somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুলিশ সার্জেন্টরা আগামী বছর থেকে ফ্লাক্সিলোডে কালেকশনের ক্ষমতা পাচ্ছ।

০৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ৮:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নতুন নিয়মে এত প্যাচাইয়া সার্জেন্টের ছুড়িতে আরেকটু ধার দেওয়া হলো মাত্র। ডাটাবেইজ এর কাজ ম্যানুয়াললি করলে মেনুপুলেটের সুযোগ থাকবেই, আরও অভিনব, আরও বেশি।

রাজধানীতে চালু হচ্ছে ই-ট্রাফিক মুঠোফোনে জরিমানা পরিশোধ, জানা যাবে সব তথ্য। সূত্র প্রথমআলো।

মোটরযান আইনে মামলা হলে জরিমানা দিয়ে তা নিষ্পত্তির জন্য আর ট্রাফিক পুলিশের কার্যালয়ে যেতে হবে না। ই-ট্রাফিকব্যবস্থায় মোবাইল ফোনের ফ্লেক্সিলোডের মাধ্যমে বা বেসরকারি ব্যাংকে জরিমানা পরিশোধ করলে জব্দ করা কাগজ ঠিকানা অনুযায়ী গাড়ির মালিক বা চালকের কাছে পৌঁছে যাবে। আগামী বছরের জানুয়ারির মধ্যে ঢাকা শহরে চালু হচ্ছে ‘ই-ট্রাফিক’।
আজ বুধবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে ই-ট্রাফিক কার্যক্রম চালু প্রক্রিয়ার অংশ হিসেবে ঢাকা মহানগর পুলিশের সঙ্গে বেসরকারি ডাক সেবাদান প্রতিষ্ঠান সুন্দরবন কুরিয়ারের একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। পুলিশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করে উপকমিশনার (সদর দপ্তর) হবিবুর রহমান ও আর সুন্দরবন কুরিয়ারের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ইমামুল কবীর।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ বলেন, ‘আমাদের এখনই সময় আধুনিক প্রযুক্তির সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নেওয়ার। আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমরা দেশকে নিরাপদ করতে চাই। দয়া করে কেউ এটাতে বাধা দেবেন না।’
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মহানগর পুলিশ ও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ই-ট্রাফিক: নতুন এই ব্যবস্থা সম্বন্ধে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) মাসুদুর রহমান বলেন, এই ব্যবস্থার মাধ্যমে মানুষ অনেক সেবা পাবে। মুঠোফোনের একটি খুদে বার্তার মাধ্যমেই পাওয়া যাবে যানবাহনের নিবন্ধন নম্বর, চেসিস ও ইঞ্জিন নম্বর, ট্যাক্স টোকেন ও ট্রাফিক মামলা, রুট পারমিট ও চালকের লাইসেন্সের বৈধতা যাচাই-সংক্রান্ত তথ্য। এগুলো জানতে যেকোনো মোবাইল ফোন থেকে ৮৭৮৭ নম্বরে একটি খুদে বার্তা পাঠাতে হবে। ফিরতি খুদে বার্তায় ব্যক্তির চাহিদা অনুযায়ী তথ্য চলে আসবে।
মাসুদুর রহমান বলেন, ট্রাফিক পুলিশ এখন যেভাবে একটি ছকবাঁধা কাগজে মামলা লিখে দেন। ই-ট্রাফিকে আর তা হবে না। ট্রাফিকের হাতে থাকবে বিশেষ ধরনের ছোট ইলেকট্রনিক ডিভাইস। যাতে কাগজের মতোই ছক করা থাকবে। ট্রাফিক কর্মকর্তা শুধু আইন অমান্যকারী গাড়ি বা চালকের তথ্য, জব্দ করা দলিলের তথ্য লিখে অপরাধের ধারা বাছাই করবেন। এরপর ওই যন্ত্র থেকে একটি কাগজের স্লিপ বেরিয়ে আসবে। সেই স্লিপ সংরক্ষণ করবেন গাড়ির চালক বা মালিক। এরপর তিনি মোবাইল ফোনের ফ্লেক্সিলোড বা বেসরকারি ব্যাংকের মাধ্যমে নির্ধারিত জরিমানার টাকা পরিশোধ করবেন। টাকা পরিশোধের পর তাঁর হাতে ট্রাফিক কর্মকর্তার জব্দ করা দলিলগুলো নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছে যাবে। চাইলে গাড়ির চালক বা মালিক চলতি ব্যবস্থায় ট্রাফিকের কার্যালয় থেকেও জরিমানা দিয়ে মামলা নিষ্পত্তি করতে পারেন। আর কুরিয়ার সার্ভিস যদি কারও কাগজপত্র হারিয়ে ফেলে, তার জন্য বিমার ব্যবস্থা রয়েছে। ওইসব কাগজ পুনরায় তুলতে যা খরচ হবে, তা বহন করবে বিমা কোম্পানি। জরিমানা দেওয়ার পর কাগজপত্র পেতে বিলম্ব হলে ইন্টারনেটের মাধ্যমে বা মুঠোফোনের খুদের বার্তার মাধ্যমে কাগজপত্রের অবস্থান জানা যাবে।
পুলিশ জানিয়েছে, ই-ট্রাফিকব্যবস্থা চালুর অংশ হিসেবে আগামী ১৭ ডিসেম্বর একটি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হবে। ডিসেম্বরের শেষ নাগাদ পরীক্ষামূলকভাবে এ সেবা চালু হবে। জানুয়ারির শেষ সপ্তাহে সবার জন্য এ সেবা উন্মুক্ত করে দেওয়া হবে।

মন্তব্যঃ আরে বেহল, এইটারে ই, ই-ট্রাফিক বলে ? আপনাদের ই ধরে আপনাদের ই'তে ভরে দেওয়া হউক!
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ৮:৫৪
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×