রীস্টাল ক্লীয়ার ওপেন করার ব্যবস্থা করতে পারতাম তাহলেই পনের কোটি মাথা মিলে প্রত্যেকটা সিদ্ধান্তই সর্বচ্চ ভালো নিতে পারতাম।
গোপনীয়তার একটা উদাহরণ দেই। কিছুদদিন আগে আমি আগারগাঁয়ে যে বাংলাদেশ বতারের অফিস আছে তার একটা ছবি তোলার চেষ্টা করলাম। করন আমার ক্ষুদ্র গেয়ানে মনে হয় রেডিও ফ্রিকোয়েন্সীই সবচেয়ে চীপেষ্ট এবং আমাদের এই বেতার ইনফ্রাস্ট্রকচার দিয় দেশের প্রতিটা মানুষের সাথে একসাথে কথাবলা যায়।
চাইলেই আমার এই শাল্লার মত দূর্গম এলাকার প্রত্যকটা মানুষকে সামান্য মোবইল এফএম ওয়েব সাইট ( Village-Mobile-FM-Website-World) এর মত ছোট একটা আইডিয়া দিয়ে সবার সামর্থের মধ্যে লাইভেও নেয়া যাবে। এর অর্ধেক দিয়েই আফ্রীকা করছে।
অথচ গত উনচল্লিশ বছরে আমরা এই রেডিও দিয়ে দেশের মানুষকে "ছেলে হউক মেয়ে হউক দুটি সন্তানই যথেষ্ট" এই সামান্য মেসেজটাও দিতে পারলাম না। যদিও ৭১ সালে স্বাধীন বাংলা বেতারে সারা দেশের মানুষের সাথে কথা বলেছে, ম্যসেজ দিয়েছে। স্বাধীনতার পরেই সেই পুরান আইন এসে সব বন্ধ সব Restircted।
যাই হউক আমি কোন মতে একটা ছবি তোলার পর প্রথমে দাড়োয়ান পরে পুলিশ এসে সে এক ছাইরা দে মা আমি ভাগি অবস্থা। কোন মতে মাফ চাইয়া সে যাত্রা বেচে যাই। ঐটা নাকি নিষিদ্ধ গোপনীয়। কে শোনে কার কথা। আমাকে অনলাইন পে করার মত একটা ক্রেডিট কার্ড দিলেই যে কোন সেটালাই প্রো সাবক্রীপশন নিয়ে ওদের এই বিল্ডিংতো দূরে থাক ২৫ ফেব্রুয়ারী বিডিয়ার ক্যাম্পে যখন আমাদের ভাইদের কীলিং করছিল তা লাইভ দেখতে পারতাম। (লোকজন এটা দিয়ে রাস্তার ট্রাফিক দেখে।)
শুধু গোপনীয় আর রেসটিটকটেড। পনের কোটি মাথা যে রেডিওর এক ডিজির মাথা থেকে সংখ্যা গত ভাবেও পনের কোটি গুন উত্তম তা ঐ পাকিস্তানী আর কোলনীয়াল নিয়ম কানুন গুলো আমাদের কখনও বুঝতে দিচ্ছেনা।
সে যাক আসল কথায় ফিরে আসি। গ্রামীন কত টাকার ইন্টারনেট কিনে কত টাকা বেচেঁ এটা জানা আমার একটা স্বপ্নও বলতে পারেন। থাকে না মানুষের কত রকম স্বপ্ন। আমার এই সামান্য।
এটাকে একটা সিম্বলিক প্রচেষ্টাও বলতে পারেন দয়া করে। কাল আবার চেষ্টা করবো। আর ঈদের পর যখনই ঢাকা যাবো তখন স্বশরীরে পুরা অফিসটা দেখে আসবো এবং প্রপার চেনেলে আবেদন করে পুরো তথ্য নিয়ে যাব গ্রামীনের অফিসে। সখানে ওদের সিস্টেম দেখাতে বলবো।
একজন ডিমের রিটেইলারের কাছে যেহেতু রশিদ দেখার অধিকার আমার আছে তা হলে এখানেও আছে। আমি হয়তো মূর্খ কিছুই বুঝবো না কিন্তু এদেশে শিক্ষিত লোকের অভাব নাই। একটু সাথে থেকে সাহস দিয়েন আর সহোযোগিতা কইরেন আমার মত অতি নগন্য এক জনের একটা স্বপ্ন পূরণে, যেহতু স্বপ্নটা আমার সামান্য হলেও আমি তারচেও দূর্বল চিত্তের সাধারণ একজন মানুষ।
তবে আমি এটা জানবই। নিজের দেশ, নিজের মানুষ, নিজের আকাশ, আর আমরা সামান্য একটা তথ্য গ্রামীনফোন কত টাকার ইন্টারনেট কিনে কত টাকা বেচে এটা জানতে পারবো না তা তো হতে পারে না।
দ্রষ্টব্যঃ তথ্য সেয়ারের জন্য ফেস বুকে একটা গ্রুপ খোল হয়েছে। লিংক এখানে। Click This Link
আগের পোষ্টঃ
পার্ট-১ লিংক এখানে Click This Link
পার্ট-২ লিংক এখানে Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



