উপযুক্ত গালাগালি না পেয়ে অবশেষে নিজেকেই গালি দেই
ধর্ষণের পর শিশুকে পুকুরে নিক্ষেপ।
কোমলমতি একটা শিশু,যার পুতুল খেলার বয়স এখন সে হাসপাতালের বিছানায় রক্তাক্ত অবস্থায় শুয়ে হয়তো মাকে বলছে ,”মা আমার কি দোষ?”
শিশুটির মার নীরবে চোখের পানি ফেলা ছাড়া কিছুই করার নেই।
কি উত্তর দেবে সে?
সে কি বলবে,মা এই পৃথিবীটা বড়ই নিষ্ঠুর।যেখানে,নরপশুরা তাদের বিকৃত ক্ষুধা মেটাতে ব্যাবহার করে ছোট্টো গৃহপরিচারিকাকে,পথের ধারে ফুল বেচতে থাকা শিশুটিকে।বলবে, মা এই পৃথিবীতে নারী, সে কন্যা,জায়া,জননী যে রুপেই থাকুক না কেন তাদের কোন নিস্তার নেই। নিস্তার নেই পঞ্চাশ বছর বয়েসের নানি দাদিদেরও।ওই সব পশুদের লালসার শিকার হয়ে আসছি আমরা সভ্যতার শুরু থেকে।তাদের কারনেই তোর মত কত শিশু অকালে ঝরে গিয়ে , আজ পতিতালয়ে তাদের ক্ষুধা মিটাচ্ছে। মাগো, পুরুষ জাতির কাছে আমরা ভোগের সামগ্রি মাত্র। যখন যেভাবে চেয়েছে আমাদের কে ব্যবহার করেছে,সমাজ,রাজনীতি,ধর্ম। বিশেষ সময়ে তাদের চাহিদা মেটানর জন্যই আমাদের জন্ম।মাগো,এটাই আমাদের নিয়তি।এটাকে মেনে নেয়া ছাড়া আমাদের আর কিছু করার নেই।
পত্রিকা পড়তে আর ভাল লাগে না। ছোট্ট একটুকরো খবর কিন্তু নিজেকে পুরুষ হিসেবে কতোটা লজ্জার সম্মুখীন করেছে।
পশুটার জন্য উপযুক্ত গালাগালি না পেয়ে অবশেষে নিজেকেই গালাগালি দিতে ইচ্ছা করছে।
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।